দুঃসাহসী টিনটিন: কঙ্গোয় টিনটিন
বই কালেকশন

Buy দুঃসাহসী টিনটিন: কঙ্গোয় টিনটিন Online in Bangladesh

লেখক: অ্যার্জে

4.29
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: অ্যার্জে
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788177566345
  • Number Of Pages: 62
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2006
৳ 800৳ 800
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“বইটি সম্পর্কে কিছু তথ্যঃ”টিনটিন একজন সাংবাদিক। যে যুগের প্রেক্ষাপটে এর্জে টিনটিনের এই পরিচয়টি তার একাধিক অভিযানের বর্ণনায় ব্যবহার করেছেন, সেই যুগটি ছিল রাশিয়ায় বলশেভিক বিপ্লব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগ। এমনকি বাস্তবে চন্দ্রাভিযানের বহু আগেই তিনি তার কল্পনায় চাঁদে টিনটিনের অভিযানের গল্প শুনিয়েছেন। এর্জে টিনটিনের একটি পৃথক জগৎ সৃষ্টি করেছিলেন। এই জগৎ ছিল আমাদের বাস্তব জগতের একটি সরলীকৃত অথচ সুস্পষ্ট প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবি অঙ্কণে এর্জেকে সাহায্য করেছিল তার সুসংরক্ষিত ছবির একটি সংগ্রহ।টিনটিনের গল্পগুলি রহস্যের এক একটি ছকে-বাঁধা উপস্থাপনা। এই রহস্যের সমাধান করাও হয়েছে যুক্তিগ্রাহ্য পন্থায়। তবে তার সঙ্গে এর্জে মিশিয়ে দিয়েছেন তার নিজস্ব কৌতুকরসবোধ। তিনি এমন সব পার্শ্বচরিত্র সৃষ্টি করেছেন যাদের হাবভাবের গতিপ্রকৃতি আগে থেকে আন্দাজ করা গেলেও তাদের নিজস্ব চমৎকারিত্ব পাঠকে আকর্ষিত করে। ছকটি বেশ কোমল। হাস্যরসের পূর্বনিশ্চয়তা কতকটা পিনাটস বা দ্য থ্রি স্টুজেস সিরিজের চরিত্রগুলির মতো। কমিক স্ট্রিপের কলাকৌশল সম্পর্কে এর্জের ধারণা ছিল দক্ষ শিল্পীর মতোই। এই প্রসঙ্গে উল্লেখ্য পান্না কোথায় গল্পে পদচারণার এক অপূর্ব ব্যঞ্জনাময় প্রয়োগ, যার মধ্যে তিনি এমন এক উদ্বেগের অভিপ্রকাশ ঘটান, যেখানে আদপেও উদ্বেগজনক কিছু ঘটেনি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.29
(10 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
0%
3
10%
2
0%
1
10%
Nafiur Rahman
Nafiur Rahman ভেরিফাইড
09 Jan 2026

"কঙ্গোয় টিনটিন" (Tintin in the Congo) হলো বেলজিয়ান কার্টুনিস্ট অ্যার্জে (Hergé) রচিত 'দুঃসাহসী টিনটিন' সিরিজের দ্বিতীয় কমিক্স । কাহিনী সংক্ষেপ: এই অভিযানে টিনটিন এবং তার কুকুর কুট্টুস (Snowy) তৎকালীন বেলজিয়ান শাসিত কঙ্গোতে যায় । সেখানে টিনটিন হীরের চোরাকারবারিদের একটি গ্যাংকে কুপোকাত করে এবং 'বাবাওরাম' (Babaoru’m) রাজ্যের জাদুকর হিসেবে পরিচিতি পায়। পুরো গল্পজুড়ে টিনটিনকে বিভিন্ন বন্যপ্রাণী শিকার এবং স্থানীয়দের সাহায্য করতে দেখা যায়। অনুবাদ: বাংলায় এটি প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা (Anandamela) পত্রিকায়, যার অনুবাদ করেছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ইতিবাচক দিক: এই বইটিতে অ্যার্জের অঙ্কন শৈলীর উন্নতি স্পষ্ট হয়ে ওঠে, যা 'ligne-claire' বা পরিষ্কার রেখার শৈলী হিসেবে পরিচিত । কুট্টুসের রসবোধ এবং টিনটিনের উপস্থিত বুদ্ধি পাঠকদের আনন্দ দেয় । বিতর্ক: বইটি আধুনিক সময়ে বেশ বিতর্কের সম্মুখীন হয়েছে। এর কারণগুলো হলো: বর্ণবাদ: আফ্রিকানদের বুদ্ধিমত্তা এবং তাদের প্রতি শ্বেতাঙ্গদের আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা রয়েছে । প্রাণী নিধন: গল্পের বিভিন্ন দৃশ্যে টিনটিনকে বিনোদনের জন্য গণ্ডার বা হাতির মতো বন্যপ্রাণী নির্মমভাবে হত্যা করতে দেখা যায়। পাঠক প্রতিক্রিয়া: যদিও বইটি তার সময়ের সাপেক্ষে লেখা, তবুও এটি টিনটিন সিরিজের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ । যারা টিনটিনের শুরু থেকে সব অ্যাডভেঞ্চার সংগ্রহ করতে চান, তাদের জন্য এটি একটি সংগ্রহযোগ্য বই ।

Review Upload 1
Review Upload 2
Kazi Tahaseen
Kazi Tahaseen ভেরিফাইড
17 Apr 2025

Love it.

Ashik Kabir
Ashik Kabir ভেরিফাইড
16 Aug 2022

Very very good comics

ABUL HOSSAIN
ABUL HOSSAIN ভেরিফাইড
25 Jun 2021

স্নোয়ির নামটা স্নোয়ি থাকলেই ভালো হতো।

Asmaul Hasan
Asmaul Hasan ভেরিফাইড
28 Mar 2021

রকমারি রিভিউঃ বইঃ দুঃসাহসী টিনটিনঃ কঙ্গোয় টিনটিন । লেখকঃ অ্যার্জে । প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স । মূল্যঃ ৪৫০ টাকা । পৃষ্ঠাঃ ৬২ । অ্যার্জের লেখা টিনটিন সিরিজের দ্বিতীয় বই দুঃসাহসী টিনটিনঃ কঙ্গোয় টিনটিন । তরুন রিপোর্টার টিনটিন এবার আফ্রিকায় যায় তার বিশ্বস্ত সঙ্গী কুকুর কুট্টুসকে নিয়ে । কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এক লোক তাকে মারতে তার পিছনে লাগে । কী সেই কারণ? সেটা জানতে আর দুঃসাহসী টিনটিনের অসাধারণ অ্যাডভেঞ্চার আফ্রিকা ভ্রমণ আর সেখানকার চমকপ্রদ সব কাহিনী জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

how many pages?

উত্তর

Dear customer, this book contains 62 pages. Thanks for your question.

প্রশ্ন

how many pages?

উত্তর

Dear customer, this book contains 62 pages. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)