

Buy গল্প সমগ্র - ১ম খণ্ড Online in Bangladesh
লেখক: সন্দীপন চট্টোপাধ্যায়
- Author: সন্দীপন চট্টোপাধ্যায়
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 8172938586
- Number Of Pages: 287
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
গল্প সমগ্র - ১ম খণ্ড ভুমিকা তিনটি পর্বে বিন্যস্ত এই গল্পগুলির মধ্যে প্রথম পর্বে রয়েছে ইদানিংকালের দশটি গল্প। দ্বিতীয় পর্বে রয়েছে ১৯৯২ সাল পর্যন্ত গ্রন্থভুক্ত গল্পগুলি আর তৃতীয় পর্বে রয়েছে অগ্রন্থিত পুরনো গল্প, অবশ্যই যা খুঁজে পাওয়া গেছে। তৃতীয় পর্বের গল্প সংখ্যা অল্প হলেও খুঁজে পাওয়া মুশকিল। সেই আমলের পত্রিকা জাতীয় গ্রন্থাগার ও নানা পুরনো গ্রন্থাগারেও যথাযথভাবে সংরক্ষিত নয়। ফলে, বহু চেষ্টাতে যা খুঁজে বের করা গেছে, হয়তো তার চেয়ে বেশি লুকিয়ে রয়েছে খ্যাত-অখ্যাত বিভিন্ন পত্রিকায়। দ্বিতীয় পর্বের গল্পগুলি গ্রন্থ-নির্ভর। প্রথম দুটি গল্পগ্রন্থ—'ক্রীতদাস ক্রীতদাসী' এবং ‘সমবেত প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য'-র প্রথম সংস্করণ দেখার সুযোগ হয়নি। দ্বিতীয় সংস্করণ অনুসারে কাজ করতে হয়েছে। 'আট বছর পরে একদিন' গল্পটি 'ক্রীতদাস ক্রীতদাসী'-র দ্বিতীয় সংস্করণে দশ বছর পরে একদিন' ছাপা হয়েছিল। ‘কাউন্টার পয়েন্ট' গল্পটি ‘পঞ্চাশটি গল্প’-এ ‘একটি বিদেহী গল্প' নামে ছাপা হয়। এই সংগ্রহে ‘আট বছর পরে একদিন' এবং 'কাউন্টার পয়েন্ট নাম দুটি ব্যবহার করা হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সন্দীপন চট্টোপাধ্যায়ের গল্প আলাদা একটা আবেশ তৈরি করে। উপমার সুনিয়ন্ত্রিত ও সুচিন্তিত প্রয়োগ, ঘটনার সঙ্গে মিথের জোড়াতালি, ছোটো ছোটো প্যারায় জুড়ে দেওয়া কবিতা গল্পের স্বাদ ও সৌন্দর্য দুই-ই বাড়িয়ে দেয়। গল্প নিয়ে যারা নিরীক্ষা করতে ভালোবাসেন, তাদের কাছে সন্দীপনের গল্প বিশেষ আবেদন নিয়ে আসবে। প্রতিটা গল্পই যেন প্রথা ভেঙে নতুন করে সাজানোর মহোৎসব। আনন্দ নিয়ে পড়তে গিয়ে তাই বারবার বিস্মিত ও মুগ্ধ হয়েছি।






















