কাব্য, বা কাব্য নয়
বই কালেকশন

Buy কাব্য, বা কাব্য নয় Online in Bangladesh

লেখক: মোহাম্মদ আনোয়ার

4.82
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ আনোয়ার
  • Publisher: পেন্সিল পাবলিকেশনস
  • Isbn: 9789849554035
  • Number Of Pages: 72
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 179৳ 20011% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"কাব্য, বা কাব্য নয়" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ কবির চেতনাগত উপলব্ধির শৈল্পিক প্রকাশ হলাে কবিতা। আবার কবি মনের সুপ্ত ভাব, প্রেম, দ্রোহ ও সংক্ষোভের বহিঃপ্রকাশও কবিতা। কবিতা যেমন মানুষকে ভালােবাসতে শেখায়, তেমনি প্রতিবাদীও করে কখনাে কখনাে মানুষকে নির্মল আনন্দ দান করে, কখনাে-বা দ্রোহ, সংক্ষোভ আর বিরহী করে তােলে। মুম্বত কবির শক্তিশালী কল্পনা, চিত্রকল্প, অলংকার ও উপমার ব্যবহারে কবিতা হয়ে ওঠে মহৎ অভিব্যক্তির প্রকাশ। মােহাম্মদ আনােয়ারের ‘কাব্য, বা কাব্য নয়' বইয়ের বিষয়বৈচিত্র্য ও কবিতার অন্তর্গতভাষ্য বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিতরূপে উদ্ভাসিত। দেখা যায়, তার কবিতার বড়াে অংশজুড়ে আছে মানব-মানবীর প্রেমের বহুমাত্রিক রূপ। সেইসঙ্গে দ্রোহও বিশেষ এক স্থান করে আছে। ‘কাব্য, বা কাব্য নয়’ গ্রন্থের কোনাে কবিতার শিরােনাম নেই। ক্রমিক নম্বর আছে। এটাও এক বিশেষত্ব। ফলে গ্রন্থে স্থান পাওয়া বায়ান্নটি কবিতা হয়ে উঠেছে একটি কাব্যোপাখ্যান। সেই কাব্যোপাখ্যান পাঠককে যেন নিমেষেই অন্তরঙ্গভাবে মােহিত করে, একাত্ম করে নেয় পঙক্তির পর পঙক্তিতে। প্রেমের সুতীক্ষ্ণবােধ ও দ্রোহ-সংক্ষোভকে মােহাম্মদ আনােয়ার সাবলীল এবং ইতিহাসের সীমারেখায় প্রতিস্থাপন করেছেন শব্দ-উপমাঅলংকার ও চিত্রকল্পের সমন্বয়ে। আশা করি কাব্যগ্রন্থটি পাঠকের কাছেও বিশেষায়িতভাবেই মূল্যায়িত হবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.82
(10 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Salman Khan
Salman Khan ভেরিফাইড
14 Mar 2022

অনেক অনেক সুন্দর বই।

kaniz Fatema
kaniz Fatema ভেরিফাইড
18 Feb 2022

good

মারজানা সাবিহা শুচি
মারজানা সাবিহা শুচি ভেরিফাইড
23 May 2021

“তৃষ্ণার্ত মন একবিন্দু জলের খোঁজে ডুব দিয়েছিল তোমার হৃদয় গহীনে, ভাবেনি পুরো এক সাগরের সন্ধান পাবে।" -পংক্তিগুলো কি কাব্য, নাকি কাব্য নয়? অথবা, “মানসী, তুমি অনেকটুকু নীলের একটা খোলা আকাশ হতে পারতে বা অল্প অল্প সবুজের এক টুকরো মাঠ। রোদেলা বসন্তের রোঁয়া ওঠা মেঘের কোনো এক দুপুরে- তোমায় ছুঁয়ে ছুঁয়ে মন আকাশে জমানো অভিমান অভিমান- গল্পগুলো এক এক করে তোমায় শোনাতে পারতাম। মানসী, তুমি হতে পারতে এক বসন্ত দুপুরের রোদেলা গল্প।“ কাব্য নয়? কবি কেন যে দ্বিধান্বিত হলেন! আমি তো বেশ কিছু কবিতার কাব্য সুষমায় মুগ্ধ হলাম । আর কবিতা জিনিসটাই এমন, যে পড়ে কোন না কোন ভাবে কিছু কবিতার সাথে নিজেকে মিলিয়ে ফেলে। মনে হয় ঠিক এই কথাটা আমাকেও কেউ বলেছিল বা বলতে পারতো, কিংবা আমি নিজেও বলতে চেয়েছিলাম কাউকে, বলা হয়নি। ‘কাব্য বা কাব্য নয়’-এর কিছু কবিতা পড়ে আমারো তেমন অনুভূতি হলো। আবার, কখনো রোমান্টিক গল্প লিখলে লেখার ফাঁকে সাজিয়ে দেওয়ার জন্য মনে গেঁথে গেল বেশ কিছু পংক্তি (অবশ্যই কবির অনুমতিক্রমে সৌজন্য স্বীকার করেই)। আমার অভিনন্দন রইলো কবি।

kajol
kajol ভেরিফাইড
11 Apr 2021

কিছু কিছু কবিতা থাকে যা পড়তে বারবার ইচ্ছে হয়।যতবার কবিতাটি পড়ি, প্রতিবার কবিতায় নতুন করে গভীরতায় ডুবতে থাকি।কাব‍্য বা কাব‍্য নয় বইটিতে এমন অনেক কবিতা পেয়েছি।যে কবিতা আমার বারবার বারবার পড়তে ইচ্ছে হয়েছে।

Shuvasish Bhowmick
Shuvasish Bhowmick ভেরিফাইড
10 Apr 2021

অসাধারণ একটি কবিতার বই...

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)