

Buy লাস্ট লংগার Online in Bangladesh
লেখক: ডা. এস আর খান
- Author: ডা. এস আর খান
- Publisher: আলোর ঠিকানা প্রকাশনী
- Isbn: 978-984-91683-5-5
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
দ্রুত বীর্যপাত সমস্যাটি যাদের থাকে, তারা মানসিক চাপ এবং দাম্পত্য অশান্তিতে ভোগেন। নীরব কষ্ট তাদেরকে চেপে ধরে। এমনকি মিলন সুখময় না হওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। সেই অশান্তির আগুন পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। ফলে মান-সম্মান তো নষ্ট হয়ই, পাশাপাশি সমাজে মানুষের কাছে লজ্জিত হতে হয়। অথচ এটি কিন্তু স্থায়ী কোনো সমস্যা নয়, রোগীর সদিচ্ছা থাকলে এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব।এই বইটি পড়লে পাঠক জানতে পারবেন, দ্রুত বীর্যপাত আসলে কেন হয়, এর শারীরিক, মানসিক এবং জীবনধারাগত কারণগুলো কী কী। আরো জানতে পারবেন, কোন বিষয়গুলো ভুল ধারণা, আর কোনগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। বইটিতে চিকিৎসা পদ্ধতি, থেরাপি, ব্যায়াম, শ্বাস নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস, ভিটামিন এবং জীবনযাপনের বাস্তবসম্মত দিকগুলো ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।লেখক নিজের অভিজ্ঞতা, বিজ্ঞান এবং বাস্তব জীবনের সমন্বিত সমাধান তুলে ধরেছেন। স্বামী-স্ত্রীর সম্পর্ককে সম্মান করে, শালীন ও মার্জিত ভাষায় লেখা এই বইটি পাঠককে যেমন সমস্যার গভীরতা বুঝতে সাহায্য করবে, তেমনি ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তুলবে।যারা নিজেদের দাম্পত্য আনন্দকে দীর্ঘস্থায়ী করতে চান, জীবনকে সুস্থ, স্বাভাবিক ও সুখময় করতে চান, তাদের অবশ্যই এই বইটি পড়া উচিত।
রিভিউ ও রেটিং (Review & Rating)
স্যার বইটি পড়ার জন্য অর্ডার দিয়েছি আজকে, আপনার উপর আমার বিশ্বাস আছে। আশা করি ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ।
ড. আর এস খান স্যার এর লেখা বই এবং তার কথা তার পরামর্শ প্রত্যেকটাই সততা এবং বিশ্বস্ততার এক নতুন আস্থা জন্মায়। ড. আর এস খান স্যার কখনও কাউকে অযথাই অনর্থক পরামর্শ দেন না। বর্তমানে দেখা যায় বহু ডাক্তারগণ টাকার লোভে পড়ে উল্টাপাল্টা পরামর্শ দেই চিকিৎসা ট্রিটমেন্ট ভুল করে সেই জায়গায় উনি উনার সততা এবং বিশ্বস্ততার এক দৃঢ় পথ বেঁচে নিয়েছেন। আর উনার লিখিত বইটিতে কেউ উপকৃত হবেন না তা তো কখনই হতেই পারে না। বইটি আপনি পড়ার পর আপনার ইচ্ছে করবে এখনই গিয়ে উনাকে একটা ধন্যবাদ দিয়ে আসি। আসলে বইটা এতই ভালো এবং উপকারী সেটা বর্ণনা করে বুঝাতে গেলেও কম হবে। আপনিও কিনুন পড়ুন, পড়ার পর আপনি আপনার জীবনের সাথে কাজে এবং বাস্তবতার সাথে মিলিয়ে জীবনের সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। ড.আর এস খান স্যার নিঃসন্দেহে একজন ভালো মুত্তাকী বান্দা। আপনারা উনার উপর আস্থা রাখতে পারেন। আল্লাহ তাআ'লা ড. সাবকে জনগণের মাঝে আরো ব্যাপক সেবা প্রতিনিয়ত দিয়ে আসার তৌফিক দান করুন তার চিকিৎসা ব্যবস্থাকে জনগণের মাঝে সহজ করারও তৌফিক দান করু।
বই টা বাস্তব জীবনে খুবই উপকারী,
ভীষণ, ভীষণ উপকারী একটা বই। যা আমাদের এবং প্রত্যেকের জন্যই খুবই প্রয়োজনীয়
ভীষণ, ভীষণ উপকারী একটা বই। যা আমাদের এবং প্রত্যেকের জন্যই খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার চমৎকার একটি বই























