

Buy মানসিংহ ভবানন্দ উপাখ্যান Online in Bangladesh
লেখক: ভারতচন্দ্র রায়গুণাকর
- Author: ভারতচন্দ্র রায়গুণাকর
- Publisher: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি
- Isbn: 9844081653
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2010
পণ্য সারসংক্ষেপ (Summary)
'মধ্যযুগের শেষ শ্রেষ্ঠকবি ভারতচন্দ্র রায়গুণাকর'। ১ বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম প্রধান ও বিস্তৃত শাখা মঙ্গলকাব্যের দীর্ঘ পথপরিক্রমার শেষপর্যায়ে কাব্যসৃষ্টি করে কবি ভারতচন্দ্র রায় যে অতুলনীয় প্রতিভার পরিচয় দিয়ে গেছেন তা তাঁকে সামগ্রিক বাংলা সাহিত্যের অঙ্গনে একটি অত্যুজ্জ্বল আসন দান করেছে। তাঁর তিরোধানের পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরু বিবেচনা করা হয়। মধ্যযুগের শেষ প্রান্তে আবির্ভূত হয়েছিলেন বলে মধ্যযুগের বিলীয়মান বৈশিষ্ট্য যেমন তিনি প্রত্যক্ষ করেছিলেন, তেমনি আধুনিক যুগের উন্মেষের অস্ফুট বার্তাও তাঁর কানে পৌঁছেছিল। মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে রচনার সংখ্যাধিক্য যেমন ছিল না, তেমনি ছিল না বিষয়ের বৈচিত্র্য ও মৌলিকতা। তখন প্রাধান্য ছিল অনুকরণপ্রিয়তার, তখন ছিল বিষয়বর্ণনার গতানুগতিকতা, ছিল বক্তব্যের সীমাবদ্ধতা। এর মধ্যে প্রচলিত কাহিনী অনুসরণে কাব্য রচনা করে শ্রেষ্ঠত্ব অর্জন করা যে সীমাহীন কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
মঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবি কে? একটি নামে উত্তর দেওয়ার প্রশ্ন এটি নয়।কিন্তু অনেকেই দাবী করে থাকেন, ভারতচন্দ্র রায়গুণাকর ই মঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবি।তার রচিত মঙ্গলকাব্য "অন্নদামঙ্গল" এর অংশ "মানসিংহ-ভবামন্দ উপাখ্যান"। বিশাল ভূমিকা, বিস্তর আলোচনা, কাহিনী সংক্্ষেপ, স্বয়ং কাব্য এবং শেষে শব্দার্থ নিয়ে সমৃদ্ধ বই এটি।পৌরাণিক কাহিনী প্রেমিদের জন্য খুবই উপযুক্ত।























