মোটাবোলিজম
বই কালেকশন

Buy মোটাবোলিজম Online in Bangladesh

লেখক: শামীম শরীফ সুষম

5.00
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শামীম শরীফ সুষম
  • Publisher: আফসার ব্রাদার্স
  • Isbn: 9789843981134
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 188৳ 25025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমরা সবাই সুস্থ থাকতে চাই, রোগমুক্ত দীর্ঘ জীবন চাই এবং সেটাকে সহজে চাই। এই চাওয়াটাকে বাস্তবে রূপ দেয়ার জন্য যে জিনিসগুলো জানা প্রয়োজন, সেগুলো আমাদের স্কুলে-কলেজে শেখানো হয়নি কখনো। খাদ্য, নিউট্রিশন, ডায়েট, এক্সারসাইজ বিষয়ে আমাদের রয়েছে অনেক ভুল ধারণা এবং অমূলক ভয়। আর এরই সুযোগে, অনেক হেলথ ইনফ্লুয়েন্সার আর টোটকা বিক্রেতা আমাদের ভুল তথ্য দিয়ে যাচ্ছে। এই বইতে চেষ্টা করা হয়েছে, এই ভুলগুলোকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখার এবং এরই সাথে সুস্বাস্থ্য রক্ষার জন্য একটা সরলপথ দেখানোর। বইটি একজন সাধারণ, নন-মেডিক্যাল মানুষের লেখা-যাতে তারই মত আরো নন-মেডিক্যাল সাধারণ মানুষেরা সহজে জিনিসগুলো বুঝতে পারে। তাই বইটিতে কঠিন টার্মিনোলজি সচেতনভাবে বাদ দেয়া হয়েছে এবং সহজভাবে কিছু জটিল প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করা হয়েছে।বইটি কোন ডায়েট বা ওজন কমানোর শর্টকাট নয়, বরং নিজের শরীরকে বোঝার এক বিজ্ঞানভিত্তিক ও ব্যাবহারিক প্রচেষ্টা। এখানে খাদ্য, ব্যায়াম, ঘুম ও মানসিক অবস্থার পারস্পরিক সম্পর্ক এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে, যা পাঠককে নিজের জীবনযাপন সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখাবে এবং ব্যস্ত জীবনযাত্রার মাঝেও একটি সুস্থতার পথ খুঁজে নিতে সাহায্য করবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(7 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
fah****com
fah****com ভেরিফাইড
30 Jan 2026

এত এত ডিজিটাল প্ল্যাটফর্মে মোটা থেকে স্লিম হওয়ার এত এত ভিডিও দেখে মাথা নষ্ট না করে শুধুমাত্র এই বই টা পড়লেই আপনি খুব সহজেই বুঝতে পারবেন "ফিট" থাকতে - কেন, কিভাবে এবং কখন আপনাকে কি করতে হবে। এর চেয়ে সহজ ভাষায় আসলে কোন কিছু ব্যাখ্যা করা পসিবল না। বইটা খুবই সহজ ভাষায় লেখা আর পড়তেও সময় লাগবেনা। সবার একবার হলেও পড়া উচিত।

Faisal Akram
Faisal Akram ভেরিফাইড
23 Dec 2025

এই মাত্রই শেষ করলাম শামীম শরীফ সুষম ভাই এর "মোটাবোলিজম"আর গরম গরম রিভিউ লিখতে বসে গেলাম। এই লেখা টা রিভিউ কম অনুভূতিউ বেশি হবে কারণ আমি পাঠক হিসাবে খুবি আইলশা টাইপ এর, লেখক হিসাবে তার চেয়েও বেশি অতএব যা যখন যা মুঞ্চায় লিখা ফালানই নিরাপদ। অনেক দিন পর এক দম এক নিঃশ্বাসে একটা বই শেষ করলাম। সকাল ৯ টায় শুরু করসি, জীবন যাপন করতে করতে আর পাশাপাশি বই টা পড়তে পড়তে রাত আটটায় শেষ হয়ে গেল। অনেক ঝরঝরে লেখা যা কিনা পড়তে বসলে তরতর করে এগিয়ে যায়। একবার ও মনে হবে না এটা লেখক এর প্রথম বই। বরং কিছু অধ্যায় এ মনে হবে আরেক্টু লিখে গেলে হতো না। এই বই পড়ার পর আপনি নিজেকে আরেক্টু বেশি চিনবেন, পেশায় বৈমানিক লেখক আপনাকে আপনার নিজের শরীর এ চলমান প্রক্রিয়াগুলোর এত সুন্দর একটা বার্ডস আই ভিউ দিবেন যে কিছু কিছু জায়গায় আপনার মনে হবে লেখক কে বলি এই জায়গায় আমাকে নামায় দেন, আরেকটু এক্সপ্লোর করি জায়গা টা। আমার জন্য যেমন এই জায়গাটা ছিল ফাইবার নিয়া কথা বার্তা গুলা। মনে হইল অনেক কিছু জাইনাও আরো অনেক কিছু জানার বাকি থেকে গেলো। একজন পাকা শিক্ষক এর মত লেখক এইখানে জানার আগ্রহ টা জাগায় তুলেছেন অনেক জায়গাতেই। আমি খুব জটিল সাহিত্য মাখানো প্রশংসা করতে পারবো না তবে এই বই আপনাকে উপলব্ধি করাবে যে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সুস্থ থাকাটা খুব জটিল কিছু না। শুধু আগ্রহ আর মনোবল থাকলে ভাল থাকার যাত্রা টা শুরু করা যাবে এই বই থেকেই। সুষম ভাই এর থেকে আরো অনেক বই এর প্রত্যাশায় থাকলাম।

Review Upload 1
Review Upload 2
Wasee Ahmed
Wasee Ahmed ভেরিফাইড
21 Dec 2025

মোটাবলিজম কোন জ্ঞানগর্ভ লেকচার নয়; খুব সহজ-স্বাভাবিক ভাষায়, আড্ডার ছলে লাইফস্টাইল এবং ডায়েট মোডিফিকেশন এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সমাহার। সঠিক তথ্য এবং বাস্তবভিত্তিক ব্যাখ্যার সমন্বয়ে এমন একটি চমৎকার বই উপহার দেয়ার জন্য লেখককে ধন্যবাদ ও শুভকামনা।

israt jahan teesha
israt jahan teesha ভেরিফাইড
21 Dec 2025

দারুন একটা বই। খুব সহজ আর সাবলীলভাবে সুস্থ থাকার অনেক কঠিন বিষয়গুলো সহজে তুলে ধরা হয়েছে। দারুন।

sha****com
sha****com ভেরিফাইড
21 Dec 2025

বইটি খুবই সহজ ভাষায় লেখা। মেটাবলিজম সম্পর্কে অনেক ভুল ধারণা দূর করেছে। স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য অবশ্যই পড়ার মতো একটি বই। পড়ার পর জীবনযাপনের বিষয়ে নতুন করে ভাবতে শিখেছি। Highly recommended!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)