Buy দুঃসাহসী টিনটিন: কৃষ্ণদ্বীপের রহস্য Online in Bangladesh
লেখক: অ্যার্জে
- Author: অ্যার্জে
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788172150600
- Number Of Pages: 62
- Language: বাংলা
- Edition: 1st Edition, 1992
পণ্য সারসংক্ষেপ (Summary)
উত্তর স্কটল্যান্ডের উপকূল ঘেঁষে কৃষ্ণদ্বীপ। ভাঙাচোরা কেল্লা অনুপ্রবেশকারীদের দিকে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে থাকে। যারা একবার এই দ্বীপের পাথুরে ডাঙ্গায় পা রেখেছে, তাদের আর কখনও দেখা যায়নি। কিলটক থেকে কেউ সাহস করে সেখানে যায় না। কিন্তু সেখানকার দানোর রহস্য তো ভেদ করতেই হবে টিনটিনকে। একের পর এক রহস্যময় ঘটনাপরম্পরা টিনটিনকে প্রথমে নিয়ে যায় সাসেক্সের এক বাড়িতে, তারপর স্কটল্যান্ডে। এবার টিনটিনের মোকাবিলা অসাধু ডাক্তার মুলারের সঙ্গে। এক বেপরোয়া অভিযানের পর, জনসন-রনসনের সহায়তায় অবশেষে টিনটিন কুপোকাত করে তার ধূর্ত প্রতিদ্বন্দ্বীকে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অ্যার্জে (Hergé)-র সৃষ্ট বিখ্যাত কমিকস সিরিজ 'টিনটিন'-এর অন্যতম রোমাঞ্চকর এবং জনপ্রিয় একটি বই হলো 'কৃষ্ণদ্বীপের রহস্য' (The Black Island) । ২০২৬ সালেও এটি বাংলা পাঠকদের কাছে সমান জনপ্রিয়। কাহিনী সংক্ষেপ: রহস্যের শুরু হয় একটি বিমান দুর্ঘটনা দিয়ে। সেই রহস্যের সূত্র ধরে টিনটিন বেলজিয়াম থেকে ইংল্যান্ডের সাসেক্স হয়ে পৌঁছান স্কটল্যান্ডের উপকূলে অবস্থিত নির্জন ও রহস্যময় কৃষ্ণদ্বীপে। জনশ্রুতি অনুযায়ী এই দ্বীপে এক ভয়ংকর 'দানো' বাস করে, যার ভয়ে সাধারণ মানুষ সেখানে পা রাখতে সাহস পায় না। প্রধান চরিত্র: এই গল্পে টিনটিনের প্রধান শত্রু হিসেবে দেখা যায় কুখ্যাত জালিয়াত চক্রের পাণ্ডা ডাক্তার মুলারকে। এছাড়া জনসন ও রনসন (Thomson and Thompson)-এর হাস্যকর গোয়েন্দাগিরি এবং টিনটিনের বিশ্বস্ত সঙ্গী কুট্টুসের (Snowy) বুদ্ধিমত্তা পুরো কাহিনীকে জমজমাট করে তোলে। রহস্য ও রোমাঞ্চ: নির্জন কেল্লা, নকল নোট তৈরির চক্র এবং কৃষ্ণদ্বীপের সেই কথিত 'দানো' (যা আসলে ছিল একটি বিশালাকার গরিলা)—সব মিলিয়ে টানটান উত্তেজনা কাজ করে গল্পে। রিভিউ: আপনি যদি রহস্য এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তবে এই বইটি অবশ্যই আপনার ভালো লাগবে। বইটির বর্ণনাশৈলী এবং স্কেচগুলো এতোটাই জীবন্ত যে মনে হবে আপনিও টিনটিনের সাথে স্কটল্যান্ডের সেই কুয়াশাচ্ছন্ন দ্বীপে ঘুরে বেড়াচ্ছেন। যারা কিশোর বা কিশোরী বয়সে টিনটিন পড়েননি, তাদের জন্যও এটি একটি মাস্ট-রিড ক্লাসিক কমিকস ।
Wrap system ta khubi valo...timely delivery on planned date...boi er quality khubiii valo...not like local books...money worthy





রকমারি রিভিউঃ বইঃ দুঃসাহসী টিনটিনঃ কৃষ্ণদ্বীপের রহস্য । লেখকঃ অ্যার্জে । প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স । মূল্যঃ ৪৫০ টাকা । পৃষ্ঠাঃ ৬২ । অ্যার্জের লেখা টিনটিন সিরিজের সপ্তম বই দুঃসাহসী টিনটিনঃ কৃষ্ণদ্বীপের রহস্য । একদিন সকালে একটি প্লেন নষ্ট হয়ে টিনটিনের সামনে পড়ে যায় । টিনটিন তাদের সাহায্য করতে গেলে তারা গুলি চালিয়ে প্লেন ঠিক করে পালিয়ে যায় । পরে টিনটিন সুস্থ হলে তাদের পিছু লাগে । টিনটিন পৌঁছে যায় কৃষ্ণদ্বীপে, যেখানে একবার কেউ গেলে আর বেঁচে ফিরতে পারে না । টিনটিন কীভাবে তাদের মোকাবেলা করবে? জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে ।

"কৃষ্ণদ্বীপের রহস্য" জনপ্রিয় 'দুঃসাহসী টিনটিন' সিরিজের কার্টুন কমিকস বই। এই কল্পকাহিনীর কেন্দ্রীয় চরিত্র ক্ষুদে সাংবাদিক টিনটিন ও তার বিশ্বস্ত কুকুর কুট্টুস। এখানে দেখা যায় কিছু দুষ্কৃতকারী লোক চক্ষুর আড়ালে জালিয়াত টাকার কারবার করে। টিনটিন এ কারবারিদের আটক ও এ অন্যায় রোধ কারার লক্ষ্যে অভিযান চালায়। এখানে একটি রহস্যজনক কৃষ্ণদ্বীপের কাহিনি উল্লেখযোগ্য। সেখানকার অধিবাসীরা এ দ্বীপকে প্রচুর ভয় পায়। তাদের মতে যে এ দ্বীপে যায় সে আর কখনো ফিরে আসে না। এদের এই ভীতির সদ্ব্যবহার করে দুষ্কৃতকারীরা। তারা সেখানে জালিয়াত টাকার মূল খুঁটি হিসেবে গড়ে তোলে। টিনটিন কি পারবে তাদেরকে আটক করতে? উত্তর জানার আগ্রহীরা এখনই পড়ে ফেলো। বইটা পড়ে অনেক ভালো লেগেছে। রহস্যমূলক কমিকস বই পড়তে অন্য ধরণের আনন্দ কাজ করে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Koto page
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 62। ধন্যবাদ।
Koto page
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 62। ধন্যবাদ।
Koto page
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 62। ধন্যবাদ।
Koto page
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 62। ধন্যবাদ।























