

Buy ছোটোদের আদব শেখার ১০০ হাদিস Online in Bangladesh
লেখক: জাভিদ আহমাদ খতিব
- Author: জাভিদ আহমাদ খতিব
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 9789849810414
- Number Of Pages: 104
- Language: বাংলা
- Edition: 2nd Edition, June 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
দুটি কথা নবিজি শিশুদের বিশেষভাবে ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে সময় কাটাতেন, তাদের শেখাতেন, বাতলে দিতেন সঠিক পথের দিশা। একটি শিশু ছোটোবেলা থেকেই কীভাবে উত্তম চরিত্র লালন করতে পারে, তা হাতেকলমে দেখিয়ে দিতেন তিনি। উমর ইবনে আবু সালামা (রা.) বর্ণনা করেন—‘ছোটোবেলায় আমি আল্লাহর রাসূল (সা.)-এর তত্ত্বাবধানে থাকতাম। খাওয়ার সময় আমার হাত খাবারের পাত্রের বিভিন্ন জায়গায় হাতড়ে ফিরত। নবিজি আমাকে বললেন, “হে বালক! আল্লাহর নামে খাও, ডান হাত দিয়ে খাও এবং পাত্রে তোমার সামনে যা আছে, তা থেকে খাবার গ্রহণ করো।” তখন থেকে খেতে বসলেই আমি নবিজির এই নির্দেশনাসমূহ মেনে চলি।' সহিহ বুখারি ৫৭৩৬ ছোটোদের প্রতি নবিজির এসব সুন্দর সুন্দর শিক্ষা ছড়িয়ে দিতে আমরা এই বইটিতে তাঁর ১০০টি শিশুতোষ হাদিস তুলে ধরেছি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ছোটোদের আদব শেখার ১০০ হাদিস বইটির শিশুমননে গেথেঁ দেওয়ার মত একটি কাজ, বাংলায় এমন কাজ খুব কম দেখা যায়, বইটিতে এক সাথে বাংলা, ইংরেজি ও আরবির ব্যাবহার করা হয়েছে যা শিশু মনন থেকে শিখতে পারবে । ধন্যবাদ প্রতিষ্ঠান কে এমন কাজ নিয়ে আসার জন্য।

এই বইটির মাধ্যমে আমি আমার ৩ বছরের মেয়েকে প্রথম বই হাদিয়া দেওয়া শুরু করি, আলহামদুলিল্লাহ। বইটি পেয়ে মেয়ের অনূভুতি ছিলো অন্যরকম, গভীর মনোযোগ সহকারে পাতা উলটানো শুরু করে, ছবি গুলো দেখে দেখে মন্তব্য করে এটা আব্বু,এটা আম্মু,এটা আমি, এটা ভাইয়া, এটা মসজিদ অনেক অনেক মন্তব্য এবং সবগুলো সঠিক। তার মা মেয়ে জিজ্ঞেস করলো আম্মু বলোতো মসজিদে মানুষ কেনো যায়? মেয়ে বললো আমার নানুর মতো সবাই নামাজ পড়তে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়েছিলাম। সে মেয়ের মা বলেছিলো বাচ্চাদের হাতে আর মোবাইল নয় বই থাকাটাই জরুরি।।

আমার দেখা বাংলাদেশের প্রকাশনীগুলোর ছোটদের বইয়ের সেরা বই গার্ডিয়ানের এই বইটি। বইয়ের বাইন্ডিং কোয়ালিটি বিদেশি বইগুলোর মতো কভারের ভিতরে সফ্ট ফোমের কারনে ধরতে ভীষণ রকম ভালো লাগবে বাচ্চাদের। ভিতরের পেজগুলো লেমনেটিং করা আর হাদিস গুলো একান্তই বাচ্চাদের উপযোগী বড় বড় হাদিসের বাচ্চাদের উপযুক্ত অংশ কাটকরা। এক কথায় অসাধারণ এই বইটি। আমাদের সময় যদি এমন বই পেতাম ইশ

শিশু-কিশোররা পিতা-মাতা, পরিবার-পরিজন, সাধারণ মানুষ, পশু-পাখি; এমনকি পরিবেশের সঙ্গে তাদের আচরণ কেমন হবে, ছোটো ছোটো বাক্যে তা লিপিবদ্ধ করা হয়েছে ছোটোদের ১০০ হাদিস বইতে। আপনার সন্তানকে এই ১০০টি হাদিসের সাথে পরিচয় করিয়ে দিন, উপকৃত হবেন ইনশাআল্লাহ।
গার্ডিয়ানের ‘ছোটোদের আদব শেখার ১০০ হাদিস’ বইটিতে আমাদের সোনামণিদের জন্য ১০০টি মহামূল্যবান রত্ন পাওয়া যাবে। সোনামণিদের কোমল হূদয়ে নববি আদব গেঁথে দিতে বইটি দারুণ ভূমিকা রাখবে বলে আশা করছি।























