

Buy হিন্দুস্তান Online in Bangladesh
লেখক: আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী রহ.
- Author: আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী রহ.
- Publisher: বাতায়ন পাবলিকেশন
- Number Of Pages: 162
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
অবিশ্বাস্য হলেও সত্য, ব্রিটিশদের আগমনের পূর্বে হিন্দুস্তান ছিল পৃথিবীর শীর্ষ ধনী দেশ। পুরো হিন্দুস্তানে প্রচলিত ছিল এক হাজারেরও বেশি মুদ্রা। হিন্দুস্তানের জিডিপি ছিল পুরো পৃথিবীর দুই তৃতীয়াংশ। স্যার থমাস মুনরো, উইলিয়াম বেন্টিংক, লর্ড ম্যাকলে-সহ অনেক ইংরেজ ঐতিহাসিক স্বীকার করেছেন—ইংল্যান্ডের শিল্পবিপ্লব হিন্দুস্তানের সম্পদের কল্যাণেই অস্তিত্ব এসেছে।কেমন ছিল বিখ্যাত সেই হিন্দুস্থানের শিল্পব্যবস্থা? কত উন্নত ছিল হিন্দুস্তানের আর্থিক খাত? কিভাবেই বা হাতেগোনা কিছু মানুষ হিন্দুস্তানকে গড়ে তুলল এক সমৃদ্ধ সাম্রাজ্য হিসেবে? বিপ্লবী একটি জাতি কীভাবেই-বা পরিচিত হলো পৃথিবীর দরিদ্রতম, কাঙাল ও ক্ষুধার্ত জাতি হিসেবে? কীভাবেই-বা একটি দেশকে লুটপাট করে ঘটানো হলো ব্রিটেনের শিল্পবিপ্লব? গড়ে তোলা হলো মিল-ফ্যাক্টরি, কল-কারখানা ও সভ্যতার ধ্বজাধারীদের বিশাল সাম্রাজ্য?
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনেক মূল্যবান ইতিহাস নিয়ে লেখা এই বই।

জাযাকাল্লাহু খায়রান جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا

ow! this book is just wow👌& astounding 🙂,,,,,বইটা যদি না পড়তাম তাহলে (বলা বাহুল্য কিন্তু...) আজন্মই মূর্খ থেকে যেতাম,এত তথ্য সমৃদ্ধ বই সত্যিই শুধু তথ্যবহুলই না,অনন্যই এক অনুভূতি সম্পন্ন.... 🎀🎀🎀























