ইমিউন সিস্টেম
বই কালেকশন

Buy ইমিউন সিস্টেম Online in Bangladesh

লেখক: রুহশান আহমেদ

4.50
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রুহশান আহমেদ
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849640493
  • Number Of Pages: 124
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 241৳ 28014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বেঁচে থাকাটা আক্ষরিক অর্থেই একটা লড়াই। আপনি এখন সুস্থ-অসুস্থ যে অবস্থাতেই থাকুন না কেন, আপনার দেহে ক্রমাগত একটা যুদ্ধ চলছে। অজস্র ক্ষুদে রোগজীবাণু আমাদের দেহে আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের শরীরও একটা দূর্গের মতো, যার নিজস্ব রোগপ্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই রোগপ্রতিরক্ষা ব্যবস্থার গালভরা নাম হলো ইমিউন সিস্টেম বা অনাক্রম্য ব্যবস্থা। কোন যুদ্ধে যেমন পদাতিক, তীরন্দাজ, গোলাবারুদ, এসপিওনাজ, আকাশ প্রতিরক্ষাসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত বাহিনী থাকে, ঠিক তেমনি আমাদের অনাক্রম্য ব্যবস্থায় টি-সেল বি-সেল থেকে শুরু করে এন্টিবডি সহ নানা ধরনের ‘ফ্রন্ট’ রয়েছে। এদের একমাত্র উদ্দেশ্য হলো আপনাকে বাঁচিয়ে রাখা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Priyo saha
Priyo saha ভেরিফাইড
20 Jul 2022

very good

Md. Sharif Chowdhury
Md. Sharif Chowdhury ভেরিফাইড
10 Mar 2022

জানা উচিত কিন্তু আমরা জানি না বা খুব একটা জানার চেষ্টা করি না এমন একটি বিষয় হলো ইমিউন সিস্টেম। এই বইয়ে ইমিউন সিস্টেমের মোটামুটি সবকিছুই HSC এর জীববিজ্ঞান বইয়ে আমরা পড়ে এসেছি। হয়তো আর বেশি কিছুই পড়ে এসেছি। কিন্তু এদের একটার সাথে আরেকটার সে কানেকশন বা এরা যে আসলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করছে ( + কিভাবে করছে ), সেটা এতো সাবলীলভাবে বোঝানোর জন্য আবির ( রুহশান আহমেদ) ভাইয়াকে ধন্যবাদ । বই থেকে - আপনি নিশ্চয়ই ছোটবেলায় টিকা (Vaccine) নিয়েছেন? টিকা আসলে কিছুই না, যে রোগের টিকা সেই রোগেরই জীবাণু! কিন্তু সে দুর্বল। যেন আপনার রোগ প্রতিরোধব্যবস্থা একে চিনে নেওয়ার সুযোগও পায় এবং এর ফলে কোনো রোগও সৃষ্টি হয় না।

Mohsina Mou
Mohsina Mou ভেরিফাইড
08 Mar 2022

ইমিউন সিস্টেম বা অনাক্রম্য ব্যাবস্থা নিয়ে মুটামুটি আমরা সবাই জানি যে এই সিস্টেম আমাদের রোগ-জীবাণু থেকে রক্ষা করে। কিন্তু এই ইমিউন সিস্টেমের ভেতরে কি চলছে, কিভাবে চলছে তা হয়ত জীববিজ্ঞানের ছাত্র ছাড়া খুব কম মানুষেরই জানা । ইংরেজিতে এই ইমিউন সিস্টেম নিয়ে অনেক বই থাকলেও বাংলায় বই খুব একটা নেই। তাই বাংলা ভাষাভাষীদের কাছে খুব সহজ ভাষায় বইটি রচনা করেছেন রুহশান আহমেদ । আশা করি আপনাদের সবার কাছেই বইটি ভাল লাগবে।

Arafat Rahman
Arafat Rahman ভেরিফাইড
07 Mar 2022

ইমিউনোলজি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলেও এটা বেশ জটিল। বাংলাতে এ বিষয়ের উপর লেখা কোন সহজবোধ্য বইও নেই। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও এই অনাক্রম্য ব্যবস্থার পাঠ্যপুস্তক বুঝতে গিয়ে খাবি খেতে হয়। Ruhshan Ahmed Abir অত্যন্ত সুচারুভাবে এই জটিল বিষয়কে সহজে উপস্থাপন করেছে। রুহশানের লেখার ভাষা প্রাঞ্জল ও সহজবোধ্য, ও জানে ঠিক কিভাবে কোন জটিল বিষয়কে ভেঙে সহজে বোঝাতে হয়। অনাক্রম্য ব্যবস্থা নিয়ে বাংলাতে সহজবোধ্য বইয়ের যে অভাব ছিলো, ইমিউন সিস্টেম বইটা সে অভাব পুরণ করবে। সকল পর্যায়ের কৌতুহলী পাঠকতো বটেই, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেসব শিক্ষার্থী ইমিউনোলজি বুঝতে বার বার ঠেকে যাচ্ছে, তারাও বইটা থেকে উপকৃত হবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)