ঈমান বিধ্বংসী ভয়ংঙ্কর ফিতনা
বই কালেকশন

Buy ঈমান বিধ্বংসী ভয়ংঙ্কর ফিতনা Online in Bangladesh

লেখক: শারমিন জান্নাত

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শারমিন জান্নাত
  • Publisher: আর-রিহাব পাবলিকেশন্স
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 160৳ 32050% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রাসুলুল্লাহ ﷺ ঠিকই বলেছেন। তিনি বলেছেন, ‘আমার পর [আমার উম্মতের] পুরুষদের জন্য নারী-জাতির ফিতনার চেয়ে অধিক ক্ষতিকর কোনো কিছু রেখে যাই নি।’ [সহিহুল বুখারি, হাদিস : ৫০৯৬; সহিহ মুসলিম, হাদিস : ২৭৪০।] আজকে আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাব সমাজের বড় ভয়ানক ফিতনাগুলোর অন্যতম—নারী-ফিতনা। আর এই ফিতনাকে সয়লাব করার জন্য বিভিন্ন রকমের কাজ হাতে নিয়েছে কর্পোরেট মিডিয়া। তারা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কর্পোরেট মিডিয়াগুলো নারী-স্বাধীনতার স্লোগান দিয়ে নারীদেরকে উলঙ্গপনার দিকে হাতছানি দিয়ে ডাকছে। সুন্দরী-প্রতিযোগিতায় ভোগপণ্য হিসেবে নারীকে উপস্থাপন করা হচ্ছে। পোস্টার-বিলবোর্ড থেকে শুরু করে দু-টাকার শ্যাম্পু পর্যন্ত সকল প্রকার বিজ্ঞাপনের ভেতরে অর্ধনগ্ন নারীর ছবি লাগিয়ে দেয়া হয়েছে। নাটক-সিনেমা, টেলিফিল্মের মাধ্যমে যুবকদেরকে নারী-আসক্ত হিসাবে গড়ে তোলা হচ্ছে। বিবাহবহির্ভূত অবৈধ প্রেম আর ভালোবাসা শিখিয়ে যুবকদের চরিত্রকে নষ্ট করা হচ্ছে। যে-যুবক ছিল উম্মাহর গৌরব, যে-যুবসমাজ ছিল উম্মাহর প্রহরী, সে-যুবসমাজ আজ উম্মাহর চিন্তা ছেড়ে দিয়ে গার্লফ্রেন্ডের চিন্তায় বিভোর হয়ে আছে! যুবসমাজের চিন্তা হলো কীভাবে একটা গার্লফ্রেন্ড পাওয়া যায়; কীভাবে একটা বান্ধবী পাওয়া যায়! সবাই বান্ধবী খুঁজছে; সবাই ডানাকাটা পরী খুঁজছে! এই উম্মাহকে নিয়ে কেউ চিন্তা করছে না! আজ আমাদের সমাজের অধিকাংশ যুবক এই ‘ফিতনাতুন নিসা’ নারী-ফিতনায় আসক্ত। এজন্যই তো রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়ানক যে-ফিতনা রেখে যাচ্ছি তা হলো—নারী।’ যে-নারী নিজ ঘরের সুন্দর, সেই নারীকে পণ্য বানিয়ে বাইরে এনে পুতুলের মতো ব্যবহার করা হচ্ছে!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
KAWSAR
KAWSAR ভেরিফাইড
04 Aug 2021

BEST FOR MUSLIM YOUNGSTARS

Jakir Khan
Jakir Khan ভেরিফাইড
16 Jul 2021

নিজের ইমান রক্ষা এবং নারীদের মোহে আকৃষ্ট হয়ে পথভ্রষ্ট না হতে প্রত্যেক মুসলমানদের বইটি পরা উচিৎ।

MD Abdur Rahman
MD Abdur Rahman ভেরিফাইড
19 Jun 2021

আলহামদুলিল্লাহ বইটি হাদিয়া পেয়েছি বইয়ের সূচিপত্র দেখেছি যুবকদের জন্য খুবই প্রয়োজন এই বইটি পড়া। শর্ট পিডিএফ পড়লেই বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ যুবকদের জন্য এই বইটি

sayma
sayma ভেরিফাইড
16 Jun 2021

মাশাল্লাহ! খুব সুন্দরভাবে নারী ফিতনার ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে বইটিতে। সবাইকেই সাজেস্ট করছি বইটি পড়তে।

জুওয়াইরিয়্যাহ আক্তার
জুওয়াইরিয়্যাহ আক্তার ভেরিফাইড
16 May 2021

Alhamdulillah.. khub sundr kitab

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)