

Buy মাশরাফীর জন্য ভালোবাসা Online in Bangladesh
লেখক: প্রভাষ আমিন
- Author: প্রভাষ আমিন
- Publisher: আহমদ পাবলিশিং হাউজ
- Isbn: 9789841108182
- Number Of Pages: 72
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মাশরাফীর জন্য ভালোবাসা" বইয়ের ফ্ল্যাপের লেখা: আমরা অভিভাবকরাও এতটাই স্বার্থপর হয়ে গেছি, হিসাব-নিকাশ করে দেখি, খেলায় কোনাে ভবিষ্যৎ আছে কিনা বা কোন খেলা ভবিষ্যৎ আছে। যদি না থাকে, তাহলে আর সময় নষ্ট করার কোনাে মানে নেই। বিকেল বেলা মাঠে গিয়ে খেলে সময় নষ্ট করার চেয়ে এই সময়ে সন্তানকে একটা বাড়তি কোচিং সেন্টারে পাঠাতে পারলে জিপিএ-৫এর দৌড়ে সে এগিয়ে থাকবে। এখন সব দৌড় জিপিএ-৫ এর পেছনে। সুমনের গানের মত একটু পড়া, অনেক খেলা...'র ভাবনা এখন রীতিমত অপরাধ। আমাদের সন্তানরা বেড়ে উঠছে ক্লাশ-কোচিঙের ফাঁকে ফাস্ট ফুড খেয়ে। ফাকে ফাকে তাদের খেলা মানে কম্পিউটার গেমস, বিনােদন মানে ট্যাব-স্মার্ট ফোন। তাই আমাদের জাতির মত নতুন প্রজন্মও বেড়ে উঠছে নাদুস-নুদুস, কিন্তু চাপের মুখে নুয়ে পড়া অস্বাস্থ্যকর প্রজন্ম হিসেবে। অথচ খেলাধুলা নিছক সাফল্যের জন্য, বিজয়ের জন্য হওয়ার কথা। নয়, হওয়া উচিত নয়। খেলাধুলা হােক মনের আনন্দের জন্য, শারীরিক সুস্থতার জন্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুবই হাস্যকর লেখা। এইরকম প্রতিভা নিয়ে আবার লেখক!
এটা কোন বই হল।।।একদম বাজে
hassokor
বাংলাদেশ ক্রিকেট জগতের এক অনন্য নক্ষত্র মাশরাফী। একনিষ্ঠ একাগ্রতা আর দৃঢ়তায় এগিয়ে নিয়ে চলেছেন আমাদের ক্রিকেটাঙ্গনকে। ক্রিকেট যতদিন থাকবে বাঙালির ঘরে ঘরে থাকবে মাশরাফীর নামটাও। সাহসিকতা ও অটুট মনোবলে খেলে চলেছেন, সেই সাথে আলোকিত করেছেন বাংলাদেশকে বহির বিশ্বে। নিজের সবটা সেই সাথে সেরাটা দিয়ে সাপোর্ট দিয়ে গেছেন পুরোটিমকে। নবীনদের জন্য, তরুণদের জন্য এক স্মরণীয় আদর্শ মাশরাফী। ভক্তমনে চির জাগরূক আইডল। যেভাবেই বলা হোকনা কেন আসলে হয়তো খামতি রয়েই যাবে। তাকে নিয়েই লিখা মাশরাফীর জন্য ভালোবাসা। অনেক অজানা বিষয় বেশ সাবলীল ভাবে তুলে ধরেছেন লেখক বইটিতে। যা আমরা মাশরাফী সম্বন্ধে জানি না। বাংলার এই বাঘ এখন চলমান রাজনীতিরও একজন কর্ণধার। মাশরাফীকে জানতে তাই পড়ুন ‘মাশরাফীর জন্য ভালোবাসা’।























