মুক্তিযুদ্ধে বরিশাল নির্যাতন ও গণহত্যা
বই কালেকশন

Buy মুক্তিযুদ্ধে বরিশাল নির্যাতন ও গণহত্যা Online in Bangladesh

লেখক: এম. ফরিদ উদ্দিন মনজু

4.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এম. ফরিদ উদ্দিন মনজু
  • Publisher: আপন প্রকাশ
  • Isbn: 9789849149231
  • Number Of Pages: 256
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 473৳ 55014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“মুক্তিযুদ্ধে বরিশাল নির্যাতন ও গণহত্যা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ১৯৭১ খ্রিষ্টাব্দের মে মাসের মধ্যেই বরিশাল জেলার সব মহকুমা ও থানা পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। প্রতিটি মহকুমা সদর ছাড়াও কোথাও কোথাও থানা সদরেও পাকিস্তানি বাহিনীর ইউনিট চলে যায়। কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী ঐসব ইউনিট শান্তিকমিটি ও তাদের সহযােগী বাহিনীর সঙ্গে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করে। পাকিস্তানি পক্ষ অবলম্বনকারীরা ধর্মীয় বিভেদ তৈরি করে ভিন্ন ধর্মাবলম্বীদের চরম মানসিক যন্ত্রণায় নিক্ষিপ্ত করেছিল। জীবন বাঁচানাের তাগিদে সাময়িকভাবে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে। অনেক বিবাহিত রমণী হাতের শাখা ভেঙে ফেলে। পুরুষেরা দাড়ি রাখে, টুপি পরে, অনেকে পাঁচওয়াক্ত নামাজ পড়তেও শিখেছিল। অনেকে ধমান্তরিত হয়েও রেহাই পায়নি। পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরবাহিনী আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের ছাড়াও নিরীহ জনগােষ্ঠীকে হত্যা শুরু করে। বাড়িঘরে অগ্নিসংযােগ, লুটতরাজ, পুরুষ সদস্যদের হত্যা ও নারী সদস্যদের শারীরিক নির্যাতন করে মাতৃজাতির চরম অবমাননা করেছিল।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Rok T
Rok T ভেরিফাইড
28 Sep 2025

good product

Iftakher  (raw)
Iftakher (raw) ভেরিফাইড
28 Sep 2025

good jvjvjv

Ratna Biswas
Ratna Biswas ভেরিফাইড
22 Mar 2017

স্বাধীনতা সংগ্রামে বরিশালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বরিশালবাসীর সংগ্রামী চেতনা ও রাজনৈতিক কর্মতৎপরতা বিশেষভাবে প্রণিধানযোগ্য।“ মুক্তিযুদ্ধে বরিশাল নির্যাতন ও গণহত্যা ’’ এই বইটিতে শুধু বরিশালের স্বাধীনতা সংগ্রামকে তোলে ধরা হয় না, বরিশালের ভৌগলিক বিবরণ, বরিশালের নামকরণ, এর ভূ-প্রকৃতি ও জলবায়ু, রাজনৈতিক ইতিহাস, বঙ্গ ভঙ্গ থেকে শুরু করে ব্রিটিশবিরোধী আন্দোলন ও অন্যান্য অসহযোগ আন্দোলনে বরিশালের কি কি ভূমিকা ছিল তা সব তুলে ধরা হয়। বরিশাল জেলার নামকরণ করা হয় মোঘল যুগের প্রখ্যাত শাসনকর্তা আগা বাকেরের নাম অনুসারে। ১৭৪১ সাল থেকে ১৭৫১ সাল পর্যন্ত তিনি বরিশালের শাসনকর্তা ছিলেন। ১৭৫৩ সালে তিনি নিহত হন। জেলার ভূমি পলিজ মৃত্তিকা দ্বারা গঠিত । পদ্মা, ব্রক্ষপুত্র ও মেঘনা এই তিনটি নদী প্রতিনিয়ত পলিজ মাটি বয়ে নিয়ে আসছে। বরিশালে অঅশ্বিনী কুমার দত্তের নেতৃত্বে বঙ্গব্যবচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৯০৫ সালের ২৫ জুলাই ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে উকিল দীনবন্ধু সেনের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠান হয়। অশ্বিনী কুমার দত্ত এ জনসভায় ভাষণ দেন। বঙ্গভঙ্গ আন্দোলনে অশ্বিনী কুমার দত্তের সাথে নেতৃত্বে ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যাপক সতীশ চন্দ্র চট্রোপাধ্যায় সহ আরো অনেকে । তখন শত শত ছাত্র স্বদেশী আন্দোলনে যোগ দেয়। ১৯৭১ সালে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা এই চারটি মহকুমা নিয়ে বরিশাল জেলার অবস্থান ছিল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর বরিশাল, খুলনা, পটুয়াখালী এবং ফরিদপুর জেলার একাংশ নিয়ে নবম সেক্টর গঠিত হয়। বরিশাল ছিল ৯নং সেক্টরের অধীনে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)