

Buy অন্দরমহল Online in Bangladesh
লেখক: উম্মে মুসআব
- Author: উম্মে মুসআব
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
রাতে চেম্বার থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে দরজায় টোকা না দিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ডাক্তার সাহেব। উনার মা ও স্ত্রী ভেতরে গল্প করছেন আর খিলখিল করে হাসছেন। দরজার বাইরে থেকেই শোনা যাচ্ছে সেই হাসির শব্দ। চার বছরের বিবাহিত জীবনে ডাক্তার সাহেব কোনোদিন এ রকম হাসি শোনেননি; বরং এর বিপরীতটাই শুনেছেন দিনের পর দিন। ডাক্তার দাঁড়িয়ে রইলেন, আনন্দে তার গলা ভারী হয়ে এল।ওই ডাক্তারের মতো সব ছেলেই চায় তার মা ও স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক থাকুক। কেননা পুরুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এই দুজন নারী। সংসারে এই দুই নারীর আন্তরিক মেলবন্ধন সবচেয়ে বেশি আনন্দ দেয় পুরুষকে।সংসার জীবনে ব্যাপক আলোচিত গুরুত্বপূর্ণ এই নারীদ্বয়ের সম্পর্কের সমীকরণ মিলানোর এক রোমাঞ্চকর আয়োজন—অন্দরমহল!
রিভিউ ও রেটিং (Review & Rating)
বউ ও শাশুড়ি সবার জন্য বইটা পড়া আবশ্যক।তাহলে বউ শাশুড়ির ঝগড়া অনেকাংশেই কমে যাবে ইনশাআল্লাহ
ভালো একটি বই।প্রত্যেক নারীর পড়ে ফেলা চাই

একজন পুরুষের জীবনে গুরুত্বপূর্ণ দুইজন মানুষ হলেন মা ও স্ত্রী। সংসারজীবনে বউ-শাশুড়ির সম্পর্কের সমীকরণ যদি হৃদ্যতার হয়, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাইলে ছেলেদের চলার পথ মসৃণ হয়ে যায়। কিন্তু যদি উল্টোটা ঘটে? অন্দরমহলের যাঁতাকল তখন পিষ্ট পুরুষের জীবন! অন্দরমহল বইটি মূলত বউ-মাদের জন্য। তবে, কেউ বউ-শাশুড়ি নিয়ে সমস্যা থেকে বের হয়ে আসতে চাইলে যেমন বইটা পড়তে পারেন, কেউবা আবার বিয়ে করেন নি এখনো কিন্তু প্রস্তুতি নিতে চাচ্ছেন, তিনিও চাইলে বইটা পড়তে পারেন। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক কী আছে বইটিতে? কেন বইটা পড়া উচিত? বইটিতে বউ-মা ও শাশুড়ি মায়ের কিছু ভুল নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: বউ-মা হিসেবে কিছু ভুল : ১. দায়িত্বশীল না হয়ে অধিকার আদায়ের পেছনে ছোটা ২. আগে জানলে কখনো বিয়েই করতাম না ৩. দোষ ধরাধরি খেলা ৪. চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়েছেন? ৫. অলসতা ৬. রাগ হচ্ছে কেন? আর রাগ দেখাচ্ছি কোথায়? ৭. অমুক ভাবির এটা আছে, অমুক ভাবির এটা নেই ৮. বাচ্চার দেখাশোনার জন্য শাশুড়ির দিকে তাকিয়ে থাকা ৯. বাবার বাড়ির গল্পে মুখরিত থাকা ১০. সংসার ও ব্যক্তিগত কাজের মাঝে গুরুত্ব নির্ণয় করতে না পারা ১১. শাশুড়ির স্নেহের অংশীদার হতে নিজেকে মেয়ের মতো মনে করা ১২. পারিবারিক নিয়ম মানাকে পরাধীনতা মনে করা শাশুড়ি-মায়ের কিছু ভুল : ১. বউকে কড়া শাসনে না রাখলে মাথায় চড়ে বসবে ২. মা-ছেলের ভালোবাসায় ভাগ বসাতে এসেছে বউ ৩. ছেলে-বউমার সব সিদ্ধান্তে হস্তক্ষেপ করা ৪. ভুল সংশোধনের নিমিত্তে ভুল পদ্ধতি ৫. বউ-মাকে মেয়ের মতো মনে করা ৬. তুলনা ৭. বউ-মাকে দায়িত্ব শেখাতে অতি ব্যস্ততা ৮. মুখের ওপর সত্যি কথা বলি তো, তাই আমি খারাপ ৯. একাধিক পুত্রবধূকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখা সম্পর্কে উন্নয়নে আমাদের করণীয় কী? এই বিষয়ে লেখিকা বউ-মা ও শাশুড়ি-মায়ের প্রতি সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন। যা সংসারজীবনকে সহজ ও সুন্দর করে গড়ে তুলতে বউ-শাশুড়ি উভয়েরই পালন করা উচিত। আল্লাহ আয্যা ওয়া জাল্লা 'অন্দরমহল' বইটিকে কবুল করুন। লেখিকা উম্মে মুসআব ও বইটির সাথে সম্পৃক্ত সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব


ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ ভালোভাবে বই হাতে পেয়েছি।























