

Buy গল্পে গল্পে উপদেশ সিরিজ ( ১-১০ খন্ড ) Online in Bangladesh
লেখক: জাহিদ হাসান
- Author: জাহিদ হাসান
- Publisher: প্রত্যাশা প্রকাশন
- Number Of Pages: 140
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
শিশুরা যদি গল্প না শোনে, তাহলে কোন কিছু কল্পনা করার খোরাক তারা কোথায় পাবে? আর যদি কল্পনাই না করতে পারে, তাদের মস্তিষ্কের বিকাশ কিভাবে হবে? গল্পের মাধ্যমে একটি শিশুর চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটানো সবচেয়ে সহজ। সন্তানকে তো আমরা নানান উপদেশ দিয়ে থাকি। সেই উপদেশ যদি হয় কুরআনে বর্ণিত সন্তানকে দেয়া লোকমান হাকীমের চমৎকার উপদেশ আর উপদেশগুলো যদি হয় শিশুদের বুঝ উপযোগী করে গল্পে গল্পে সাজানো তাহলে কত মজাই না হত! হ্যাঁ উপদেশ সিরিজটি এমনিভাবে সাজানো হয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের সোনামণিদে জন্যে। যা থেকে শুধু সোনামণি নয় আপনিও উপকৃত হবেন ইন শা আল্লাহ ... গল্পে গল্পে উপদেশ সিরিজ (১০ খন্ড) ১. শিরক করবে না ২. আব্বু-আম্মুর তোমার আপনজন ৩. আব্বু-আম্মুর সাথে সদ্ব্যবহার ৪. তুমি যাই করো, আল্লাহ সব দেখছেন ৫. সলাত পরিত্যাগ করবে না ৬. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে ৭. বিপদে ধৈর্য ধারণ করবে ৮. অহংকার করবে না ৯. নম্রভাবে কথা বলবে ১০. সাবধানে
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ। শিশুদের জন্য গল্পে গল্পে উপদেশ সংক্রান্তে চমৎকার একটি বই সিরিজ, আমি আমার সন্তানদের জন্য নিয়েছিলাম। আমি বিশ্বাস করি এই বই সিরিজ থেকে আমাদের কোমলমতি শিশুরা আল্লাহর প্রতি তাকওয়া অর্জন, শিরিকের কুফল, সালাতের গুরুত্ব, কথা বলার আদব ও শিষ্টাচার, বিপদে ধৈর্যধারণ, সৎ কাজের আদেশ-নিষেধ, পিতা মাতার প্রতি অধিকার ও দায় দায়িত্ব সহ অহংকার মুক্ত হয়ে গড়ে ওঠার শিক্ষা পাবে ইনশাআল্লাহ। আমি লিখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এইরকম একটি বই সিরিজ আমাদের সন্তানদের উপহার দেয়ার জন্য এবং মহান আল্লাহর কাছে তাঁর দুনিয়া এবং আখেরাতে সাফল্য কামনা করছি।
আলহামদুলিল্লাহ বইগুলো শিশুদের জন্য খুবই উপকারী।
কুরআনে বর্ণিত সন্তানকে দেয়া লোকমান হাকীমের চমৎকার উপদেশগুলো এ সিরিজের মাধ্যমে তুলে ধরেছেন। গল্পের আলোকে সন্তানকে অত্যান্ত চমৎকার ভাবে কিভাবে সন্তানকে উপদেশগুলো বুজানো যায় লেখক তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বইয়ের আরেকটা দিক ভালো লেগেছে গল্পের সাথে বইয়ের পৃষ্ঠা এবং দৃশ্য গুলো খুব ভালোভাবে সাজানো হয়েছে। উপদেশ সিরিজটি এমনিভাবে সাজানো হয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের সোনামণিদে জন্যে। যা থেকে শুধু সোনামণি নয় আমরাও উপকৃত হব ইনশা আল্লাহ ..























