ইশক কি ওয়াদা
বই কালেকশন

Buy ইশক কি ওয়াদা Online in Bangladesh

লেখক: সুমাইয়া হক

5.00
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুমাইয়া হক
  • Publisher: নোঙর প্রকাশন
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 210৳ 35040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইশক কি ওয়াদা—সমস্ত স্মৃতির প্রতি এক নীরব নজরানা। এখানে আছে তাশবিহস্বরূপ সেইসব মনীষীর শায়েরি, যাদের জীবনে সম্পর্কের উত্থান-পতন খুব কাছ থেকে ছুঁয়ে গিয়েছে। তারা জানেন—কিছু ভালোবাসা হারিয়ে যায় না, কেবল রূপ বদলে অমর হয়ে থাকে স্মৃতিতে। এই গ্রন্থে সেইসব অব্যক্ত ব্যথা, সেই নীরব ইটের দেওয়াল, বিচ্ছেদ ও বিরহের করুণ প্রতিধ্বনি ধরা আছে।‎‎প্রতিটি পঙ্‌ক্তিতে প্রতিফলিত হয় মানুষের অন্তর্মুখী যন্ত্রণা ও প্রণয়ের মৃদু উচ্ছ্বাস। পাঠক খুঁজে পাবে একেকটি স্মৃতি, একেকটি অনুভূতির প্রতিচ্ছবি—যা কখনো বলা হয়ে ওঠে না, তবু প্রতিটি হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়। সম্পর্কের স্থায়িত্ব নির্ধারণ হয় কেবল আবেগের তীব্রতায় নয়; বরং বোঝাপড়া, সহমর্মিতা এবং একে অপরের অদৃশ্য দিকগুলোর প্রতি মনোযোগে। এটি কেবল ইশকের কাব্য নয়; এটি মানুষের মনস্তত্ত্বের আয়না; যেখানে প্রতিটি আবেগ, আশা ও বেদনা একসাথে গাঁথা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(8 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
mis****com
mis****com ভেরিফাইড
26 Mar 2026

শায়েরি আমার খুব পছন্দের, এই বইটা সেরার মধ্যে একটা বই কেননা উর্দু বাংলা ইংরেজি তিন ভাষায় শায়েরি গুলো উপস্থাপনা করা হয়েছে। সময়ের সীমা পেরিয়ে বইটার পর এটাই আমার ফেভারিট বই।❤️

880****832
880****832 ভেরিফাইড
13 Mar 2026

ইশক কি ওয়াদা বইটা এক কথায় অসাধারণ। এক বার পড়লে যেন বার বার পড়তে ইচ্ছে করবে। উর্দু শের গুলো যেন আমার ই জীবনের কথা বলে দিচ্ছে। একদম মনের কথা গুলো যেন কেউ গুছিয়ে লিখে দিয়েছে। আমি বলবো প্রত্যেক মানুষকে এক বার হলেও বইটা পড়া উচিত।

jan****com
jan****com ভেরিফাইড
13 Mar 2026

“ইশক কি ওয়াদা” শায়েরির বই হিসেবে এটি আমার পড়া প্রথম বই। উর্দু শায়েরির পাশাপাশি অর্থ ও রোমান উর্দু থাকায় পড়তে ও বোঝতেও সহজ হয়েছে। প্রতিটি শায়েরি হৃদয় ছুঁয়ে যায়, যেন আমার অনুভূতিগুলোই লেখা হয়েছে। বইটি আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। যারা উর্দু শায়েরি পড়তে পছন্দ করেন , তাদের জন্য বইটি রেকোমেন্ডেড।

Review Upload 1
Review Upload 2
jua****com
jua****com ভেরিফাইড
13 Mar 2026

কিছু পংক্তি পড়ে অনুভব হচ্ছিলো যেনো আমার হৃদয়ের কথাগুলোই লিখা!জটিল অনুভূতিগুলোকে সহজ এবং সাবলীল ভাষায় প্রকাশ করেছেন,যা পাঠক সহজেই নিজের জীবনের সাথে মেলাতে পারবেন।বিশেষ করে বিরহ এবং একাকীত্ব নিয়ে যতগুলো লিখেছেন,সেগুলো সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে।বইটির প্রতিটি পাতায় বিচ্ছেদ ও প্রণয়ের এক অদ্ভুত সংমিশ্রণ খুঁজে পাওয়া যায়। যারা ভালো মানের উর্দু সাহিত্য এবং কবিতার খোঁজ করেন, তাদের জন্য এই বইটি অবশ্যই পাঠ্য।

880****722
880****722 ভেরিফাইড
03 Mar 2026

অসাধারণ একটি বই। এই বইয়ের সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লেগেছে তা হলো, বইটি সর্বস্তরের পাঠকদের জন্য উপযোগী।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

page no?

উত্তর

১৩৬

প্রশ্ন

page no?

উত্তর

১৩৬

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)