খোঁপার বাঁধন
বই কালেকশন

Buy খোঁপার বাঁধন Online in Bangladesh

লেখক: আরিফুল ইসলাম

4.50
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আরিফুল ইসলাম
  • Publisher: সত্যায়ন প্রকাশন
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 169৳ 20518% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘প্রদীপ্ত কুটির’ বইয়ের সেকেন্ড সিক্যুয়েল হলো ‘খোঁপার বাঁধন’। প্রদীপ্ত কুটির ছিলো মাহির-লাফিজার সংসার জীবনের সূচনা। তরুণ দম্পতি একজন আরেকজনকে সুন্নাহর আলোকে শুধরে দেয়, সুন্নাহর আলোয় তারা ঘর আলোকিত করতে চায়। প্রদীপ্ত কুটিরে প্রাধান্য পেয়েছে পরিবার। পরিবারের গণ্ডি পার হলে সমাজ। ‘খোঁপার বাঁধন’ পরিবারের গণ্ডি থেকে বের হয়ে সমাজটাকেও দেখতে চেয়েছে। মাহির-লাফিজার পাশাপাশি সমাজের চরিত্রগুলো কেমন, কিভাবে সেই চরিত্রগুলো সুন্নাহর আলোয় আলোকিত হতে পারে, তা দেখানোর চেষ্টা করা হয়েছে। একজন মসজিদের ইমাম কিভাবে সমাজ গঠনে ভূমিকা পালন করতে পারেন, গ্রামের একজন মুরব্বি কিভাবে একটি কুপ্রথা বন্ধ করতে উদ্যোগ নিতে পারেন, সামাজিক উদ্যোগ কিভাবে বড়ো গুনাহ থেকে বিরত রাখতে পারে এরকম কিছু আইডিয়া শেয়ার করা হয়েছে ‘খোঁপার বাঁধন’ বইয়ে। বাংলাদেশে ইসলামের ব্যাপারে যেসব প্রশ্ন উঠে, সেগুলোর উল্লেখযোগ্য অংশ হলো সাংস্কৃতিক প্রশ্ন। ‘ইসলাম বাংলাদেশের সংস্কৃতিতে খাপ খায় না’ বা ‘বাংলাদেশের সংস্কৃতি ইসলামের কারণে কলুষিত হচ্ছে’ এরকম কথা অনেকেই বলে থাকেন। ভার্সিটিতে পড়াবস্থায় মাহির-লাফিজা এমন কথা শুনেছি। স্বামী-স্ত্রী গল্প করতে করতে সংস্কৃতি নিয়েও কথা বলেন। তারা দেখাতে চান উপমহাদেশের সংস্কৃতিতে মুসলিম প্রভাব কিভাবে সাদরে গ্রহণ করা হয়েছিলো। তারা কথা বলেন উপমহাদেশের সংস্কৃতিতে পোশাকের বিবর্তন নিয়ে। সংস্কৃতির পাশাপাশি মাহির-লাফিজা সাহিত্য নিয়েও কথা বলেন। সাহিত্যকে কিভাবে বিচার করবো, সাহিত্য বিচারের মাপকাঠি কী হওয়া উচিত সেটা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, সাহাবীদের সাহিত্যচর্চার আলোকে তারা তুলে ধরেন। বাংলাদেশের সমাজ-সাংস্কৃতিক বাস্তবতায় তরুণ-তরুণীরা নিজেদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিভাবে ইসলামকে সামনে রেখে জীবনযাপন করতে পারে, তার একটি কল্পিত গাইডলাইন ‘খোঁপার বাঁধন’।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Asadullah Islam
Asadullah Islam ভেরিফাইড
20 Jun 2025

মাশা-আল্লাহ, অসাধারণ একটি বই💖

Motiur Rahman
Motiur Rahman ভেরিফাইড
16 Mar 2022

আলহামদুলিল্লাহ

Shakil Ahmad Iqbal
Shakil Ahmad Iqbal ভেরিফাইড
11 Feb 2022

এক বসায় পড়ে শেষ করে ফেলেছি। একটুও বিরক্ত লাগেনি আমার। দুইজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুন-তরুণী বিয়ে করে ফেলেছে। এবার শুরু হয়েছে তাদের নিত্যদিনের ঘটনা প্রবাহ। তাদের পারিবারিক জীবনে কিভাবে তারা একজন আরেকজনকে দ্বীনের উপরে চলতে সাহায্য করে তার বর্ননা এসেছে গল্প আকারে৷ যৌথ পরিবারে তাদের প্র‍্যাক্টিস কেমন, নিজেদের মধ্যে কি করেন, ব্যক্তিগত প্রয়োজনের বেপারগুলো কিভাবে সমাধান করার চেষ্টা করেছেন তা তুলে ধরেছেন গল্পকার। আমার ভালোই লেগেছে৷ নিচের রেফারেন্স হাদিস গুলো আমার জন্য দরকারি ছিলো৷ বিবাহিত কাউকে বইটি উপহার দেবার মতো। আবার যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া দের দিতে পারেন, তাতে তাদের আর্লি ম্যারিজের আগ্রহ বাড়ার সম্ভাবনা বেশি। লেখক আরিফুল ইসলাম ভাই, আপনি লিখতে থাকেন। ভালোই লেগেছে আমার।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)