কারবালা
বই কালেকশন

Buy কারবালা Online in Bangladesh

লেখক: সাহাদত হোসেন খান

3.33
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাহাদত হোসেন খান
  • Publisher: আফসার ব্রাদার্স
  • Isbn: 9789848018828
  • Number Of Pages: 751
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 860৳ 100014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কারবালার নামটি আমরা কমবেশি সবাই শুনেছি। কিন্তু পুরো ঘটনা আমরা জানি না। আমাদের কাছ থেকে সত্য আড়াল করে রাখা হয়েছে। ইসলাম নিয়ে ব্যবসা করা হয়। নবী (সা.)-এর প্রতি দরদ দেখানোর লোকের অভাব নেই। কিন্তু কারবালার ইতিহাস লেখার লোক নেই। ইতিহাস লেখা তো দূরে থাক, শোক প্রকাশ করা পর্যন্ত বেদ’আত ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে কারবালার হত্যাযজ্ঞ সংঘটিত হয়নি। সংকট শুরু হয়েছিল মহানবী (সা.)-এর ইন্তেকালের পরক্ষণে। তবে এ সংকট তখন রক্তক্ষয়ের দিকে ধাবিত হয়নি। ধীরে ধীরে সংকট ঘনীভূত হতে থাকে এবং এ সংকট কারবালার লোমহর্ষক হত্যাযজ্ঞে চূড়ান্ত পরিণতি লাভ করে। একদল ধর্ম ব্যবসায়ী ইয়াজিদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অন্য অপরাধী বিশেষ করে তার পিতা মুয়াবিয়াকে রক্ষা করতে চায়। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। মুয়াবিয়া হলেন সংকটের মূল হোতা। ইয়াজিদ পিতার পদাঙ্ক অনুসরণ করেছেন মাত্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু শিয়াদের নবী নন, তিনি সুন্নিদেরও নবী। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, শিয়ারা কারবালার শহীদদের স্মরণে শোক পালন করে, বুক চাপড়ায়। আর সুন্নিরা তাকিয়ে তাকিয়ে দেখে। যেন ইমাম হোসেন ও কারবালার শহীদরা তাদের কেউ নয়। ইমাম হোসেনকে যারা পর ভাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের আপন হন কিভাবে? শেষ নবীর পরিবারের নির্মম পরিণতির প্রতি নীরবতা পালন করে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফায়াত আশা করা যায়? এ বইটি হচ্ছে আমাদের এসব অসঙ্গত আচরণের বিরুদ্ধে একটি প্রতিবাদ। কারবালার শহীদদের প্রতি যাদের দরদ আছে এবং যারা নির্মোহভাবে ইতিহাসকে তালাশ করেন তাদের জন্য এই বইটি একটি মূল্যবান দলিল।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.33
(11 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
0%
3
0%
2
0%
1
27%
mai****com
mai****com ভেরিফাইড
29 Apr 2025

রাসূল (সা.)-এর ওফাতের পর তাঁর আহলে বাইতের প্রতি উম্মতগণ যে রূপ বিদ্বেষপূর্ণ অসদাচরণ করেছিল সেটারই ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে --- যেটার পরিসমাপ্তি ঘটে বিয়োগান্তক কারবালা যুদ্ধের মাধ্যমে। প্রচলিত ইসলামী ইতিহাসে আহলে বাইতের প্রকৃত শত্রুদের আড়াল করা হয়ে আসছে হাজার বছর যাবৎ; এই বইটি মূলতঃ সেই সব শত্রুদের স্বরূপ উন্মোচন করেছে।

M Masud Alam
M Masud Alam ভেরিফাইড
28 Jun 2023

অসাধারণ লেখনি , তথ্যবহুল ও সংগ্রহে রাখার মতো একটি ইতিহাস গ্রন্থ।

Afi Emon
Afi Emon ভেরিফাইড
17 Oct 2022

A little learning is a dangerous thing.

Dr.Rajib Sarkar
Dr.Rajib Sarkar ভেরিফাইড
07 Oct 2022

অনেক তথ্য আছে। আবার অপ্রয়োজনীয় জিনিস এনে বই এর কলেবর বাড়ানোর কোন দরকার ছিল না। যেমন মিশর রোম, অটোম্যান এদের মানহীন সস্তা উত্তরাধিকারের ইতিহাস এনে বই এর পৃষ্ঠা বাড়িয়েছে। আহামরি কিছু বলব না, মোটামুটি।

Mohammad Galib
Mohammad Galib ভেরিফাইড
06 Aug 2022

সাহাদত হোসেন খান অর্ধ-শতাধিক বইয়ের লেখক। ইতিহাস হচ্ছে তার লেখার মূল বিষয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মোগল, অটোমান, মিশরীয় ও রোমান ইতিহাস নিয়ে তিনি লিখেছেন। ইসলামের ইতিহাস নিয়েও তিনি কাজ করেছেন। ‘কারবালা’ শিরোনামে বইটি হচ্ছে তার ইসলামের অজানা ইতিহাসের সর্বশেষ সংস্করণ। কারবালা নিয়ে বাংলা ভাষায় কাজ হয়েছে খুব কম। ‘বিষাদ সিন্ধু’ ছাড়া আর কোনো উল্লেখযোগ্য বই চোখে পড়ে না। তবে বিষাদ সিন্ধু ইতিহাস নয়, উপন্যাস। উপন্যাস কখনো ইতিহাসের বিকল্প হতে পারে না। কারবালা নিয়ে বই লিখতে গেলে লেখকদের বিতর্কিত ট্যাগ বিশেষ করে শিয়া ট্যাগ দেয়া হয়। ঘৃণিত হলেও মুসলিম সমাজের একটি বিরাট অংশ কারবালা হত্যাযজ্ঞের নায়ক ইয়াজিদকে সমর্থন করে। ইয়াজিদের বিপক্ষে হলে ইতিহাসকে তারা বর্জন করে। কিন্তু লেখক কখনো কারো পক্ষ নিতে পারেন না। লেখকের কাজ হচ্ছে নির্মোহভাবে ইতিহাসকে উপস্থাপন করা। এ বইটিতে লেখক সাহাদত হোসেন খান লেখার চিরাচরিত মানদ- বজায় রেখেছেন। প্রতিটি মানুষ বিশেষ প্রত্যেক মুসলমানের এ নির্মম ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)