উচ্চতর গণিত-দ্বিতীয় পত্র (সাদা)
বই কালেকশন

Buy উচ্চতর গণিত-দ্বিতীয় পত্র (সাদা) Online in Bangladesh

লেখক: এস ইউ আহাম্মদ

4.35
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এস ইউ আহাম্মদ , এম এ জব্বার
  • Publisher: আলফা প্রকাশনী
  • Number Of Pages: 426
  • Language: বাংলা
  • Edition: Update new edition January 2022
৳ 359৳ 3826% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভূমিকাঃ নতুন সৃজনশীল পাঠ্যসূচি অনুযায়ী এ বইটি প্রণীত হয়েছে। গণিতের প্রতি শিক্ষার্থীদেরকে আকর্ষণীয় করার উদ্দেশ্যে আমরা নির্ধারিত বিষয়বস্তু সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রশ্নমালা ও উদাহরণমালার অঙ্কের সংখ্যা সীমিত রাখার ফলে বইটির কলেবর অযথা বৃদ্ধি করা হয়নি। আমাদের শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা এ বইটি রচনায় যথেষ্ট সাহায্য করেছে বলে আমরা মনে করি। তদুপরি আমাদের রচিত “উচ্চতর গণিত প্রথম পত্র”, “উচ্চ মাধ্যমিক বীজগণিত ও ত্রিকোণমিতি”, “উচ্চ মাধ্যমিক জ্যামিতি ও ক্যালকুলাস”, “বলবিদ্যা ও বিছিন্ন গণিত” এবং “উচ্চ মাধ্যমিক ব্যবহারিক গণিত” অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত হয়েছিল বিধায় এ বইটি রচনায় আমরা যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা পেয়েছি। পাঠ্যসূচিতে যে সকল বিষয়বস্তু নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তা সহজভাবে বুঝানাের জন্য চিত্র উদাহরণের সাহায্য নেয়া হয়েছে। বইটিকে নির্ভুল রাখার উদ্দেশ্যে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবু যদি কোন ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, তবে তা কেহ আমাদেরকে অবগত করে পরবর্তী সংস্করণে ঐগুলি সংশােধন করার সুযােগ দিলে আমরা তাদের নিকট চির কৃতজ্ঞ থাকব। যে কোন ধরনের গঠনমূলক সমালােচনা সমাদরে গ্রহণ করা হবে। ষষ্ঠ সংস্করণ সম্পর্কে বক্তব্যঃ সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও সৃজনশীল প্রতিভা বিকাশের অন্যতম উপায় হলাে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। যে প্রশ্ন পদ্ধতি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত করে এবং জড়তা দূরীকরণের মাধ্যমে স্বাধীনভাবে সৃষ্টিক্ষম করে তােলে তাকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বলা হয়। পাঠ্য বইয়ে প্রদত্ত তথ্য ও উপাত্ত কেবল মুখস্থ না করে দৈনন্দিন জীবনযাত্রা ও বাস্তবতার সাথে মিলিয়ে প্রয়ােগ করতে শেখার উদ্দেশ্যেই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তন। ২০১৭ সাল থেকে গণিতে সৃজনশীল ও MCQ প্রশ্নসম্বলিত প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্রের ধরনের একটি ধারণা দেয়ার জন্য এই সংস্করণে প্রত্যেক অধ্যায়ের শেষে যথেষ্ট সংখ্যক নমুনা সৃজনশীল ও M.C.Q প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বইয়ের শেষে মডেল প্রশ্ন সংযযাজন করা হয়েছে। আশা করি, এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। বইটির মানােন্নয়নের জন্য। যেকোনাে ধরনের গঠনমূলক সমালােচনা সমাদরে গ্রহণ করা হবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.35
(10 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Sheikh Mahammad Riaz
Sheikh Mahammad Riaz ভেরিফাইড
04 Feb 2022

valo

Mahmud Hasan Bhuiyan
Mahmud Hasan Bhuiyan ভেরিফাইড
29 Jan 2022

গুড

Md. Abu bakkar Siddique
Md. Abu bakkar Siddique ভেরিফাইড
29 Nov 2021

Nice books

Md Omar Ali
Md Omar Ali ভেরিফাইড
27 Sep 2021

good

Md Yasir Hai
Md Yasir Hai ভেরিফাইড
27 May 2021

awsome

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটার শেষ এডিশন পাওয়া যাবে না?

উত্তর

জি, সর্বশেষ এডিশনের বই পাওয়া যাবে

প্রশ্ন

সর্বশেষ এডিশন কোনটি?

উত্তর

6th Edition, 2019

প্রশ্ন

2022 er addition koto?

উত্তর

জি, জানুয়ারি ২০২২ সালের নতুন সংস্করণ এর বই।

প্রশ্ন

কোন এডিশন এটা?

উত্তর

প্রিয় গ্রাহক, জানুয়ারি ২০২২ এডিশন এটি। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)