দুঃসাহসী টিনটিন: বোম্বেটে জাহাজ
বই কালেকশন

Buy দুঃসাহসী টিনটিন: বোম্বেটে জাহাজ Online in Bangladesh

লেখক: অ্যার্জে

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: অ্যার্জে
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788172154684
  • Number Of Pages: 62
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 1996
৳ 800৳ 800
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

টিনটিন ক্যাপ্টেন হ্যাডককে দেওয়ার জন্য একটা পুরনো পালতোলা জাহাজের মডেল কেনার পর থেকেই রহস্যের ঘনঘটা শুরু হয়ে যায়। একটা অতি প্রাচীন ডায়েরি থেকে তার সেই পুরনো জাহাজ, ইউনিকর্ন আর নিষ্ঠুর জলদস্যু ও হারানো গুপ্তধন সম্পর্কে জানতে পারে। তাদের ডিটেকটিভ বন্ধু জনসন ও রনসনের সাহায্যে টিনটিন, কুট্টুস ও ক্যাপ্টেন হ্যাডক বেরিয়ে পড়ে ইউনিকর্নের রহস্যভেদে। কিন্তু রহস্যভেদের পথে টিনটিনকে বহুবার পড়তে হয় জীবনসংকটে। তারপরেও তাকে তৈরি হতে হবে তার পরবর্তী অদ্ভুত অ্যাডভেঞ্চার, ‘লাল বোম্বেটের গুপ্তধন’-এর জন্য।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Nafiur Rahman
Nafiur Rahman ভেরিফাইড
10 Jan 2026

হার্জের বিখ্যাত কমিকস সিরিজ 'দুঃসাহসী টিনটিন'-এর ১১তম বই হলো 'বোম্বেটে জাহাজ' (মূল ফরাসি নাম: Le Secret de la Licorne বা ইংরেজি: The Secret of the Unicorn)। মূল কাহিনি: গল্পের শুরু হয় টিনটিনের একটি পুরনো জাহাজের মডেল ('ইউনিকর্ন') কেনাকে কেন্দ্র করে। টিনটিন লক্ষ্য করে এই মডেলটি নিয়ে অনেকেরই অস্বাভাবিক আগ্রহ রয়েছে। পরবর্তীতে জানা যায়, ক্যাপ্টেন হ্যাডকের পূর্বপুরুষ স্যার ফ্রান্সিস হ্যাডকের ডায়েরি ও এই মডেল জাহাজের মধ্যে এক বিশাল গুপ্তধনের সংকেত লুকানো আছে। অনুবাদ: বাংলায় এই সিরিজের অনুবাদ করেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং এটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স । তার সাবলীল অনুবাদের কারণে টিনটিন ও কুট্টুসের কথোপকথন বাঙালি পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অঙ্কন শৈলী: হার্জের সিগনেচার স্টাইল 'লিগনে ক্লেয়ার' (Ligne Claire) বা স্পষ্ট রেখার কাজ এই বইটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা কমিকসটিকে আরও প্রাণবন্ত করে তোলে। গুরুত্ব: এই বইটি টিনটিন সিরিজের অন্যতম সেরা কাজ হিসেবে স্বীকৃত। এর পরবর্তী খণ্ড 'লাল বোম্বেটের গুপ্তধন' (Red Rackham's Treasure)-এ এই অভিযানের সমাপ্তি ঘটে। রেটিং: বিভিন্ন পাঠক ফোরামে এটি ৫-এর মধ্যে ৪ থেকে ৫ রেটিং পেয়েছে । প্রতিক্রিয়া : যারা রোমাঞ্চকর রহস্য এবং হারানো গুপ্তধনের গল্প পছন্দ করেন, তাদের জন্য 'বোম্বেটে জাহাজ' একটি অবশ্যপাঠ্য কমিকস।

Asmaul Hasan
Asmaul Hasan ভেরিফাইড
06 Apr 2021

রকমারি রিভিউঃ বইঃ দুঃসাহসী টিনটিনঃ বোম্বেটে জাহাজ । লেখকঃ অ্যার্জে । প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স । মূল্যঃ ৪৫০ টাকা । পৃষ্ঠাঃ ৬২ । অ্যার্জের লেখা টিনটিন সিরিজের একাদশ তম বই দুঃসাহসী টিনটিনঃ বোম্বেটে জাহাজ । টিনটিন বাজার থেকে একটা ছোট জাহাজ কেনে । পরে জাহাজের মাস্তুলের মাঝে একটা চিরকুট পায় । যেখানে গুপ্তধনের কথা উল্লেখ আছে । চিরকুটগুলো জাহাজের মাঝে রেখেছে ক্যাপ্টেন হ্যাডকের পূর্বপুরুষ । কিন্তু গুপ্তধনের কাছে পৌঁছাতে আরো দুটি একরকম জাহাজের মাস্তুলের মধ্যের চিরকুট লাগবে । কিন্তু সেগুলো আছে টিনটিনের শত্রুপক্ষের কাছে । টিনটিন কি সব চিরকুট একত্র করে গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবে? জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি হার্ড কভার?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি হার্ড কভার?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)