

Buy ইলম চয়নিকা Online in Bangladesh
লেখক: মাহফুয আহমদ
- Author: মাহফুয আহমদ
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 336
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
বাংলাদেশি একজন আলিম যখন শায়খ আলী আস-সাবুনি, সাইয়েদ আরশাদ মাদানী, শায়খ আওয়ামা, বিচারপতি মুফতি তাকী উসমানী, ড. বাশশার আওয়াদ মারুফ, আলী সাল্লাবি, ড. হামযা আলী বাকরীর স্মৃতিকথা, সান্নিধ্য ও অনুভূতির বর্ণনা করছেন, তখন ব্যাপারটা স্ক্রল করে এড়িয়ে যাওয়ার পর্যায়ে থাকে না। এমন দৃশ্য ফিরে দেখার মতো। এ দৃশ্য যেন মনোযোগের হক নিয়েই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমন মনোমুগ্ধকর দৃশ্যই আমাদের বর্ণনা করছে শায়খ মাহফুয আহমদের বই 'ইলম চয়নিকা'। এই সংকলনটিকে সহজে বললে বলতে হবে ছড়ানো মানিক। মহামূল্য মণিমুক্তার এক বিস্তৃত সমাহার। এখানে-সেখানে ছড়িয়ে আছে ইলমের একেকটি সাজানো খাজানা। যে খাজানা পাঠককে বিচিত্র বিষয়ের ইলম অর্জন করতে আহ্বান করছে। বিশেষ করে ‘মনীষী’, ‘স্মরণ’, ‘সান্নিধ্য’ অধ্যায়গুলো পাঠককে নিয়ে যাবে বর্তমান ও অতীতের বহু আহলে ফন বুজুর্গের মজলিসে। বইটির লেখক ঈর্ষণীয়ভাবে সমকালীন বুজুর্গ আলিমদের অনেকের সান্নিধ্য অর্জনের বিরল সৌভাগ্য লাভ করেছেন। সে সৌভাগ্যের কিছুটা এই পাঠককেও স্পর্শ করবে ইনশাআল্লাহ। তবে বইটি কেবল স্মৃতিকথা আর সান্নিধ্যের সৌরভ নিয়েই না। এ সম্পর্কে লেখক লিখেছেন, "বিগত প্রায় পাঁচ বছর ধরে অনলাইনে টুকটাক কিছু লেখালেখি করে আসছি। ছোট্ট ছোট্ট সেই লেখাগুলোর বিষয়বস্তু ছিল বিচিত্র। কখনো কুরআন-হাদীস থেকে আহরিত জীবনঘনিষ্ঠ কোনো শিক্ষার কথা তুলে ধরা হয়েছে, আবার কখনো শাস্ত্রীয় কিছু বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। তা ছাড়া মনীষীদের স্মৃতিচারণ, জীবিত মনীষীদের সান্নিধ্যে যাপিত সময়ের বিবরণ এবং তাদের বিজ্ঞবচন স্থান পেয়েছে এসব টুকরো লেখায়।"
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেরা
আপনাকে যদি বলা হয় আপনি আর একদিন বাঁচবেন আর এই দিনটায় আপনি কি করতে চান আপনি তখন কি বলবেন? এই প্রশ্নের উত্তরে ইবনুল মুবারক রহঃ বলেছিলেন, " সেই দিনটা আমি ইলম শেখা ও শেখানোর পেছনে খরচ করবো।" আপনি কি করবেন? মতভিন্নতা থাকতেই পারে।বরং মতভিন্নতা থাকবেই। তবে এই মতভিন্নতা যেন কিছুতেই মনভিন্নতা না হয় এবং একে অপরের শতরুতে পরিণত না করে। দুনিয়াতে কত কিছু হচ্ছে আর কতজন কত কিছুই না বলছে। আমাকে কেনো সব কথার উত্তর দিতে হবে? কেনোই বা আমি সবার সব অভিযোগের দলীল সমৃদ্ধ জবাব দিতে যাবো? "জীবন খুব গুরুত্বপূর্ণ। আমি কেনো আমার জীবনটাকে পাতা ওলটানোর জন্য খরচ করবো?.কেনো আমি ফিকহ তথা معرفة النفس مالها وماعليها এর জন্য খরচ করবো না। " (এটা বইয়ের কথা না।এমনিই লিখলাম।) ইলম চয়নিকা আমার পড়া সেরা ও উপকারী বইগুলোর একটি। কুরআন, হাদীস,ফিকহ,মনীষী ইত্যাদি বিভিন্ন বিষয়ে লেখকের অভিজ্ঞতার একটি নোটবুক। আমিও ডায়েরি লিখি হয়তো।আমার ডায়েরি পড়ে অন্যের কি লাভ,? এই প্রশ্ন চাইলেই করা যায়। তবে উত্তরটা নির্ভর করবে "ডায়েরিটা কে লিখেছে এবং সে কি লেখে?" কাজের মানুষের ছিঁড়ে ফেলা পৃষ্ঠায়ও কাজের কথাই থাকে আর বেহুদা মানুষের সযত্নে রেখে দেওয়া দলীলদস্তাবেজেও হয়তো.........। বইটি আপনি অবশ্যই পড়বেন এবং আপনি পড়ে খুব বেশি উপকৃতও হবেন। কারণ এই বইতে আছে দীর্ঘ অধ্যায়ন,গবেষণা ও চিন্তাভাবনার ফলাফল এবং রয়েছে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষাবিদদের অভিজ্ঞতা ও মতামত যা আপনার ব্যক্তি জীবন,পাঠক জীবন এবং শিক্ষক জীবনেরও উত্তম পাথেয় হবে। হিফযুল হাদীসে আমাদের অবহেলা ও শায়েখ আওয়ামাহর বলা আমাদের আও কামা ক্বলা থেকে আপনিও আফসোস করবেন। হয়তো এর দ্বারাও কিছু পরিবর্তন আসবে।উন্নতি হবে। এখান থেকে জানবেন,কিছু কিতাব যার ভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। হয়তো তা এই শাস্ত্রের সেরা কিতাব অথবা প্রথম কিতাব। একেকটা অংশ যখন আপনি পড়বেন,ইচ্ছে হবে এই বিষয়েই ডক্টরেট করে ফেলি। মাখতুতাহর অংশে বিভিন্ন মাকতাবায় সংরক্ষিত এখনও পর্যন্ত ছেপে না আসা মাখতুতাহর তালিকা নিয়ে তৈরি কিতাবগুলোর নাম দেখে আমার তো ইচ্ছে হচ্ছে, অন্তত শুধু এই বুকলিস্ট টাইপের কিতাবগুলোও দশ বারোটা পড়ে ফেলছি না কেনো? বই: ইলম চয়নিকা-১ দ্বিতীয় খন্ড কেউ হাদিয়া দিতে চাইলে আমারে দিতে কইয়েন। 🖊️ জহির বিন আইয়ুব ১৯/০১/২০২৬ সোমবার

ইলম চয়নিকা বইটিতে একজন বাংলাদেশী আলেমের জবানিতে ফুটে উঠেছে জ্ঞানদীপ্ত জগতের মুসলিম মনিষীদের বিবৃতি। বইটির পরতে পরতে ছড়িয়ে রয়েছে জ্ঞানের মনিমুক্তো। ঈর্ষনীয় বর্ণনা নিয়ে কলমের জাদুতে ফুটে উঠেছে লেখকের সাথে ইসলামিক স্কলারদের সাথে পরিচয়ের সকল ঘটনাসমূহ এবং তাদের কাছ থেকে আহরিত জ্ঞানের ইতিকথা।
ইলম মানে জ্ঞান, জ্ঞানই সে আলো যা আল্লাহ অভিমুখী বান্দাদের জুলমাত তথা অন্ধকার থেকে বের করে নিয়ে আসে হিদায়াতের রাস্তায়, পৌঁছে দেয় আল্লাহ পর্যন্ত। তাইতো প্রথম ঐশীবাণী নাযিল হয়েছে, "পড়! পড় তোমার প্রভুর নামে... " ইলম আল্লাহর নূর, এক শ্রেষ্ঠ নিয়ামাত। উলামায়ে কিরাম তার ধারক বাহক। তাদের মাধ্যমেই ইলম আমাদের কাছে পৌঁছে, আর তারাই আমাদের ইলম শিক্ষা দেন। উলামায়ে কিরামের জীবন এবং শিক্ষা থেকে অসংখ্য মানিক কুড়িয়ে নিয়ে "ইলম চয়নিকা"য় সন্নিবেশ করেছেন লেখক মাহফুয আহমাদ। অসাধারণ এ সংকলনটি থেকে উপকৃত হতে পারবে সব বয়সের সব পাঠক, শ্রোতা...
মানুষের জবানে বইটির প্রশংসা শুনছি,কিছু পৃষ্ঠা দেখেছি।এটা নিছক গতানুগতিক কোনো বই নয় বরং ইলমের এক বিশাল বাগান। আল্লাহ তা'আলা লেখককে জাযায়ে খাইর দান করুক।























