

Buy গবেষণা ১০১ Online in Bangladesh
লেখক: আব্দুল্লাহ্-আল-জাবির
- Author: আব্দুল্লাহ্-আল-জাবির
- Publisher: দাঁড়িকমা প্রকাশনী
- Number Of Pages: 285
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
একদিন লাইব্রেরির কোণে বসে সাদিকা হঠাৎ ভাবল,“গবেষণা আসলে শুরু করবো কীভাবে?”ক্লাসে শোনা শব্দগুলো শুনতে যতটা জটিল, বোঝার সময় যেন আরও ভয়ংকর! তার মনে হলো, গবেষণা বোধহয় শুধু বড় বড় পণ্ডিতদের কাজ।ঠিক তখনই তার দেখা হলো রায়হান স্যারের সঙ্গে। স্যার বললেন,“গবেষণা মানে কেবল তত্ত্ব মুখস্থ করা নয়, বরং একটা প্রশ্নকে অনুসরণ করে উত্তর খোঁজার রোমাঞ্চকর ভ্রমণ।”এই বই “গবেষণা ১০১: সহজ ভাষায় গবেষণা” সেই ভ্রমণের মানচিত্র।এখানে গবেষণার পথচলা শুরু হয়েছে কৌতূহল থেকে, ধাপে ধাপে এগিয়েছে সমস্যা নির্ধারণ, প্রশ্ন-উদ্দেশ্য-হাইপোথিসিস গঠন, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, আর শেষে একটি পূর্ণাঙ্গ গবেষণাপত্রে পৌঁছানো পর্যন্ত।গল্পের ভেতর দিয়েই তুলে ধরা হয়েছে গবেষণার জটিল ধারণাগুলো, যেন পাঠক এক মুহূর্তে বুঝে ফেলেন, গবেষণা ততটা ভীতিকর নয়; বরং আনন্দময়, আবিষ্কারের পথ।আপনি যদি ছাত্র হন, নতুন গবেষক হন, কিংবা কেবল কৌতূহলী পাঠক, এই বই আপনাকে শিখাবে, কীভাবে “প্রশ্ন” থেকে জন্ম নেয় নতুন জ্ঞান।
রিভিউ ও রেটিং (Review & Rating)
যারা গবেষণা করতে আগ্রহী কিন্তু শুরু কিভাবে করবেন তা বুঝতে পারছেন না, তাদের জন্য খুবই উপকারী একটি বই। বইটির লেখনী সরল, সাবলীল, সুস্পষ্ট।
গবেষণা শুধু নিবীড় পর্যবেক্ষণ নয়, বরং কতটুকু এবং কিভাবে নিজেকে নিবেদন করলেন গবেষণা পরিপূর্ণতা লাভ করে লেখক প্রকাশ করেছেন এই বইটিতে। অভিনন্দন ও শুভ কামনা রইল।
গবেষণা ১০১ পড়ার সময় মনে হয় এটি গবেষণার জটিল ধারণাগুলোকে সহজ ও কৌতূহলপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পের মাধ্যমে ধাপে ধাপে সমস্যা নির্ধারণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া বোঝানো হয়েছে, যা নতুন শিক্ষার্থী বা গবেষকের জন্য খুব সহায়ক। বইটি পড়ার পর গবেষণা আর ভীতিকর মনে হয় না, বরং এটি এক রোমাঞ্চকর শেখার যাত্রা হিসেবে মনে থাকে।
লেখকের চমৎকার বর্ণনাভঙ্গি এবং শব্দের জাদুকরী বুনন আমাকে মুগ্ধ করেছে।
Good luck for writer























