ইসলাম ও কোয়ান্টাম মেথড
বই কালেকশন

Buy ইসলাম ও কোয়ান্টাম মেথড Online in Bangladesh

লেখক: মাওলানা মুহাম্মাদ আফসারুদ্দীন

4.43
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা মুহাম্মাদ আফসারুদ্দীন
  • Publisher: নাশাত পাবলিকেশন
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 120৳ 16025% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কোয়ান্টাম মেথড— নামটার সাথে হয়ত আমরা অনেকেই পরিচিত। কিন্তু এই মেথডের হাল-হাকিকত কী, এই প্রশ্ন করলে সদুত্তর খুব কমই মিলবে। যারা এই মেথডে দীক্ষা নিয়েছেন, তাদেরই বা কত জন জানেন মেথডের ভেতরকার কথা। আর যারা শুধু নামই শুনে আসছেন, তাদের কথা তো বাদই দিলাম। আমার আশপাশে এমন কাউকেই আমি দেখি না, যাদের কাছে এই মেথড সম্পর্কে জিজ্ঞাসা করলে “তৃপ্তিদায়ক” উত্তর পাওয়া যাবে। এই উদাসিনতার কারণ হতে পারে অনেক। হয়ত আমাদের ভেতরে এমন প্রয়োজনবোধই(!) তৈরী হয় নি, যার ফলে এই মেথড সম্পর্কে তলিয়ে দেখার তাগিদ অনুভব করবো। অথবা আমাদের আগ্রহ তৈরী হলেও হাতের কাছে জানবার মতো নির্ভরযোগ্য কোন মাধ্যমই নেই। কিংবা তলিয়ে দেখার আগেই হয়ত আমরাই তলিয়ে গেছি এই মেথডের চোরাবালিতে। মূলত মানুষের মধ্যে প্রথা ভাঙার একটা সুপ্ত ইচ্ছা লুকায়িত থাকে। একটু ভিন্ন হতে সকলেই চায়। নিজ নিজ অবস্থান ও সামর্থ অনুযায়ী সকলেই ভিন্ন রূপ ধারণ করে। . মানুষের এই ইচ্ছাকে পুঁজি করেই যুগে যুগে বাতিলদের মহড়া দেখা গেছে। ইসলামকে মডিফাই করে, একটু ঘুরিয়ে-ফিরিয়ে; নতুন ইসলাম হাজির করার চেষ্টা যুগ যুগ ধরেই চলে আসছে। কোন কোন বাতিলপন্থী সব ধর্মের সাথে ইসলামকে মিশিয়ে একটা জগাখিচুরি তৈরী করেছে। আর উৎসুক লোকেরা হুমড়ি খেয়ে পড়েছে তার উপর। . যুগে যুগে নতুন নামে ও ভিন্ন ঢঙয়ে বাতিল প্রকাশ পেলেও আদতে তা ছিলো এক ও অভিন্ন। . কোয়ান্টাম মেথডও অনুরূপ একটা নতুন ধারা—যা তাওহীদ ও শিরকের জগাখিচুরি তৈরী করেছে। . যদি বলা হয়, কোয়ান্টাম মেথড ইসলামের সাথে সাংঘর্ষি; তবে কেউ কেউ তেড়ে আসবেন। তারা বলবেন: কোয়ান্টাম মেথড কি কোন ধর্মীয় প্রতিষ্ঠান! যদি না হয়, তাহলে এর সাথে ধর্মের মিল-অমিল খোঁজার কী দরকার? সব কিছুতেই ধর্ম না খুঁজলে হয় না? . কথা সত্য যে, কোয়ান্টাম মেথড কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয়। কিন্তু আরও বড় সত্য হলো, ধর্ম নিয়ে কোয়ান্টাম মেথডের একটা বড় কার্যক্রম চলে। . মুসলমানদের অনেকেই অন্ধভাবে এই মেথডের সাথে জড়াচ্ছেন। এবং হারাচ্ছেন তাদের ঈমান।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.43
(7 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
0%
3
0%
2
0%
1
14%
Ubaidullah Jafar
Ubaidullah Jafar ভেরিফাইড
05 May 2025

কোয়ান্টাম মেথড নামক সংগঠন একটা ভ্রান্ত মতবাদে রূপ নিয়েছে। এ বিষয়ে বই প্রকাশ করায় নাশাতকে ধন্যবাদ।

Mir Sakhawat Hossain
Mir Sakhawat Hossain ভেরিফাইড
19 Apr 2025

এই বই এর মধ্যে কোয়ান্টাম মেথড নিয়ে মনগড়া বিষেদাগার ছাড়া শেখার মত কিছুই নেই । এই বই তে এমন সব আয়াত দিয়ে মিথ্যে ব্যাখ্যা করা হয়েছে যার সাথে উক্ত মেডিটেশন পদ্ধতির কোন মিল নেই। এই ধরণের বই বের করার মূল উদ্দেশ্য ইসলাম এর নাম করে হুজুর রা যে ভণ্ডামি করে বেড়ায় সেটা কে ধামা চাপা দেয়া ।

Rafiul islam Rifat
Rafiul islam Rifat ভেরিফাইড
23 Mar 2025

খুবই উপকারী একটা বই। খুব সহজেই রকমারি থেকে পেয়ে গেছি।

mdfahad78@outlook.com
mdfahad78@outlook.com ভেরিফাইড
02 Oct 2024

আসসালামু আলাইকুম।হুজুরকে অনুরোধ করব পরের সংস্করণে যেন এই ভন্ড পথটাকে কোয়ান্টাম হিসেবে লেখা না হয়।একজন কোয়ান্টাম ফিজিক্সের ছাত্র হিসেবে আমি জানি,এই শাখা থেকে খুব সহজে সৃষ্টিকর্তার প্রমাণ দেওয়া যায় এবং এটি একটি প্রতিষ্ঠিত বিজ্ঞান। প্রিয় বিষয় নিয়ে এমন ভন্ডামি দেখলে খুবই কষ্ট হয়।

abu****com
abu****com ভেরিফাইড
17 Feb 2024

অসাধারণ একটি বই কোয়ান্টাম মেথড সম্পর্কে অনেক কিছু জানা যাবে এবং এই ভয়াবহ ফেতনা থেকে সতর্ক থাকা যাবে, এই বইটি সকল মানুষ পড়া অতিব জরুরি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)