ইসলামি জীবনব্যবস্থা
বই কালেকশন

Buy ইসলামি জীবনব্যবস্থা Online in Bangladesh

লেখক: মুফতি তারেকুজ্জামান

4.74
(14 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুফতি তারেকুজ্জামান
  • Publisher: রুহামা পাবলিকেশন
  • Number Of Pages: 759
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 600৳ 80025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইসলাম বলতেই আমরা বুঝি কেবল নামাজ, রোজা, হজ, জাকাতসহ গুটিকয়েক ইবাদতকে। সংকীর্ণ চিন্তায় বেড়ে ওঠা সমাজে ইসলামের ধারণা এমনই সীমাবদ্ধ ও হ্রস্বীকৃত। সমাজের মানুষও ভাবে, শুধু মসজিদ-মাদরাসা নিয়ে পড়ে থাকাই ইসলামের কাজ। এভাবে সামগ্রিক জীবনব্যবস্থায় উপেক্ষিত ইসলাম আজ আমাদের চেন্তা-চেতনায়ও ভুলভাবে চিত্রিত হচ্ছে। অথচ ইসলামের গণ্ডি এমন অপ্রশস্ত নয়। ইসলাম এত ক্ষুদ্র ও স্বল্পায়তনের নয়। ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র―সর্বত্রই রয়েছে ইসলামের পূর্ণ বিচরণ। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমরনীতি, বিচারনীতি―সকল ক্ষেত্রেই রয়েছে ইসলামের পূর্ণ দিকনির্দেশনা। এককথায়, মানবজীবনে চলার পথে ইসলাম হলো পূর্ণাঙ্গ এক জীবনব্যবস্থা। কিন্তু হতভাগা মুসলিম জাতি যখন শরিয়াপ্রদত্ত জীবনব্যবস্থা ছুড়ে ফেলে মানবরচিত জীবনব্যবস্থাকে সফলতার চাবিকাঠি বানিয়েছে, তখন দুনিয়া ও আখিরাত―উভয় ক্ষেত্রেই তারা ব্যর্থতা ও বিফলতার শিকার হয়েছে। আজ বিশ্বের সর্বত্রই যখন গ্লানি ও অশান্তি তাদের গ্রাস করে নিয়েছে, যখন প্রতিটি অঙ্গনেই বিশৃঙ্খলা ও হতাশার ছাপ স্পষ্টরূপে দেখা যাচ্ছে তখন দেরিতে হলেও মানবরচিত জীবনব্যবস্থার কুফল, স্বৈরাচারিতা ও অপূর্ণতা তারা অনুধাবন করতে পারছে। ধীরে ধীরে অনেকের মধ্যেই এ বোধ ফিরে আসছে যে, ইসলামই এসব সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ। আর তাই বর্তমানে ইসলামের প্রতি অনেকের আগ্রহ এবং জানার পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং পূর্ণাঙ্গ ইসলামের ধারণা পেতে অনেকেই এখন বিভিন্ন সোর্স ও মাধ্যম খুঁজে বেড়াচ্ছে।ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার মহান উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এবারের আয়োজনে থাকছে ‘ইসলামি জীবনব্যবস্থা’ নামক বৃহৎ কলেবরের এ গ্রন্থটি। ব্যাপক চিন্তা ও সুদূরপ্রসারী ভাবনা থেকে বইটি বিন্যস্ত করা হয়েছে। এতে প্রয়োজনীয় সব বিষয়ের পাশাপাশি সময়ের মাজলুম ও অবহেলিত বিধানগুলোও দলিলের আলোকে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। আশা করি, গ্রন্থটি ইসলাম সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণার মূলোৎপাটন করবে, ঘুমন্ত চেতনাকে নতুন করে জাগিয়ে তুলবে এবং সামগ্রিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোবল পুরোপুরি ফিরিয়ে আনবে। তাহলে আর দেরি কেন? চলুন, আপ্লুত হৃদয়ে অবগাহন করি ইসলামের এ সরোবরে আর নতুন স্বপ্ন ও বিশুদ্ধ আকিদার চেতনায় গড়ে তুলি আগামীর ইসলামি সমাজ...

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.74
(14 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
14%
3
0%
2
0%
1
0%
Abdullah Al Fahim
Abdullah Al Fahim ভেরিফাইড
16 Jun 2026

ভালো ছিল

Akhter Hossain
Akhter Hossain ভেরিফাইড
19 Feb 2026

ইসলামি জীবনব্যবস্থা; কথার মানে বুঝলে এই বইটি সবার ঘরে থাকা দরকার

Hasib khan
Hasib khan ভেরিফাইড
18 Sep 2025

একের ভেতর সব। দারুণ লেখা। কোরআনের আয়াত দিয়ে আলোচনার রেফারেন্স দেওয়া। সব মিলে দারুণ।

Review Upload 1
Review Upload 2
Ashik Bhuiyan
Ashik Bhuiyan ভেরিফাইড
04 Nov 2021

কিতাব গুলি গুরুত্বপূর্ণ

Mojammel Haque Bhuiyan
Mojammel Haque Bhuiyan ভেরিফাইড
12 Feb 2021

One of the best Islamic Book. একের ভিতর সব। একটি বইয়ে ইসলামকে জানতে এটি সেরা বই। অবশ্য পাঠ্য বইয়ের মধ্যে মধ্যে একটি। . প্রতিটি মুসলিমকে এই বইটি পড়ার অনুরুধ রইল । কোন অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে এই বইটি পড়তে পারেন ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)