মানহাজুস সালাফ
বই কালেকশন

Buy মানহাজুস সালাফ Online in Bangladesh

লেখক: আল্লামা মুহাম্মদ নাসীরুদ্দীন আলবানী (রহঃ)

4.64
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আল্লামা মুহাম্মদ নাসীরুদ্দীন আলবানী (রহঃ)
  • Publisher: বিলিভার্স ভিশন
  • Isbn: 9789843548283
  • Number Of Pages: 556
  • Language: বাংলা
  • Edition: 1st Publlished, 2023
৳ 501৳ 71530% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আজকের বিভ্রান্তিময় সময়ে ইসলামের প্রকৃত চেহারা বোঝা যেমন জরুরি, তেমনি কঠিনও।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(9 টি কাস্টমার রিভিউ)
5
78%
4
11%
3
0%
2
0%
1
11%
Zohir Bin Aiyub
Zohir Bin Aiyub ভেরিফাইড
23 Jun 2026

বইটির নাম সালাফদের মানহাজ হলেও পড়ে মনে হয়েছে এখানে সালাফীদের মানহাজ সংকলন করা হয়েছে তাও আবার জমহুর সালাফিদের মানহাজ ন। তাই বইটির নাম মানহাজুস সালাফ না হয়ে মানহাজুস সালাফিয়্যাহ হলে আরেটকু যথার্থ হতো। বইটির মূলনীতিগুলোকে "প্রকৃত সালাফি " হওয়ার মাপকাঠি ধরা হয়ে নিজেকে সালাফি দাবি করা একশো জনের মধ্যে ৮০+ জনই গায়রে সালাফি সাব্যস্ত হবে। মূল আরবি সংকলনটি আমি পড়ে দেখি নি তবে অনুবাদের ভূমিকায় দেখেছি, মোটা অক্ষরে "আমি বলবো" বলে অনুবাদক নিজের কথা যুক্ত করেছেন। অনেক জায়গায় প্রশ্নের পর জবাবে গিয়ে দেখা গেছে, "আমি বলবো" বলে অনুবাদক উত্তর দিয়েছেন তাই এই গ্রন্থটিকে সম্পূর্ণরূপে আলবানী সাহেবের বলার সুযোগ নেই। কারণ একটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর অনুবাদক দেওয়া মানে হচ্ছে মূল গ্রন্থে হয়তো উত্তর নেই নয়তো প্রশ্নটিও নেই। এক জায়গায় বলা হলো কেউ বিদআত করলেই তাকে বিদআতি বলে ফেলা যাবে না আবার পরেই বেদআতি বলে ফেলা হলো। আশআরী মাতুরিদীদের পুরোপুরি আহলুস সুন্নাহও বললো না আবার আহলুল বিদআহও বললো না আবার একটু পরেই বিদআতি ফিরকাগুলোর তালিকায় তাদের নাম চলে এলো। সাইয়িদ কুতুব,কারজাবী,জাকারিয়া কান্ধলভীদেরকে বিদআতি এবং তাদের কিতাবকে বিদআতিদের কিতাব বলা হলো অথচ তাদের বিদআতি হওয়ার কারণ উল্লেখ করা হলো না। এ যেন দলীল ছাড়া প্রামাণ্যদাবী। সালাফিরা নাকি গোড়া নয়। অথচ বাস্তবতা? অথচ তারা সারাজীবন হানাফিদের ওজু করে সৌদিতে গিয়ে ইসলামের ওজু শিখে। সালাফিরা নাকি মাজহাব ত্যাগের দাওয়াত দেয় না অথচ বাস্তবে? কুরআন সুন্নাহ থাকতে মাজহাব কেনো বলে হইচই কারা করলো এতদিন? নিজেকে হানাফি পরিচয় দেওয়া যাবে না।মুসলিম পরিচয় দিতে হবে। আবার নিজেকে মুসলিম পরিচয় দেওয়া যথেষ্ট নয়। সালাফি পরিচয় দিতে হবে। যেই মাসআলায় আহলুস সুন্নাহর মাঝেই এখতেলাফ হয়েছে সেই মাসআলায় এখতেলাফের কারণেই আশআরী মাতুরিদীরা আহলুস সুন্নাহ থেকে খারেজ। তাহলে আহলুস সুন্নাহর কোন দুই দলের মাঝে ঐ মাসআলাগুলো নিয়ে এখতেলাফ হয়েছে? আশআরীরা কি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত? পুরোপুরি ভেতরেও না আবার বাহিরেও না।তাহলে বিদআতি দলের তালিকায় তারা কেনো? তাবলীগ জামাতের মধ্যে সব দলের লোক আছে তারপরও তারা দলগত বিদআতি? আল্লাহর সিফাতের তা'উইল করা আর অস্বীকার করা কি মুরাদেফ? বইয়ের দ্বিতীয় অর্ধেকে সিয়াসত,খিলা ফত,রাষ্ট্র পরিচালনা ও জি হাদ সম্পর্কে বিভিন্ন আলোচনা এসেছে। দারুল হার ব ও দারুল ইসলামের সংঙা দেওয়ার পর অনুবাদক দারুল উলুম দেওবন্দ এর একটি ফতোয়া দিয়েছে এমন ভাবে উপস্থাপন করেছে,মনে হচ্ছে শুধু মুসলিম প্রধান রাষ্ট্র কেনো,যেখানে মুসলমানদের সংখ্যা প্রচুর যেমন ভা রত সেটিও দারুল ইসলাম। দারুল হার বের মাসআলায় নাকি আমরা তাদেরকে মুরজিয়া বলি,অথচ বাস্তবে তারা আরও দূরে। ইকদামি জি হাদ হোক বা দিফায়ী, করা যাবে না এটাই যেন মানহাজ। আমীর নাই,প্রস্তুতি নাই তাই জি হাদও নাই। তবে চাইলেও ভিন্ন দৃষ্টিভঙ্গির মুসলমানদের সাথে গলাবাজি করা যেতে পারে। শেষে বলি, খিলাফা হ ও তদসংশ্লিষ্ট যেকোনও বিষয়ে সালাফরাই আমাদের আদর্শ কিন্তু সালাফিরা না। যারা "বেদআতি" তকমা দিয়ে মুসলমানদের সাপোর্ট করার বিপরীতে বিরোধিতা করে বসে তারা রোল মডেল কিভাবে হবে? কথাগুলো সালাফিদের সম্পর্কে বলেছি।নামের সালাফিদের সম্পর্কে। সালাফদের সম্পর্কে বলি নি।প্রকৃত সালাফিদের সম্পর্কেও বলি নি। মানহাজুস সালাফ হাওলাতের বই। কেউ রদ করতে চাইলে একটু তাড়াতাড়ি করবেন।নয়তো আজ কালের মধ্যে বই ফেরত দিয়ে দেবো,তখন আবার দলীল চাইলে দিতে পারবো না। তবে হ্যা,আপনি দলীল চাইলেই আপনাকে প্রমাণও দিতে হবে আপনি প্রকৃত সালাফি নাকি নামধারী সালাফি। আমার আপত্তিগুলো অনুবাদ সম্পর্কে। মূল লেখক ও তার মূল সংকলন সম্পর্কে না।সেটি আমি পড়ি নি। وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ... 🖋️ জহির বিন আইয়ুব ২৩/০৬/২০২৫ সোমবার আজ সম্ভবত মীরজাফর দিবস।

Sajeeb Hasan
Sajeeb Hasan ভেরিফাইড
08 May 2026

আলহামদুলিল্লাহ সুন্দর ইসলামিক বই

Shagata Shad
Shagata Shad ভেরিফাইড
10 Feb 2026

book quality is good alhamdulillah

Abdulla All Shahareyer
Abdulla All Shahareyer ভেরিফাইড
03 Jan 2026

ধীরে ধীরে বইটি পড়ছিলাম। চাইলে খুব দ্রুত পড়া সম্ভব ছিল, তবুও নিজের জীবনধারায় প্রয়োগের লক্ষ্যে বইয়ের প্রতিটি পাতা ধীর গতিতে উল্টানোর সংকল্প নিলাম। অবশেষে আলহামদুলিল্লাহ, বইটি শেষ করতে পেরেছি। রাসূল ﷺ, সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীদের আদর্শ পন্থা বা পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। মানহাজ একজন মুসলিমের প্রতিটি কর্মের মধ্যেই নির্ধারিত, যেমন: ঈমান-আকিদা, ইবাদত, আচরণ, ফিকহ, জিহাদ, বিদআত, সুন্নাহ, ইখতিলাফ, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি সহ অনেক কিছুই বিদ্যামান আছে। আমাদের কর্মপদ্ধতি হওয়া প্রয়োজন সালাফদের পন্থা অনুসরণে। সেই পদ্ধতিকে শিক্ষা হিসেবে রেখে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ'র বিভিন্ন সময়ের প্রশ্নোত্তর গুলো কিছু বই সংকলিত হয়েছে। সেই এক বা একাধিক বই থেকে সংকলন করে অনুদিত বই হিসেবে মানহাজুস সালাফ বইটির অবয়ব দেওয়া হয়েছে। সমাজে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে, দ্বীনি ভাইবোনদের মধ্যে অনেক সময় কাদা ছোড়াছুড়ি ও বাড়াবাড়ি করতে দেখা যায়। প্রকৃত অর্থে তারা একটি ব্যালান্সিড গাইডলাইন পায় না, যার ফলে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। সকল মতাদর্শকেই শ্রদ্ধা ও সম্মান করতে হবে। সালাফগণ আমাদের ভাইদের প্রতি কঠোর ছিলেন না; বরং তারা ছিলেন অনন্য গুণাবলির অধিকারী। তাদের কর্মপদ্ধতিই আমাদের একমাত্র পথের প্রদীপ। তাই সকলকে বলব—বইটি সংগ্রহ করে পড়ার জন্য। বিশেষ করে সালাফি মতাদর্শের ভাইবোনদের বলব, বইটি আপনাদের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। . . বই মানহাজুস সালাফ মূল: শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহি: সংকলন: আব্দুল্লাহ মাহমুদ সম্পাদনা: শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী পৃষ্ঠা: ৫৫৬ মুদ্রিত মূল্য: ৭১৫৳ প্রকাশনায়: Believers Vision ⦿

Fahmida Maliha
Fahmida Maliha ভেরিফাইড
04 Sep 2025

দীর্ঘ দিন ধরে ব‌ইটি সংগ্রহ করব ভাবছিলাম। অবশেষে সংগ্রহ করেই ফেললাম। আলহামদুলিল্লাহ । ধন্যবাদ রকমারিকে এতো দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)