মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
বই কালেকশন

Buy মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো? Online in Bangladesh

লেখক: মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

4.37
(40 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
  • Publisher: مكتبة الحراء (মাকতাবাতুল হেরা)
  • Isbn: 9789848037263
  • Number Of Pages: 368
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 289৳ 50042% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?" বইয়ের ফ্ল্যাপের লেখা: মুসলিম উম্মাহর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে এ পর্যন্ত যা কিছু লেখা হয়েছে, তার মধ্যে, কোনো সন্দেহ নেই, ‘মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?’ হচ্ছে সবচেয়ে তথ্যপূর্ণ ও বাস্তবমুখী এবং সবচেয়ে দরদপূর্ণ ও উদ্দীপনা সৃষ্টিকারী কিতাব। গ্রন্থের শুরুতেই পাঠক পৃথিবীর এক পঙ্কিল মুখচ্ছবি দেখতে পায়। জাহিলায়াতের গাঢ় অন্ধকারে তার চোখ ঝাপসা হয়ে আসে। কোথাও সে স্বর্ণরৌপ্যের গাঁথুনিতে শাসকের প্রমোদ-নিকেতন নির্মিত হতে দেখে, সোনারুপার পিপা-পেপায়ালাগুলো তার সামনে মূর্ত ওঠে; আবার কোথা হতে নিষ্পেষিত শাসিতের বুকফাটা আর্তনাত ভেসে আসে, নিপীড়িত মানুষের নিদারুণ হাহাকার তার হৃদয়কে এপার-ওপার করে। অতঃপর সেই আঁধার ভেদ করে ইসলাম-রবির উদয় হয়, যার আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়। তাওহিদের আহ্বান হেরাগুহা থেকে হিমালয়ের পর্বতশৃঙ্গ পর্যন্ত ধ্বনিত হতে থাকে। মানুষের দাসত্ব ছেড়ে মানুষ দলে দলে আল্লাহর দাসত্বে এবং ইসলামের সুশীতল ছায়াতলে আসতে থাকে। পাঠকের হৃদয় উৎসাহ-উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্জীবনী সুধায় ভরে ওঠে। এরপর লেখকের কলমে বড় বেদনাময় চিত্র ফুঠে ওঠে। সে চিত্র মুসলিম উম্মাহর দুর্দিনের চিত্র, নেতৃত্ব থেকে তাদের দূরে নিক্ষিপ্ত হওয়ার চিত্র, তাদের অধঃপতনের করুণ চিত্র। যে অধঃপতন একদিকে ছিল যেমন আত্মিক, অন্যদিকে তেমনি বাহ্যিক। পাঠকের চোখের সামনেই ইসলামী খেলাফতের পতন ঘটে এবং বিশ্ব-নেতৃত্বের হাতবদল হয়। যে মঞ্চে সত্যের মহিমা কীর্তিত হতো, তাতে পাঠক বস্তুবাদের জয়-জয়কার শোনে। এরপর লেখক তুলে ধরেন, মুসলমানদের পতনে বিশ্ব কী হারিয়েছে, মানবতার কী ক্ষতি হয়েছে? এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তথা বিশ্বের বিনির্মাণে কী উপাদান প্রয়োজন? ‘মুসলামানদের পতনে বিশ্ব কী হারালো?’ মূল আরবি বইটি আরববিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি পুস্তক। এ পর্যন্ত এর সত্তরোর্ধ্ব সংস্করণ কেবল আরববিশ্বেই প্রকাশিত হয়েছে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন ভাষায় এটি অনূদিত হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.37
(40 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Al Jaber
Al Jaber ভেরিফাইড
05 Mar 2025

ভালো বই। তবে অনুবাদটা মন মতো হয় নি। অর্থাত পড়ে শান্তি পাই নি। এর চাইতে 'লস্ট ইসলামিক হিস্ট্রি' বইটার অনুবাদ ভালো ছিলো।

Abdul Alim
Abdul Alim ভেরিফাইড
08 Nov 2024

মাশাআল্লাহ, অসাধারন একটি বই।

Lutfey Ali Ahmed
Lutfey Ali Ahmed ভেরিফাইড
06 Dec 2023

ভালো আপনারা পড়ে দেখেন

Mostafizur Rahman
Mostafizur Rahman ভেরিফাইড
08 Mar 2022

অত্যন্ত সুন্দর ও জরুরি বই। ইতিহাস জানার জন্য এই বই খুবই ভালো। যে কেউ পড়তে পারেন।

Murad Hossain
Murad Hossain ভেরিফাইড
21 Feb 2022

জানলাম যা ছিলো জাহেলিয়াত যুগে এখন সেই সভ্যতা আবার ফিরে এসেছে😐

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কত পৃষ্ঠা?

উত্তর

368 Pages.

প্রশ্ন

হার্ড কভার নাকি পেপার ব্যাক?

উত্তর

হার্ড কভার

প্রশ্ন

এটাই কি সর্বশেষ সংস্করণ?

উত্তর

জি, এটাই সর্বশেষ সংস্করণ

প্রশ্ন

বইটা কবে পাব

উত্তর

দুঃখিত, বইটি পাওয়া যাবে না।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)