

Buy ফেরা ২ Online in Bangladesh
লেখক: বিনতু আদিল
- Author: বিনতু আদিল
- Publisher: সমকালীন প্রকাশন
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
নীড়হারা আর কতকাল কেটে যাবে? আর কতকাল ভবঘুরে হয়ে, ভীষণ উদাসীনতায় কেটে যাবে আটপৌরে জীবনের অনাগত স্নিগ্ধ ভাের? এই ঝাঁঝালাে দুপুর, প্রসন্ন বিকেল, ধূসর গােধূলি, নিথর সন্ধ্যা, নির্জন রাত—আর কত দিন কেটে যাবে ভীষণ অন্ধকারে? সব পাখি নীড়ে ফেরে, সব নদী বয়ে যায় আপন ঠিকানায়; ফেরে না কেবল মানুষ! তবু কেউ কেউ ফিরে আসে৷ ফেলে আসে একজীবনের সমস্ত সম্মােহন৷ সেই ফেলে আসা, ছেড়ে আসা, রেখে আসা দুঃসাহসী দু-বােনের সত্যের পানে নির্নিমিখ ছুটে চলার উপাখ্যান দিয়ে সাজানাে হয়েছে ‘ফেরা-২।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বই : ফেরা,বিনতু আদিল আসসালামু আলাইকুম , আমি যখন ফেরা ১ ও ২ পড়েছিলাম তখন আমি বুঝলাম যে আমরা কত সহজেই না ইসলামকে পেয়ে গেছি। অথচ, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে ইসলামের দিকে হাত বাড়াতে গিয়ে অনেক নির্যাতনে জর্জরিত হয়েছে, ইসলামের ছায়াতলে আসার পথটি তাদের জন্য সহজ ছিল না, বরং রক্তের বন্ধন গুলো ত্যাগ করে হাজারো কঠিন বাস্তবতার সাথে তাদের ইসলামের পথে চলতে হয়েছে। এর একটি বাস্তবতা তুলে ধরেছে ফেরা ১ ও ২ এ । দুজন খ্রিষ্টান বোন ও দুজন হিন্দু বোন কিভাবে কত কষ্টের মধ্য দিয়ে ,পরিবারের বন্ধন গুলো ত্যাগ করে ,মানসিক যন্ত্রণাগুলোর মধ্য দিয়ে ও ইসলামকে আকড়ে ধরেছিল নিজের শরীরের সমস্ত জোর দিয়ে তা আমাদের মুসলিমদেরকে অবাক করে দেয়। আজ আমরা যারা খুব সহজে ইসলামকে পেয়ে গেছি আমরা সেই ইসলামের মর্ম বুঝিনা। এই ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা আমরা খুঁজি না। সামান্য বিপদেই আমরা ইসলামকে নিয়ে অভিযোগ করতেও ছাড়িনা, কত অজুহাত থাকে রবের প্রতি আমাদের। অথচ যদি আমরা আয়িশা ও মারিয়াম কে দেখি তাহলে আমাদের ধারণা ভুল পুরোপুরি হয় পাল্টে যাবে। রবের পরীক্ষাগুলোর সময় তারা কিভাবে অটোল ছিল তা আমাদের মুসলিমদের জন্য অনুকরণীয় আদর্শ। ওয়াল্লাহি এই বইগুলো পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। কতটা মজবুত ছিল তাদের ঈমান সুবহানাল্লাহ। আমি সবাইকে এই বই ফেরা ১ও ফেরা ২ পড়ার জন্য অনুরোধ করব। এ বই এর দুটো পার্টই পড়তে পারেন। ইমানি শক্তি মজবুত করতে হলেও। আসসালামু আলাইকুম
story ta Oshadharon. Ami bolbo, fera 1 and 2 aksathe kinben. guitar kahini related. ❤️❤️




"ফেরা ২" is the second installment of Bintu Adil's popular series, continuing the journey of personal growth, love, and self-realization. The book delves into complex emotions, relationships, and life choices. With its engaging narrative, "ফেরা ২" offers readers a thought-provoking experience, urging them to reflect on their own lives and decisions.

ফেরা-১ (ফেরা) বইটি পড়ে এটার চেয়েও বেশি ভালো লাগছে৷ তবে দুটোই পড়ার জন্য রিকমেন্ড করলাম৷ আসলে বইটি দুই সনাতনধর্মালম্বী বোনের ইসলামে ফিড়ে আসার গল্প৷ বোনের ইমান কতটা মজবুত সেটা বুঝতে পেরে আসলেই আমাদের লজ্জিত হওয়া উচিত৷



চোখ বন্ধ করে রিকমেন্ড করার মতো একটা বই ফেরা ১ পড়ে যেমন ভালো লেগেছিল, ফেরা ২ তেও তেমন লেগেছে। এই বই দুটো পড়ার আগে আমার কাছে একটা বিষয় প্রায় অজানাই ছিল যে, একজন মুসলিম হওয়া আসলে কেমন বাস্তবে। আর বই পড়া শেষের অনুভূতি নিয়ে বলতে গেলে, নিজের ঈমান নিয়ে লজ্জিত হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। রকমারি ডট কম কে ধন্যবাদ এমন বইগুলো আমার ফিডে রিকমেন্ড করার জন্যে।🤗
প্রশ্ন ও উত্তর (Q/A)
Ai boi ta ki available pawa jabe?
Yes, available
এইটার পেজ কতো ?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১২০। ধন্যবাদ।
is it hardcover?
Dear customer, this book is paperback. Thanks for your question.
Ai boi ta ki available pawa jabe?
Yes, available























