

Buy মহাপ্রস্থানের পথে Online in Bangladesh
লেখক: প্রবোধকুমার সান্যাল
- Author: প্রবোধকুমার সান্যাল
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 8172931379
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 30th Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
মহাপ্রস্থানের পথে এই গ্রন্থের প্রসঙ্গে এই বইয়ে তোমার দৃষ্টি, তোমার মন, তোমার ভাষা সমস্তই পথ-চলিয়ে, পাঠকের মনকে রাস্তায় বের করে আনে। তোমার লেখা চলেছে শাস্ত্রিক পথ দিয়ে নয়, ভৌগোলিক পথ দিয়ে নয়, মানুষের পথ দিয়ে। কত শতাব্দী ধরে' দুঃসাধ্যসাধনরত মানুষের দুর্গম যাত্রার প্রয়াস নিরবচ্ছিন্ন বয়ে চলেছে—এই তীর্থযাত্রা তারই প্রতীক। কিছুদিন সেই টানে তুমি চলেছিলে। ঘরে ঘরে সকল মানুষই পূর্বমানুষ পরম্পরার নিরবচ্ছিন্ন অনুবৃত্তি ; ছড়িয়ে আছে বলে' তার সূত্রটা ধরতে পারা যায় না। কিন্তু ঐ সঙ্কীর্ণ গিরিপথে সঙ্কীর্ণ লক্ষ্যের আকর্ষণে এই চিরকালীন মানবপ্রবাহের বেগটা সুপ্রত্যক্ষ। একই কামনা ও একই বিশ্বাসের ঘনিষ্ঠতায় তারা সুদূর অতীত ও অনাগত যুগের সঙ্গে নিবিড় সংশ্লিষ্ট। এরা নানা প্রদেশের, নানা ঘরের, এরা বহু বিচিত্র অথচ এক— এদের সঙ্গে সঙ্গেই চলেছে সুখ ও দুঃখ, আশা ও আশঙ্কা, জীবন ও মৃত্যুর ঘাত-সংঘাত, – এই যুগযুগান্তর পথের পথিক মানবচিত্র আপন অশ্রান্ত ঔৎসুক্যের স্পর্শ সঞ্চার করেছে তোমার লেখায় তার কৌতুক ও কৌতূহল পাঠককে স্থির থাকতে দেয় না। --রবীন্দ্রনাথ ঠাকুর
রিভিউ ও রেটিং (Review & Rating)
GOOD






















