

Buy কবি তার কবিতার Online in Bangladesh
লেখক: সালমান হাবীব (কবিতায় গল্প বলা মানুষ)
- Author: সালমান হাবীব (কবিতায় গল্প বলা মানুষ)
- Publisher: পুনশ্চ পাবলিকেশন
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
কবিদের দুঃখকে মানুষ দুঃখ মনে করে না, মনে করে; কবিতার কথা। ব্যক্তিগত ব্যথা বেদনাকে ভাবে; নিরেট কবিতা! অথচ কবিরাও রক্তে মাংসে গড়া অনুভূতিশীল মানুষ। দুঃখ পেলে তারাও দুঃখিত হয়। ভালো লাগলে তারাও হাসে, ভালোবাসে। খুব বেশি একা লাগলে, বুকের ভেতরটা ফাঁকা লাগলে যদি কারো পাশে গিয়ে বসতে চায়, তখন তারা আসন ছেড়ে উঠে চলে যায়। শুধু কবিতার জন্যই যেন সঙ্গ, কবি–তার জন্য কেউ নেই। ধানকাটা ক্ষেতের উপর দিয়ে বয়ে আসা দুপুরে বাতাসের মত শুধুই নিঃসঙ্গ সময় তার! যেন সব সুর অন্যের জন্য, তার কেবলই নিঃসঙ্গতার সেতার।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সালমান হাবীব বরাবরই উনার কবিতা দিয়ে সবাইকে মুগ্ধ করেন। এই বইটাও ব্যতিক্রম নয়। হৃদয়স্পর্শী কবিতা একেকটি।

মনোমুগ্ধকর একটি বই। কবির শব্দচয়ন ও উপমা অসম্ভব ভালো লাগার মতো। দোয়া ও শুভকামনা রইলো এভাবেই অনুভূতিকে পৃষ্ঠাবন্দি করে যাইয়েন, আপনার জন্য না হোক অন্তত আমাদের জন্য হলেও এভাবেই লিখে যাইয়েন, প্রিয় কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবীব ভাই 🥰🥰🥰

কিছু লাইন জীবনের সাথে মিলে যায়। অসাধারণ বইটি
সালমান হাবিব ভাইয়ের কবিতা আমার খুব ভাল লাগে
অসাধারণ একটি বই আমার কবিতা পড়ার আরেকটি অনুপ্রেরণা হয়ে গেল এই বই টি
প্রশ্ন ও উত্তর (Q/A)
কতো পেজের বই?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪। ধন্যবাদ।
কতো পেজের বই?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪। ধন্যবাদ।























