

Buy দুঃসাহসী টিনটিন: ক্যালকুলাসের কান্ড Online in Bangladesh
লেখক: অ্যার্জে
- Author: অ্যার্জে
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788172155810
- Number Of Pages: 62
- Language: বাংলা
- Edition: 1st Published, 1996
পণ্য সারসংক্ষেপ (Summary)
"দুঃসাহসী টিনটিন: ক্যালকুলাসের কান্ড" বইটি সম্পর্কে কিছু কথা: ছােট বাচ্চাদের গল্প শুনালে তারা অনেক আনন্দ পায় তাদের মেধা বিকশিত হয় । গল্পের বই পড়লে পড়ার প্রতি আগ্রহ জন্মে। এই বইটি ছােট বাচ্চাদের জন্য খুবই উপকারী গল্পের বই
রিভিউ ও রেটিং (Review & Rating)
অ্যার্জে (Hergé)-র সৃষ্ট বিখ্যাত কমিক সিরিজ 'দুঃসাহসী টিনটিন'-এর অন্যতম রোমাঞ্চকর এবং গোয়েন্দা ধাঁচের গল্প হলো ‘ক্যালকুলাসের কাণ্ড’ (মূল নাম: The Calculus Affair) । এই বইটি ১৯৫৬ সালে প্রথম প্রকাশিত হয় । সংক্ষিপ্ত রিভিউ : কাহিনী সংক্ষেপ: শীতযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই গল্পে দেখা যায় প্রফেসর ক্যালকুলাস একটি অতিশব্দ (ultrasound) যন্ত্র আবিষ্কার করেন, যা দিয়ে দূর থেকে কাঁচ বা শক্ত বস্তু ধ্বংস করা সম্ভব। এই মারাত্মক সামরিক শক্তির লোভে সিলদাভিয়া ও বোরডুরিয়ার গোয়েন্দারা প্রফেসরকে অপহরণ করে। টিনটিন ও ক্যাপ্টেন হ্যাডক তাকে উদ্ধারের জন্য অভিযানে নামেন। প্রধান চরিত্রসমূহ: টিনটিন ও ক্যাপ্টেন হ্যাডকের পাশাপাশি এখানে বিয়াঙ্কা কাস্তাফিওরে এবং প্রথমবারের মতো বিমাবিক্রেতা জোলিয়ন ওয়াগ (Jolyon Wagg)-এর হাস্যকর উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন এটি সেরা: গোয়েন্দা রহস্য: এটিকে টিনটিন সিরিজের অন্যতম সেরা 'ডিটেকটিভ স্টাইল' বা গোয়েন্দা কাহিনী হিসেবে গণ্য করা হয় । চমৎকার চিত্রায়ন: অ্যার্জের সূক্ষ্ম ও বিস্তারিত আঁকা এই বইটির অন্যতম প্রধান আকর্ষণ । হাস্যরস: ক্যাপ্টেন হ্যাডকের রাগ এবং জোলিয়ন ওয়াগের বিরক্তি উদ্রেককারী কাণ্ডকারখানা গল্পে দারুণ হাস্যরস যোগ করেছে ।


good book

রকমারি রিভিউঃ বইঃ দুঃসাহসী টিনটিনঃ ক্যালকুলাসের কাণ্ড। লেখকঃ অ্যার্জে। প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স। মূল্যঃ ৪৫০ টাকা। পৃষ্ঠাঃ ৬২। অ্যার্জের লেখা টিনটিন সিরিজের ১৮তম বই দুঃসাহসী টিনটিনঃ ক্যালকুলাসের কাণ্ড। হঠাৎ করে ক্যাপ্টেন হ্যাডকের বাড়ির সব কাঁচ ও চিনামাটির জিনিস ভেঙে যাচ্ছে। তারপর টিনটিন জানতে পারলো, ক্যালকুলাস এক হাইপারসনিক ক্ষমতাসম্পন্ন যন্ত্র আবিষ্কার করেছে যার কারণে এমনটা হচ্ছে। ক্যালকুলাস এক সম্মেলন করতে সুইজারল্যান্ড যায়। টিনটিন আর ক্যাপ্টেন হ্যাডক সুইজারল্যান্ডে গিয়ে জানতে পারে ক্যালকুলাসকে কিডন্যাপ করা হয়েছে। কারা কীজন্যে কিডন্যাপ করলো ক্যালকুলাসকে? টিনটিন কীভাবে ক্যালকুলাসকে বাঁচাবে? জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে।

আমিই হয়তো একমাত্র ব্যক্তি হবো যে এটার রিভিউ লেখছি। এবং একমাত্র ব্যক্তি হবো যে মরার আগ পর্যন্ত এই কমিক্স সিরিজ গুলা পড়ে মজা পাবো। প্রতিবারই যখন পড়া আরম্ভ করি সব ভুলে যাই , মনে থাকে না যে এর পরে কি ঘটতে যাচ্ছে, যদিও শ খানেকবার পড়া হয়ে গেছে। একটা অসাধারন শিক্ষণীয় কার্টুন সিরিজ। রকমারিকে ধন্যবাদ এমন জিনিস কালেকশনে রাখার জন্য ও আমাদেরকে দেওয়ার ব্যবস্থা রাখার জন্য...

"ক্যালকুলাসের কান্ড" অনবদ্য 'টিনটিন সিরিজের' একটি কার্টুন কমিকস স্ট্রিপ। বইয়ের নাম দেখেই বোঝা যাচ্ছে বিশিষ্ট কানে খাট প্রফেসর ক্যালকুলাসের উপর লেখা। ক্যালকুলাস একটি ভয়াবহ মেশিন তৈরী করে। যা দ্বারা অনায়সে শব্দের মাধ্যমে একটি শহরকে ধ্বংস করা যাবে। দুষ্কৃতকারীরা এসব জানতে পেরে ক্যালকুলাসের কাছ হতে এই যন্ত্রের নকশা জব্দ করার ষড়যন্ত্র করে। এদিকে টিনটিন ও তার বন্ধু ক্যাপ্টেন হ্যাডাকের বাড়িতে থেকে ক্যালকুলাস এ মহাকর্ম করে। কিন্তু এ সম্পর্কে ক্যালকুলাস তাদের কিছুই জানায় নি। তার জন্য টিনটিনদের অনেক ঝামেলা পোহাতে হয়। সব কিছু যখন টিনটিনরা জানতে পারে তখন ক্যালকুলাস ও তার নকশা হেফাযতের জন্য অভিযানে নামে। বইটি ভালোই। গোয়েন্দা টাইপ বই যাদের পছন্দ তাদের এই বই ভালো লাগার কথা।























