

Buy মুকাশাফাতুল ক্বুলূব Online in Bangladesh
লেখক: হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.
- Author: হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.
- Publisher: দারুল কিতাব
- Number Of Pages: 744
- Language: বাংলা
- Edition: ষষ্ঠ মুদ্রণ, সেপ্টেম্বর ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

ইসলামের অবশ্য প্রায় প্রতিটি বিষয় নিয়ে সুন্দর আলোচনা পেয়েছি বইটিতে। প্রকৃত বিশ্বাস তৈরি করতে গেলে ধাপে ধাপে প্রতিটি সোপান সম্পর্কে জানতে হয়। বইয়ের প্রতিটা অধ্যায় সুন্দর ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইয়ের প্রিন্ট কোয়ালিটি, কাগজের মান (হলুদাভ) এবং বাইন্ডিং মান ভালো।
The book is really awesome, I really enjoyed reading it
(১) মুকাশাফাতুল কুলুফ (১-২) বই দুটিতে অনেক হাদিসের ref দেওয়া হয়েছে যেখানে কোনও হাদিস গ্রন্থের নাম এবং নাম্বার উল্লেখ করা হয় নি । ***** জীবনের অন্তিম অধ্যায়ে গাযযালি (রঃ) "ইলজামুল আউয়াম" বই লিখেন এবং বইটিতে কালামশাস্ত্র, সুফিবাদ ও এর বিভিন্ন নীতির নিন্দা করেন এবং সালফে সালেহীনের অনুসৃত পথের - নীতির পক্ষে শক্ত কলম ধরেন। (২) সম্মানিত পাঠক ভাইদেরকে ইমাম আবু হানিফা (রঃ) এর আকীদার বই "আল ফিকহ উল আকবর" (অনুবাদ ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ),রি-প্রিন্ট ২০১৭) পড়ার জন্য একান্ত অনুরোধ জানাই। (বিশেষ করে পৃষ্ঠা ১৪৮-১৫২, ১৫৯-১৬০, ১৬৪-১৬৬, ১৯২-২০০, ২০২-২০৪, ২০৯-২১৪, ২১৭-২১৮, ২৩৬-২৩৮, ২৪১-২৪৩, ২৫৩-২৫৪, ২৯৪-২৯৫, ৩০০-৩০১, ৩০৯, ৩২৪, ৩৩০-৩৩২, ৪৩৫) (৩) ইসলামে জঙ্গিবাদ নিষিদ্ধ এবং ভোট-রাজনীতি করে ক্ষমতায় গিয়ে জোর করে ইসলামের অনুশাসন টিকিয়ে রাখা যায় না। যার ফল দেখছি আমরা তুরুস্কে, যেখানে গণতান্ত্রিক উপায়ে মদ হালাল করা হয়েছে। সূফী ভাইদের সামাজিক দাওয়াতি কাজকে সম্মান করি, কিন্তু শিরক এবং বিদআত থেকে সাবধান থাকার অনুরোধ করি। জাল হাদিস থেকে দূরে থাকার অনুরোধ করি। (৪) একজন মুমিনের জন্য সবচেয়ে নিরাপদ আকীদা হল সালফে সালেহীনদের আকীদা। অর্থাৎ কুরআন-সুন্নাহ এর সম্পূর্ণ নির্ভরশীল আকীদা, সাহাবী আজমাঈন এবং ইমাম আবু হানিফা (র), ইমাম মালেক (রঃ), ইমাম শাফেয়ী (রঃ), ইমাম আহমাদ বিন হামবল (রঃ) এর আকীদা। দার্শনিক-মানবীয় যুক্তি ভিত্তিক আকীদা গ্রহণ করলে ভুল পথে যাওয়ার আশংকা থাকতেও পারে। (৫) একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ হল তার ঈমান, তার আকীদা বিশ্বাস। এজন্য ইমাম আবু হানিফা (রঃ) তার আকীদার বইয়ের নাম রেখেছেন "আল ফিকহ উল আকবর" অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিকহ। (৬) আকীদাতে এখতেলাফ গ্রহণযোগ্য না, কারণ আকীদাতে এখতেলাফ হলে শিরক এবং কুফুরের মতো মারাত্মক গুনাহ হতে পারে। যার ফল চিরস্থায়ী জাহান্নাম। ইমাম ইবনু তাইমিয়্যা (রঃ) বলেন, "আল্লাহর বিশেষ রহমত আকীদার নীতিমালাতে বিখ্যাত চার ইমামের মধ্যে কোন বিরোধ নেই।" (ইমাম ইবনু তাইমিয়্যা, কিতাবুল ঈমান, দারুত তিবা'আতিল মুহাম্মাদিয়াহ, টীকাঃ মুহাম্মাদ আল-হিরাস, পৃষ্ঠাঃ ৩৫০, ৩৫১) মহান আল্লাহ তায়ালা বলেন الَّذِينَ آمَنُواْ وَلَمْ يَلْبِسُواْ إِيمَانَهُم بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمُ الأَمْنُ وَهُم مُّهْتَدُونَ "যারা ঈমান আনে এবং ঈমানের সাথে জুলুম (শিরক) মিশ্রিত করে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হিদায়তপ্রাপ্ত (সুরা আন'আম, আয়াত : ৮২) । اِتَّبِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ وَ لَا تَتَّبِعُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِیَآءَ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ "তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল হয়েছে (কুরআন ও সুন্নাহ)। আর তাকে (আল্লাহ্কে ) বাদ দিয়ে কোন আওলিয়া -বুজুর্গ (অলি / আওলিয়া / মাওলানা) এর কথা মেনে চলো না । " (সূরা আল আরাফ, আয়াত নং ৩) اِنَّ اللّٰهَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِهٖ وَ یَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ۚ وَ مَنۡ یُّشۡرِکۡ بِاللّٰهِ فَقَدِ افۡتَرٰۤی اِثۡمًا عَظِیۡمًا নিশ্চয় আল্লাহ তাঁর সাথে অংশীদার (শিরক) করার অপরাধ ক্ষমা করেন না। এ ছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন।" (সুরা নিসা, আয়াত নং ৪৮ ) কোন ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
The translation is very good..
আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত এমন অনেক হাদিস আছে যা আমাদের অজানা।মুকাশাফাতুল ক্বুলূফ আমাদের সেগুলো জানতে এবং আল্লাহর পথে সঠিকভাবে জীবনযাপনের জন্য সহায়ক























