ইনকাম অ্যান্ড মাইন্ডসেট
বই কালেকশন

Buy ইনকাম অ্যান্ড মাইন্ডসেট Online in Bangladesh

লেখক: মাওলানা সালেহ আজাদী

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা সালেহ আজাদী
  • Publisher: সত্যায়ন প্রকাশন
  • Number Of Pages: 176
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 219৳ 26718% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইনকাম। খুব ছোট্ট একটা শব্দ। অথচ এই শব্দটির সাথে মিশে আছে কত রং-ঢং, আলো-আঁধার। কেউ শুধু তাকদীরের ওপর ভরসা করে বসে বসে ভাবছে—এই তো, আসছে সুদিন! শেষে বেকারত্ব, ঋণের বোঝা, সিদ্ধান্তহীনতা—চোরাবালিতে আটকে পড়া-মরুচারীর মতো হয়ে যায় জীবনটা। আবার কেউ কেউ সেই চোরাবালি থেকে নিজেকে টেনে তুলতে গিয়ে ডুবে যায় নিকষ-কালো অন্ধকারে। হালাল-হারামের তোয়াক্কা না করে, হাতড়ে বেড়ায় সম্পদের পাহাড়। কখনো হয়তো বেখেয়ালে ভেবে বসি—কাফিরদের এত টাকা কেন? মুসলিম হয়ে জন্মানোটা কি আমার অপরাধ? আবার কেউ হয়তো ফিক্সড্ করেই ফেলেছি—এই জীবনে এত অর্থকড়ির কোনো দরকারই নেই। এই দুনিয়ায় তো আর রাজ করতে আসিনি! মোদ্দাকথা—এই এক ‘ইনকাম’ নিয়ে মুসলিম সমাজের চিন্তাধারায় রয়েছে নানা প্রান্তিকতা। সেই প্রান্তিকতা থেকে বের হতে সাহায্য করবে এই বইটি—ইনকাম অ্যান্ড মাইন্ডসেট। এটাকে কেবল গতানুগতিক কোনো বই বলাটা অন্যায় হবে। ভীষণ অন্যায়। এটা একটা ইশতেহার, একটা মুভমেন্ট; আয়-রোজগারের ব্যাপারে প্রথাগত চিন্তা বদলে দেবার এক অনবদ্য দলীল। নিশ্চিত করেই বলা যায়, ইনকামের ব্যাপারে পাঠকের যে-কোনোরকম চিন্তা-জটের সুরাহা মিলবে এ বইতে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
মোঃ আবদুল মোতালেব
মোঃ আবদুল মোতালেব ভেরিফাইড
13 Apr 2025

কেউ কোটি কোটি টাকা কামাই করছে, তবুও তার প্রয়োজন ফুরাচ্ছে না! তার কেবল আরও চাই! কেউবা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট, নিয়ামাতের শুকরিয়া আদায় করে বান্দা প্রশান্ত মনে দিন পার করছে। কীভাবে সম্ভব? উপার্জন নিয়ে আমাদের পেরেশানির কারণ ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা! আল্লাহ আযযা ওয়া জাল্লা আজ আমাদের রিযকের ফায়সালা করেছেন, আগামীকাল কী তিনি তা করবেন না? শয়তানের মোক্ষম হাতিয়ার হলো—অভাবের ভয়। এই ফাঁদে পা দিয়েই আমরা হতাশার চোরাবালিতে হারিয়ে যাই! অথচ কুরআন মাজীদে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, "জেনে রাখো—আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় আর (কৃপণতার মতো) নির্লজ্জ কাজের পরামর্শ দেয়, অপরদিকে আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও করুণার ওয়াদা দেন; আল্লাহ প্রাচুর্যের অধিকারী, মহাজ্ঞানী।" [সূরা বাকারা, ২: ২৬৭-২৬৮] কোনো প্রাণী তার নির্ধারিত রিযকের শেষ দানা খাওয়ার আগে কি মারা যায়? তবুও আমরা ধৈর্য হারিয়ে ফেলি, হারামের পথে পা বাড়াই। কিন্তু রবের সন্তুষ্টি তো আনুগত্যে, আর বরকতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা। ইনকাম অ্যন্ড মাইন্ডসেট বইতে নিজের মাইন্ডকে সেট করতে সহজবোধ্য ভাষায় যাপিত জীবনের নানা বিষয়াদি পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। পাঠক বইটি পড়ে চিন্তার সাগরে হাবুডুবু খাবেন, ইন শা আল্লাহ। সালাফদের তাওয়াক্কুল ও সততার গল্প পাঠককে যেমন মুগ্ধ করবে, একই সাথে পাঠক নিজেকে ভৎসনা করবেন। আহা, আমিও যদি তাদের মতো হতাম? আবদুল্লাহ ইবনু মাসউদ রদিয়াল্লাহু আনহু বলতেন—মৃত্যুই হলো সবচেয়ে বড় রিমাইন্ডার। [বাগাবি শারহুস সুন্নাহ, ১৪৪৭] ইবনুস সাম্মাক রহিমাহুল্লাহ বলতেন— ওরে আদম-সন্তান, সকাল-বিকাল তুমি কেবল লাভের আশায় ছোটো। লাভ তো কতই আসে-যায়! কিন্তু সময় কি কখনো ফিরে আসে? তোমার লাভের তালিকায় সময়কেও একটু জায়গা দিয়ো। [ইবনুল জাওযি, সিফাতুস সফওয়া, ৩/১৭৪] আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা 'ইনকাম অ্যান্ড মাইন্ডসেট' বইকে কবুল করে নিন, বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব

Review Upload 1
Review Upload 2
Tanvirul Islam
Tanvirul Islam ভেরিফাইড
07 Dec 2024

এই বই ভালোভাবে পড়লে ইনকাম/জীবিকা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাইরা পড়তে পারেন। আমার মতে বইটি ক্রয় করে লস হবে না।

Tanzim Ahmed
Tanzim Ahmed ভেরিফাইড
05 Nov 2024

"ইনকাম অ্যান্ড মাইন্ডসেট" বইটি সত্যিই অসাধারণ। এটি এমন একটি বই যা আপনার জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। লেখক এখানে হালাল উপার্জন, ইনকামের সঠিক দৃষ্টিভঙ্গি এবং দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বইটি শুধুমাত্র অর্থ উপার্জনই নয়, বরং মানসিকভাবে সঠিক পথে থাকার উপরও জোর দেয়। আমাদের সমাজে যেখানে বৈষয়িক দিক থেকে সফলতাকেই প্রাধান্য দেওয়া হয়, সেখানে এই বইটি আমাদের মনে করিয়ে দেয়, আধ্যাত্মিক ও নৈতিক দিকগুলো কতোটা গুরুত্বপূর্ণ। লেখকের বক্তব্যগুলো সহজে বুঝতে পারা যায় এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। বইটি পড়ার পর, মনে হয় যেন এটি আমাদের দৈনন্দিন জীবনে দিকনির্দেশনার মতো কাজ করবে। যারা দুনিয়াবী লোভ থেকে মুক্ত থাকতে চান এবং হালাল উপার্জন করতে আগ্রহী, তাদের জন্য এই বইটি এক অসাধারণ উপহার। সবাইকে এই বইটি পড়া অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করি।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Saif Roman
Saif Roman ভেরিফাইড
01 Nov 2024

শর্ট পিডিএফ পড়লাম ।অসাধারণ লিখনী।💕

Asif Khan
Asif Khan ভেরিফাইড
13 Oct 2024

লেখকের লিখার হাত অসাধারন,, বলতেই হয়। সালাফদের ক্বওলগুলোর অনুবাদ এমন সাবলীল আর কোনো লেখকের ক্ষেত্রে পাই নাই। তবে একটা অভিযোগ হচ্ছে এই যে,,, বইয়ের পৃষ্ঠা সংখ্যা আরো অনেক অনেক বেশি হলে ভালো হতো। খুব দ্রুত শেষ হয়ে গেলো,, পড়ার ক্ষুধা মিটে নাই। এরকম জনরার আরো অনেক বই চাই,, লেখকের অনুবাদ করা বইও পড়ার আগ্রহ জাগছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এই বইয়ের সাইজ কি রেগুলার বইয়ের মতো না তার থেকে ছোট ?

উত্তর

প্রিয় গ্রাহক, রেগুলার সাইজের।

প্রশ্ন

এই বইয়ের সাইজ কি রেগুলার বইয়ের মতো না তার থেকে ছোট ?

উত্তর

প্রিয় গ্রাহক, রেগুলার সাইজের।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)