মাযহাবী ফিকহের অন্তরালে
বই কালেকশন

Buy মাযহাবী ফিকহের অন্তরালে Online in Bangladesh

লেখক: মাহবুবা আক্তার

4.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাহবুবা আক্তার
  • Publisher: তাওহীদ পাবলিকেশন্স
  • Isbn: 9789849674603
  • Number Of Pages: 472
  • Language: বাংলা
  • Edition: 1st published, 2022
৳ 349৳ 48027% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইসলাম কোনো মানব রচিত জীবন ব্যবস্থা নয়। বরং এটি সম্পূর্ণ ওয়াহী নির্ভর পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। একমাত্র ওয়াহী ব্যতীত কোনো মানব রচিত কিতাব ও আলেমের অন্ধ অনুসরণের নিষেধাজ্ঞা রয়েছে ইসলামী শরীয়তে। আল্লাহ তা‘আলা মুসলিম উম্মাহকে সতর্ক করে বিভিন্ন দল-উপদলে বিভক্ত হতে নিষেধ করেছেন এবং তাদের ঐক্য অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন। এতদ্বসও্বেও এ মুসলিম উম্মাহ আল্লাহর আদেশ,নিষেধ ও সতর্কবাণী উপেক্ষা করে বিভিন্ন মাযহাবী দল ও উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং মানব রচিত মাযহাবী ফিকহের অন্ধ অনুসরণ করে যাচ্ছে। এ মুসলিম উম্মাহ বিভিন্ন মাযহাবী দলে বিভক্ত হয়ে এক ও অভিন্ন ইসলামকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে এবং খণ্ড-বিখণ্ড করে ফেলেছে দ্বীনের মূলনীতিকে। মাযহাবী বিভক্তির ফলেই বিবিধ ফিতনা,বিভ্রান্তি ও গোঁড়ামির জন্ম হয়েছে। মুসলিমদের মধ্যে যাবতীয় কলহ,দ্বন্দ্ব, হিংসা,অহংকার, ঝগড়া-বিবাদ,বাড়াবাড়ি ও দলাদলি সবই মাযহাবী বিভক্তি ও গোঁড়ামির কারণেই সৃষ্টি হয়েছে। যুগের পর যুগ ধরে এই মাযহাবী বিভক্তিই মানুষকে সত্য ও হক্বের পথ থেকে দূরে রাখছে। পৃথিবীর সকল মুসলিম এক হতে পারছে না এবং পবিত্র কুরআন ও সহীহ হাদীসকে একমাত্র অনুসরণীয় বিষয় হিসেবে মেনে নিতে পারছে না কেবলমাত্র এই মাযহাবী বিভক্তি ও গোঁড়ামির কারণেই। ফলে মুসলিম উম্মাহর অধিকাংশই সীরাতে মুস্তাকীমের একটি মাত্র সরল পথ থেকে ছিটকে পড়ে ভ্রান্ত পথে হাঁটছে। নির্ভেজাল ওয়াহীর ইসলাম প্রতিষ্ঠার ক্ষত্রে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই মাযহাবী বিভক্তি। এ মুসলিম উম্মাহর ধর্মনেতারা তাদের নিজেদের তৈরি কল্পিত মাযহাব ও তরীকাসমূহের বেড়াজালে সাধারণ জনগণকে বন্দী করে ফেলেছে। তারা নিজ নিজ মাযহাবের দোহায় দিয়ে সরলমনা ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের সহীহ সুন্নাহ থেকে দূরে রাখছেন এবং বিদআতে লিপ্ত করাচ্ছেন। জায়েজ-নাজায়েজ,সুন্নাত- বিদআত,তাওহীদ-শিরক এমনকি হালাল-হারামের বিষয়গুলিও নির্ণীত হচ্ছে এই মাযহাবপন্থী ধর্মনেতাদের তৈরি নিজস্ব ফাতাওয়ার উপরে। প্রত্যেক মাযহাবপন্থীরাই যেনো তাদের নিজ নিজ মাযহাবকে ওয়াহীর দ্বীন বানিয়ে নিয়ে সেই অনুযায়ী ধর্ম পালন করছে। হানাফী মাযহাবের আধিপত্যের ফলে এ দেশের অধিকাংশ সাধারণ মানুষেরাই না জেনে, না বুঝে, প্রকৃত ওয়াহীর জ্ঞানের অভাবে ও প্রকৃত মাযহাবী জ্ঞানের অভাবে ওয়াহী ভিত্তিক ধর্মের বিপরীতে মাযহাবী ফিকহকেই ওয়াহীর দ্বীন ভেবে ধর্ম পালন করে যাচ্ছে। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় বক্ষ্যমাণ গ্রন্থটিতে লেখিকা মাযহাব সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়ের প্রকৃত তথ্যাদি বিজ্ঞ পাঠক সমাজের নিকট তুলে ধরতে চেষ্টা করেছেন। গ্রন্থটি অত্যন্ত সহজ-সরল ও সাবলীল ভাষায় লেখা হয়েছে,যাতে করে জেনারেল শিক্ষিতরা খুব সহজেই মাযহাব সম্পর্কে জ্ঞান লাভ করে মাযহাবী কূটতর্ক পরিহার করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন গড়তে পারে।গ্রন্থটিতে লেখিকা প্রত্যেকটি বিষয়ই নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করেছেন। আক্বীদা বিশুদ্ধ করতে ও মানহাজকে পরিশুদ্ধ করতে গ্রন্থটির জুড়ি নেই।গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠার পরতে পরতে সুবিজ্ঞ পাঠক-পাঠিকার জন্য গুরুত্বপূর্ণ তথ্যই সংযুক্ত করা হয়েছে। শিরক-বিদআতে আচ্ছন্ন এ দেশের সরলপ্রাণ, ধর্মভীরু মুসলিমদের নাজাতের দিক নির্দেশনা দিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
0%
3
0%
2
0%
1
25%
Minhaz islam
Minhaz islam ভেরিফাইড
30 Apr 2026

মাযহাবীদের রহস্য ঘেরা আসল মুখোশ উন্মোচন দেওয়া হয়েছে এই বইটিতে ❗

প্রজন্মের বাগ্মি
প্রজন্মের বাগ্মি ভেরিফাইড
29 Oct 2023

যারা বইটা লিখেছেন তারা কি মুজতাহিদ ? যে সম্পাদনা করেছে তারই বা বই লেখার/সম্পাদনা করার যোগ্যতা কতটুকু ? হাম্বলী ফকীহদের মাসলা মাসায়েল নকল করে নিজেদের(লা মাযহাবি) ফিকহ নামে চালিয়ে দেয়া কতটুকু যুক্তি সংগত? আর আরবী না পারা সাধারণ মানুষ কি এখন এতই জ্ঞানী যে তারা নিজেরাই তাহকীক করা শুরু করেছে ? আল্লাহ জাল্লা ওয়া তাআলা হাম্বলী ফিকহের ইমাম সালেহ্ আল ফাওযান , বিন বায , আল উসাইমীন এর উপর রহম করুন। - আমিন

Sajeeb Hasan
Sajeeb Hasan ভেরিফাইড
26 Oct 2023

font gulo valo na...

Samiul Islam
Samiul Islam ভেরিফাইড
04 Oct 2022

awesome book😍

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)