ফুল ফুটেছে বনে
বই কালেকশন

Buy ফুল ফুটেছে বনে Online in Bangladesh

লেখক: আবদুল হক

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আবদুল হক
  • Publisher: দারুল ইলম
  • Number Of Pages: 48
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 179৳ 28036% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এ বইটি ফুলকলিদের, যারা মাত্র পড়তে শিখেছে। তাই, দু’-চারটি কৈশোরিক বাদে, ছড়াগুলো যুক্তবর্ণমুক্ত। ‘আগডুম বাগডুম’ ও ‘হাট্টিমা টিম টিম’-এর মানে না থাকলেও মূল্য আছে—কিন্তু আমরা নিছক শব্দের খেলা ও কল্পনার আনন্দেই অবসান মানি নি, সঙ্গে মনের শিক্ষার দিকটায়ও আলো ফেলেছি। ছড়া হলো সাহিত্যের সবচেয়ে পুরনো ধারা, এবং কঠিন। আমাদের কালজয়ী ছড়াগুলো কারও লেখা নয়, অজ্ঞাত অখ্যাত অশিক্ষিত কৃতীদের বোনা—লোকপরম্পরায় যুগযুগান্ত পেরিয়ে এসেছে মুখে মুখে আবৃত্ত হতে হতে। আধুনিক শিক্ষিতজনদের হাতে সেই ছড়া নয়া ছাঁচে শিল্পিত মার্জিত বিচিত্র হয়েছে—কিন্তু লোকছড়ার মতো কালোত্তর সিদ্ধিরেখা ছাড়িয়ে উঠতে পারে নি। তেমন সিদ্ধির অভিসন্ধি আমাদেরও নেই। তবে বিশ্বাস আছে, এ ছড়াগুলো শিশুরা পছন্দ করবে। মনের আনন্দে আওড়াতে আওড়াতে মুখস্থ করে ফেলবে। কেননা অনেকেই সেটা দিব্যি করে চলেছে, ছেপে মলাটবদ্ধ হয়ে বেরুবার আগেই।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md Abdullah Noman
Md Abdullah Noman ভেরিফাইড
17 Dec 2024

ছোট বাচ্চাদের জন্য দারুণ একটা বই। আমার বাসার জন্য নিয়েছি। ফোর ক্লারে মুদ্রিত । চমৎকার ছাপা

Review Upload 1
Review Upload 2
নাসরিন আক্তার
নাসরিন আক্তার ভেরিফাইড
31 Dec 2022

#বুক_রিভিউ আমাদের ছোট ছোট সোনামণিরা যারা সবেমাত্র পড়তে শিখেছে, তাদেরকে আমরা প্রায়ই দেখি ‘আতা গাছে তোতা পাখি’ কিংবা ‘হাট্টিমা টিম টিম’ মনের আনন্দে আবৃত্তি করছে। যেগুলো তারা মানে বুঝে না বুঝে পড়ে, কিংবা আমরা পড়ায় বলে পড়ে। আচ্ছা আমরা যদি এসবের পাশাপাশি তাদেরকে এমন বই তুলে দিই, যে বইয়ের ছড়াগুলো পড়লে আপনার সোনামণিটা আনন্দ পাওয়ার পাশাপাশি ছড়া কবিতার ছলে শিখবে আরো অনেককিছু। হ্যাঁ, আমি কবি আবদুল হকের লিখা “ফুল ফুটেছে বনে” বইটির কথা বলছি। অসংখ্য সুন্দর সুন্দর ছড়ার সমন্বয়ে রঙিন প্রচ্ছদে সজ্জিত “ফুল ফুটেছে বনে” বইটি। বইটির দারুণ রঙিন প্রচ্ছদ প্রথম দেখাতেই আপনার সন্তানের নজর কাড়বে। এরপর বইয়ের পাতা উল্টোতেই পেয়ে যাবে চমৎকার সব ছড়া এবং প্রত্যেকটা ছড়ার বিষয়বস্তুর সাথে মিল রেখে যুক্ত করা রঙিন ছবি। যা থেকে ছড়া আবৃত্তি শেষে সে ছবির সাথে তার আবৃত ছড়া মিলিয়ে দেখবে। তারপর বইটির কোনো ছড়া পড়া শেষে আপনার সোনামণি তার ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে ওঠবে। কোনো ছড়া পড়া শেষে সে আপনাকে প্রশ্ন করবে। জানতে চাইবে নানান কিছু। আবার কোনো কোনো ছড়া পড়া শেষে তার চোখেমুখে খেলা করবে আনন্দের ঝিলিক। আলোচ্য বইটি কচি কচি সোনামণিদের, বিশেষ করে যাদের বয়স ৫ বছর কিংবা তার উর্ধে। তাই দু'চারটি কৈশোরিক বাদে, বাকি ছড়াগুলো যুক্তবর্ণমুক্ত। যাতে তারা সাচ্ছন্দ্যে পড়তে পারে। তাই বাবা-মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি চান আপনার সন্তানের সুষ্ঠু মানসিক বিকাশ ঘটুক, শিক্ষামূলক বিনোদন পাক তাহলে কার্টুন কিংবা হাতে স্মার্টফোন না দিয়ে আপনার সোনামণিটার হাতে তুলে দিন “ফুল ফুটেছে বনে” বইটি। এক নজরে বইটি : ___________________ বই : ফুল ফুটেছে বনে কবি : আবদুল হক প্রকাশনি : দারুল ইলম পৃষ্ঠা সংখ্যা : ৪৬ মুদ্রিত মূল্য : ২৮০/-

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)