

Buy গোলাপ বাগান Online in Bangladesh
লেখক: সুবিমল চন্দ্র দে
- Author: সুবিমল চন্দ্র দে
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 8170791928
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 4th Edition, 2005
পণ্য সারসংক্ষেপ (Summary)
গোলাপ বাগান ভুমিকা পরিবেশের উন্নতিকল্পে গোলাপের ভূমিকা অনস্বীকার্য। দেশে দ্রুত শিল্প-প্রসার ঘটার দরুন নগরকেন্দ্রিক সভ্যতায় অন্যান্য ফুলসহ গোলাপের চাহিদা যথেষ্ট বেড়েছে। গোলাপের সাহায্যে নগর ও শিল্পাঞ্চলের ভারসাম্যহীন পরিবেশের উন্নতির প্রচেষ্টা আজকাল বিশ্বের বহু জায়গায় শুরু হয়েছে। তাদের মধ্যে রুশদেশের ডনেক্স শহরের ঘটনা উল্লেখযোগ্য। কয়েক দশক পূর্বে ওই শিল্প-শহরটি ছিল প্রায় মনুষ্যবাসের অযোগ্য। কয়লার খনি, ধাতুনিষ্কাশন ও রাসায়নিক কারখানায় পূর্ণ শহরটির আকাশ ছিল চিমনির ধোঁয়া ও ধাতু চুল্লির আগুনের ঝলকে রক্তিম। বাতাসের শ্বাসরুদ্ধকারী ধুলো, ধাতুবিষ্ঠার (Sludge) স্তূপ ও পথের আবর্জনার আস্তরণ সৃষ্টি করেছিল এক অসহনীয় অবস্থা। কিন্তু আজকের ডনেক্স ওই দিনের নয় ৷ কিরূপে তা’হল ? শহরের মোট জনসংখ্যার সঙ্গে মিলিয়ে দশ লক্ষ গোলাপ চারা লাগানো হয় সেখানে। সবুজের পরিমাণ যথেষ্ট বেড়ে যাওয়ায় শহরের তাপ যথেষ্ট কমে যায়। কমে যায় বাতাসের ভাসমান ধূলিকণা ও কারখানার দূষিত গ্যাস উল্লেখযোগ্যভাবে। গোলাপ লাগানো শুরু করার আগে শহরের পৌর কর্মীদের উদ্যানবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পৌরপিতা-সহ সমস্ত পৌরকর্মীকে প্রশিক্ষণের জন্য যেতে হয় গার্ডেনিং স্কুল-এ। এরূপে সবুজ নগর তৈরির পরিকল্পনা ও কাজের দায়িত্ব ছিল প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের হাতে। আমাদের শহর ও গ্রামগুলিতে গোলাপের মতো সুন্দর ফুলে ভরিয়ে দিতে চাই প্রথমে জনগণের গোলাপ সম্বন্ধে জ্ঞান। এই উন্নয়নশীল দেশে স্বল্প অর্থব্যয়ে তা সম্ভব হতে পারে আঞ্চলিক ভাষায় উপযুক্ত পুস্তক রচনার মাধ্যমে। স্বদেশের ও বিদেশের ভিন্নভাষীদের লেখা গোলাপের ওপর অনেক পুস্তকপুস্তিকা আজ সহজলভ্য। কিন্তু ওগুলি ভিন্নভাষায় লেখা বলে বাংলার খুব কম সংখ্যক লোকের কাছে তা সহজপাঠ্য। তা ছাড়া গোলাপ চাষে আঞ্চলিক সমস্যার সমাধান যা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তা ওই ধরনের লেখা থেকে পাওয়ার আশা করা যায় না। আঞ্চলিক ভাষায় আঞ্চলিক সমস্যা নিয়ে প্রামাণ্য রচনার একান্ত অভাবই ‘গোলাপ বাগান' লেখার প্রেরণা যুগিয়েছে। বিগত চার দশক ধরে পশ্চিমবাংলার একাধিক অংশে সার্থক গোলাপ চাষের অভিজ্ঞতার ভিত্তিতে পুস্তকটি রচিত হল।
রিভিউ ও রেটিং (Review & Rating)
নিঃসন্দেহে একটি ভালো বই। আপনারা যারা গোলাপ বাগান করতে ইচ্ছুক নিতে পারেন।























