

Buy হিন্দুধর্ম Online in Bangladesh
লেখক: ক্ষিতিমোহন সেন
- Author: ক্ষিতিমোহন সেন
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 8177566784
- Number Of Pages: 161
- Language: বাংলা
- Edition: 8th Edition, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
“হিন্দুধর্ম” বইয়ের প্রথম ফ্ল্যাপের কথা:পাঁচ হাজার বছর ধরে বহু সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ হিন্দুধৰ্ম ভারতবর্ষের ধর্মান্দোলনের ধারাগুলির জন্ম দিয়েছে এবং আত্মীকরণ করেছে। এই গ্রন্থটি বিভিন্ন মতধারা এবং পথের সঙ্গে আমাদের একটি মূল্যবান পরিচয় প্রদান করে।ক্ষিতিমোহন সেন সিন্ধু উপত্যকার সভ্যতা থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয়-তৃতীয় শতাব্দী পর্যন্ত ইতিহাস এবং বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও বর্ণনা করেছেন। বহির্ভারত থেকে আগত ধর্মগুলির প্রভাব, যেমন চতুর্থ শতাব্দীতে খ্রিস্টধর্ম ছাড়াও ইসলাম ধর্মের আগমন এবং হিন্দুধর্মের উপর তার প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। লোকাচার, উৎসব-অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, এই প্রথার সমর্থক এবং লেখকের দৌহিত্র অমর্ত্য সেন তার এই পটভূমি এবং বহু সংস্কৃতির সমন্বয়পূর্ণ ব্যাখ্যা করেছেন।পাণ্ডিত্যপূর্ণ অথচ সহজবাধ্য এই গ্রন্থটি প্রাচীন ও সতত পরিবর্তনশীল হিন্দুধৰ্ম সম্বন্ধে আগ্রহী পাঠকের কাছে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।সূচি* প্ৰস্তাবনা- অমর্ত্য সেনভূমিকা* প্রথম ভাগ* হিন্দুধর্মের প্রকৃতি ও মূলতত্ত্ব১.সূচনা ७২. হিন্দুধর্মের প্রকৃতি ও বিকাশ ৭৩. সামাজিক আদর্শ ও মূল্যবোধ ১২৪. বৰ্ণভেদ বা জাতিভেদ প্ৰথা ১৮৫. লোকাচার ও উৎসব-অনুষ্ঠান ২৩৬. সংহতি ও স্বাধীনতা ২৮দ্বিতীয় ভাগ* হিন্দুধর্মের ঐতিহাসিক বিবর্তন৭. সিন্ধু উপত্যকার সভ্যতা ৩৫৮. বৈদিক যুগ ৩৭৯. বৈদিক সংস্কৃতি ও শিক্ষা ৪২১০. উপনিষদ ও গীতা ৪৬১১. সাংস্কৃতিক সমন্বয় ও ভারতীয় জীবনে তার প্রভাব ৫২১২. জৈনধর্ম ও বৌদ্ধধর্ম ৫৭১৩. অন্য কয়েকটি অবৈদিক ধারা ৬৩১৪. রামায়ণ, মহাভারত ও পুরাণ ৬৬১৫. ষড়দর্শন ৭২১৬. বহির্ভারতে হিন্দুধর্ম ৮০১৭. ভক্তি-ধর্মান্দোলন। ৮৫১৮. উত্তর ভারতের মধ্যযুগীয় মরমিয়া সাধনা। ৯১১৯. বাউল ৯৭২০. আধুনিক ধারা ১০২তৃতীয় ভাগ* হিন্দু হিন্দুধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশক. ঋকবেদ ১০৯খ. অথর্ববেদ ১১৬গ. উপনিষদ ১২৪ঘ. ভগবদ্গীতা ১৪৩নির্দেশিকা ১৫৩
রিভিউ ও রেটিং (Review & Rating)
পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। পাঁচ হাজার বছরের সমৃদ্ধ পথচলায় যুক্ত হয়েছে নানা মত, নানা পথ। অসংখ্য পুজো পার্বণ আর লোকাচার সনাতন ধর্মকে দিয়েছে আলাদা মাত্রা। বেদ, শ্রীমদভগবদগীতা, শ্রীমদ্ভাগবত, স্মৃতিশাস্ত্র, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ প্রভৃতি ধর্মগ্রন্থ হাজার হাজার বছর ধরে অনুপ্রেরণা হয়ে কাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে। এই গ্রন্থে লেখক তুলে ধরেছেন সনাতন ধর্মের আদ্যোপান্ত, যা সনাতন ধর্ম সম্বন্ধে একজন অজ্ঞ মানুষের কাছে পরিপূর্ণভাবে সনাতন ধর্মের নীতি আদর্শ তুলে ধরতে সক্ষম।























