

Buy মডার্ন ফিজিওথেরাপি Online in Bangladesh
লেখক: ডাঃ স্বপন ভট্টচার্য
- Author: ডাঃ স্বপন ভট্টচার্য
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129532329
- Number Of Pages: 222
- Language: বাংলা
- Edition: 1st Published, 2007
পণ্য সারসংক্ষেপ (Summary)
মডার্ন ফিজিওথেরাপি ভূমিকাফিজিওথেরাপি সম্বন্ধে সাধারণ মানুষের জানার ইচ্ছাটা প্রবল। সেই ইচ্ছাকে সম্মান জানানোর জন্যই আমার কলম ধরা। শহরাঞ্চলের মানুষরা ফিজিওথেরাপি শব্দটির সাথে কিছুটা পরিচিত হলেও, গ্রামাঞ্চলের মানুষদের কাছে ফিজিওথেরাপি সম্বন্ধে ধারণাটা এখনও খুব একটা পরিস্কার নয়। তাই একজন ফিজিওথেরাপি শিক্ষক হিসাবে আমার নৈতিক দায়িত্ব সমাজকে সচেতন করা, যা আমি মডার্ন ফিজিওথেরাপি বই- এর মাধ্যমে করতে চেয়েছি।ফিজিওথেরাপি কি? ফিজিওথেরাপির লক্ষ কি কি? ফিজিওথেরাপি চিকিৎসার পদ্ধতি কিরূপ? বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও তার ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট কিরূপ হবে? এটাই এই বই-এর মূল বিষয়। বইটি দুটি খণ্ডে শেষ করার পরিকল্পনা আছে। যার প্রথম খন্ডের লেখা শেষ করতেই আমার দু'বছর সময় লেগেছে। এই ধরনের বই পরীক্ষা-নিরীক্ষা ছাড়া লেখা কখনই সম্ভব নয়। এছাড়াও এই ধরনের লেখাতে ডাক্তারদের মতামত নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সে দিক থেকে আমি ভাগ্যবান। কলকাতার প্রথিতযশা ডাক্তাররা এই বইটি পড়ে শুধু উচ্চ প্রশংসাই করেননি, তাদের গুরুত্বপূর্ণ মতামতও লিখে পাঠিয়েছেন।স্বপন ভট্টাচার্য























