হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি
বই কালেকশন

Buy হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি Online in Bangladesh

লেখক: ডাঃ অজিত কুমার ভুঁইয়া

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ডাঃ অজিত কুমার ভুঁইয়া
  • Publisher: এবি পাবলিকেশন্স
  • Language: বাংলা
  • Edition: 2009
৳ 1600৳ 1600
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি ভূমিকা রোগবিদ্যা বা বিকারতত্ত্ব বা প্যাথলজি চিকিৎসা বিজ্ঞানের বিশেষ বিভাগ হিসাবে অবতীর্ণ হয় রেনেসাঁস-এর যুগে। কিন্তু প্রাচীন ভারত ও গ্রীস দেশেই গোটা চিকিৎসাশাস্ত্রের মতই রোগবিদ্যার উপর বিশেষ নজর দেওয়া হয়। আয়ুর্বেদে তথা চরক ও সুশ্রুত রচিত বিভিন্ন গ্রন্থগুলিতে রোগবিদ্যা-বিষয়ক তথ্য পাওয়া যায়। বিখ্যাত গ্রীক চিন্তাবিদ, দার্শনিক ও চিকিৎসক হিপোক্রাটিসের (৪৬০-৩৭৭ খ্রীঃ পূঃ) চিকিৎসা-বিষয়ক গ্রন্থগুলিতেও প্যাথলজি সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যায়।শরীর যদি অসুস্থ থাকে তবে তা হচ্ছে রোগের লক্ষণ বা রোগের পরিচায়ক। শরীরের মধ্যে বা বাইরে দেহের কোনো যন্ত্রের বা অংশের পরিবর্তন, ক্রিয়া-বৈকল্য বা বিকার-লক্ষণ প্রকাশ পেলে তাকেই রোগ বলা হয়। আর এই রোগ বা বিকার-সম্পর্কিত অধ্যয়ন ও চর্চাকেই বিকারতত্ত্ব বলা হয়। প্রকৃতপক্ষে সুস্থ-স্বাভাবিক অবস্থা থেকে কোন রোগজনিত কারণে দেহের অঙ্গ-প্রত্যক্ষ বা যন্ত্রগুলির, এমনকি কলা ও কোষের পরিবর্তন বা বিকারের তুলনামূলক অধ্যয়নই হল প্যাথলজি বা রোগবিদ্যা ।আজ নিত্যনতুন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও যন্ত্রপাতি আবিষ্কারের ফলে চিকিৎসা জগতে এক নতুন যুগের সূচনা হয়েছে। এমতাবস্থায় চিকিৎসক, চিকিৎসাবিদ্যার ছাত্র, চিকিৎসাকর্মী ও চিকিৎসাবিজ্ঞানের অনুরাগী ও জিজ্ঞাসু পাঠকবৃন্দের প্রয়োজনে এই পূর্ণাঙ্গ ও সময়োপযোগী গ্রন্থখানির রচনা। এই গ্রন্থখানিতে প্যাথলজি ছাড়াও চিকিৎসাবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলির উপরও কম-বেশি আলোকপাত করা হল। চিকিৎসাবিজ্ঞানে বহুল ব্যবহৃত শব্দাবলী, সংক্ষেপিত রূপ, সংকেত ইত্যাদি বর্তমান গ্রন্থটিতে সংযোজিত হয়েছে। তাছাড়া প্যাথলজি সম্পর্কিত সাম্প্রতিকতম তথ্য ও উপাত্ত (Data)-ও সন্নিবিষ্ট হয়েছে।সাম্প্রতিকতম তথ্য, উপাত্ত, প্রতিশব্দ প্রভৃতি নেওয়া হয়েছে বিভিন্ন উৎস থেকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল — 'Davidson's Principles and Practice of Medicine', 'Clinical Diagnosis and Management by Laboratory Methods by Sanford and Davidson, ডাঃ নৃপেন ভৌমিক-এর চিকিৎসা পরিভাষা অভিধান, 'The American Illustrated Medical Dictionary', ‘Mosby's Medical Dictionary' প্রভৃতি প্রামাণিক-নির্ভরযোগ্য গ্রন্থ। কোনো গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য যাতে বাদ না পড়ে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।স্বনামধন্য শ্রদ্ধেয় পণ্ডিতপ্রবর ডাঃ অমরকুমার ঘোষাল এবং ডাঃ ডি. এন. ঘোষ-এর নিকট আমাদের ঋণ সমধিক। তাঁদের অমূল্য উপদেশ ও নিরলস সহযেগিতা গ্রন্থখানিক উৎকর্ষ সাধনে অতিশয় সাহায্য করেছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
nayan kumar biswash
nayan kumar biswash ভেরিফাইড
08 May 2024

খুবই গুরুত্বপূর্ণ একটি বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)