

Buy একাত্তরের দিনগুলি Online in Bangladesh
লেখক: Jahanara Emam
- Author: জাহানারা ইমাম
- Publisher: চারুলিপি প্রকাশন
- Isbn: 9789845982306
- Number Of Pages: 312
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
একাত্তরের দিনগুলি বইটির ফ্ল্যাপের কথাঃ ১৯৭১ সালে বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জাহানারা ইমাম একাত্মতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মৃত্যু, দুঃস্বপ্নভরা বিভীষিকার মধ্যে তার ত্যাগ ও সতর্ক সক্রিয়তা দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ হয়ে আছে। শহীদ রুমীর মা পরিণত হন শহীদ জননীতে। মুক্তিযুদ্ধে সন্তান বিয়োগের বেদনাবিধুর মাতৃহৃদয় এবং যাতনা মূর্ত হয়েছে তাঁকে কেন্দ্র করে। গত শতকের নব্বই দশকে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির উত্থানে জনমনে যে ক্ষোভের সঞ্চার হয় তার পটভূমিতে ১৯ জানুয়ারি ১৯৯২ সালে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হলে তিনি আহ্বায়ক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতকদের বিচারের দাবিতে দেশব্যাপী ব্যাপক গণআন্দোলন পরিচালনা করেন। তারই নেতৃত্বে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে পরিচালিত হয় গণআদালত। শহীদ জননী জাহানারা ইমাম সংস্কৃতিক কর্মী হিসেবে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে মানুষের মনোজগতে পৌছে দিয়েছেন তার অধীত জ্ঞান সম্ভার। প্রচ্ছদ ও অঙ্গসজ্জা :: ধ্রুব এষ প্রচ্ছদের আলোকচিত্র : কামরুল হাসান মিথুন
রিভিউ ও রেটিং (Review & Rating)
A beautifully written book that keeps you engaged from start to finish.

বইটি দ্রুত ডেলিভারীর জন্য রকমারিকে অসংখ্য ধন্যবাদ। বই আসলেই অনেক ভালো।
খুবই গুরুত্বপূর্ণ একটি বই , ১৯৭১ সালকে বুঝার জন্য।

বইটিতে তিনি অনেক তথ্য উল্লেখ করেন নাই যা এ প্রজন্মের জন্য জানা অত্যন্ত জরুরি বলে মনে করছি।

মুক্তিযুদ্ধের উপর লেখা শ্রেষ্ঠ বই। বইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে রুমির অপারেশন ও গেরিলা আক্রমণের বর্ণনা। তবে রুমি ধরা পড়ত না যদি সে অপারেশনের এক সপ্তাহের মধ্যে বাড়ি থেকে অন্য কোথাও চলে যেত। এত বড় অপারেশনের পর ওই এলাকাতে থাকাই ঠিক হয়নি।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Boita ki akhon stok a ase?
জি, স্টকে রয়েছে অর্ডার করতে পারেন
English translation available?
Dear customer, yes, English translation available. You can get it from the link below. https://www.rokomari.com/book/155551/of-blood-and-fire-the-untold-story-of-bangladesh-war-of-independence
একাত্তরের দিনগুলি বইটি কি হোয়াইট প্রিন্টে পাওয়া যাবে?
সাদা পৃষ্ঠা হবে
ইউসড কপি কি ভালো হবে? বেশি পুরাতন কি?
কোনো পুরাতন ভালো হয় না আমাদের গুলো নতুন






















