কিরীটী অমনিবাস -১৫তম খণ্ড
বই কালেকশন

Buy কিরীটী অমনিবাস -১৫তম খণ্ড Online in Bangladesh

লেখক: নীহাররঞ্জন গুপ্ত

4.50
(0 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নীহাররঞ্জন গুপ্ত
  • Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
  • Isbn: 8172930577
  • Number Of Pages: 293
  • Language: বাংলা
  • Edition: 8th Print, 2016
৳ 700৳ 700
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"কিরীটী অমনিবাস (১৫তম খণ্ড)" বইটির সম্পর্কে কিছু কথা:‘সামনে সমুদ্র নীল’ কাহিনীতে কিরীটী যেন হত্যাকারী ও প্রেমিকের মাঝখানে জীবনের আতঙ্কময় রহস্য দেখছে, সে সরিৎশেখর ও অনুরাধার মাঝখানের ঘরে। অনুরাধা বাস করেছে। তার হত্যাকারীকে নিয়ে। প্রেমিক সরিশেখরের হৃদয় হত্যাময় প্রেমের উজ্জ্বলতায় ধাবিত কিরীটীর ঘর পেরিয়ে, আর হত্যাকে বুকে নিয়ে সরিতের কাছে মুক্তি চায় তার প্রেমের পাত্রী কিরীটীর ঘর পেরিয়ে। এই সিচুয়েশনই আরও রহস্যময় ও জটিল হয়েছে কিরীটীর ঘরে পূর্বে নিহত জীমূতবাহনের ভয়ংকর অনুষঙ্গ, এর আবহাওয়ার মধ্যে হত্যা ও পাপ, তাকে প্রত্যক্ষ করে তুলেছে ছদ্মবেশী চন্দ্রকান্ত ঘাই, ক্ষিতীন্দ্র-রূপে যার মৃতদেহ তারই স্ত্রী সনাক্ত করেছিল। ক্ষিতীন্দ্রের এ জগতে বেঁচে থাকাটাই যেন অপরাধ, এই অপরাধ থেকে মুক্তির জন্যেই তার মৃত্যু অনিবার্য—এবং অপরিহার্য নিয়তি। কাহিনীর শেষে সলিল দত্ত মজুমদারের—যে তিনটি হত্যার জন্যে দায়ী—হাে হাে করে হাসি কি সাম্প্রতিক যুগের ও জীবনের প্রতি তুচ্ছতার প্রতীক, তার নিজের জীবনই হাসির মত তুচ্ছ?‘মানসী তুমি’ কাহিনীর সিচুয়েশন আরও গাঢ়তর ; নাটকীয় অপ্রত্যাশিত কিন্তু অস্বাভাবিক নয়। মানসীর ব্যক্তিস্বাতন্ত্রের অপূর্ব মহীয়সী রূপ প্রথমে শরদিন্দুর কাছে ধরা দিয়েছে; সেই মানসীরই যখন বিবাহ হয়েছে শরদিন্দুর সঙ্গে, সুকুমারের সঙ্গে একই বাড়িতে বাস করছে, স্বামীর সন্দেহের ও ঈর্ষার জ্বালায় নিজেকে ক্ষতবিক্ষত করে তুলেছে, তখন তার চেহারা অন্য রকম। সামাজিক সংস্কার ও প্রেম ; দুই ভাই, একজন স্বামী, অন্যজন প্রেমিক ; স্বামী ঐশ্বর্যশালী ও বিত্তবান, প্রেমিক পরাশ্রয়ী প্রেমভীরু দুর্বল ; এই দুইয়ের দ্বন্দ্বে মানসী জর্জরিত। এই নাটকীয় সিচুয়েশান থেকেই সুকুমারের প্রেম প্রতিহিংসায় রূপান্তরিত হয়েছে; চোখের সামনে সে দেখতে পারে না তারই প্রেমিকার দেহ ভােগ করছে অন্য পুরুষ ;তাই প্রেমিকাকে হত্যা করবার সংকল্প নেয়। এবং কাহিনীর শেষে মৃত্যু থেকে ফিরে এসে মানসী যখন সুকুমারের হাতে আবার মারা পড়তে গিয়েও কিরীটীর জন্য বেঁচে শেষ পর্যন্ত নিরুদ্দেশ হয়ে যায় স্বামীর কাছে ফিরে না এসে—তখন পাঠকের মনে অনেক প্রশ্ন জাগে—সে কি সুকুমারকে হত্যার মামলা থেকে বাঁচাবে, না প্রেমকে বড় করে দেখেছে বলে সুকুমারের এই দৃশ্য সইতে না পেরে নিরুদ্দেশ হয়েছে ব্যর্থ হতাশায়, নতুবা সে নিজেই নিজেকে মারবে? এই বিভিন্ন প্রশ্নাকুলতাই এই কাহিনীর সার্থকতা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(0 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
এই পণ্যটির জন্য এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Game of Thrones

Game of Thrones

৳ 1398৳ 1398
4.08(4)
কিনুন
দৌড়

দৌড়

৳ 500৳ 500
5.00(0)
কিনুন
The Bluest Eye

The Bluest Eye

৳ 1100৳ 1100
5.00(0)
কিনুন