

Buy ড্রাগ ইনডেক্স Online in Bangladesh
লেখক: মোঃ আল-আমিন
- Author: মোঃ আল-আমিন
- Publisher: দি ফার্মা ৩৬০
- Isbn: 9789843374417
- Number Of Pages: 800
- Language: বাংলা
- Edition: 10th Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য হলো তাৎক্ষণিক অবস্থায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কমিয়ে আনা। এ জন্য প্রাথমিক চিকিৎসার জ্ঞান বিশেষ প্রয়োজন। আমাদের দেশে সেই জরুরি মুহূর্তে করণীয় বিষয়গুলো খুব একটা পরিচিত নয়। যেকোনো পরিস্থিতিতে আমরা উপস্থিত বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা নিয়ে থাকি। তা কখনো কখনো সুফল বয়ে আনে, আবার কখনো কখনো জীবননাশী হয়ে ওঠে। প্রাথমিক চিকিৎসা বিষয়ে কারো ভালো জ্ঞান বা প্রশিক্ষণ থাকলে, দক্ষতা ও আত্মবিশ্বাসের সমন্বয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা যায়। বেশির ভাগ মানুষেরই স্বাস্থ্য বিষয়ে জ্ঞান খুবই সীমিত। আবার এটাও সত্য যে, স্বাস্থ্য বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বাংলা ভাষায় নির্ভরযোগ্য বই এর ঘাটতি রয়েছে। এই বিষয়টি অনুধাবন করে, বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত ৯০০ টিরও বেশী ওষুধ (Generic Drug) আছে, এর মধ্যে প্রথম সারির প্রায় ১৪৬ টি ওষুধ-ই সবচেয়ে বেশী প্রচলিত। তাই যে সকল ওষুধ বহুল প্রচলিত শুধুমাত্র সেই সকল ১৪১ টি ওষুধের সামগ্রিক তথ্যাবলি, বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নালের ১৯০ টি স্টাডি, ১২৪ টি রোগ ও রোগের চিকিৎসা পদ্ধতির তথ্যাবলির সমন্বয়ে ড্রাগ ইনডেক্স বইটি রচিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন ফার্মাসিস্ট মোঃ আল-আমিন। যিনি একাধারে ফার্মাসিস্ট, লেখক এবং গবেষক। লেখক বইটিকে সহজবোধ্য করার লক্ষ্যে যথাসম্ভব সহজ ও সাবলীল বাংলা ভাষায় চিকিৎসা বিষয়ক তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপন করেছেন। ড্রাগ ড্রাগ ইনডেক্স বই টি যারা যারা সংগ্রহে রাখলে বেশি উপকৃত হবেনঃ • জেনারেল প্রাকটি্শনার • ডাক্তার • মেডিকেল শিক্ষার্থী • ফার্মাসিস্ট • ডি এম এফ • SACMO • স্বাস্থ্য সহকারি • নার্স • প্যারামেডিকেল শিক্ষার্থী তাছাড়া যেকোনো সাধারণ মানুষের চিকিৎসাসহ স্বাস্থ্য বিষয়ে সার্বিক জ্ঞান অর্জনে ‘ড্রাগ ইনডেক্স’ বইটি অনন্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)
good book but costly
বই নিছি,অনলাইনে যেরকম ঔষধ সম্পর্কে লেখা,যেমন-মেডএক্স সেরকমই দেখলাম কপি। সব রোগের চিকিৎসায় ঔষধের ব্যাপারে বলা নাই..

সবার বইটি পড়া উচিত, এখানে অনেক ভালো তথ্য রয়েছে।

যেমনটা করছি তেমনটাই পাইছি সবকিছু মিলে বইটি ভালোই আছে কুয়ালিটি সব দিক দিয়ে ভালো বইটা আসলেই কাজে আসার বই

perfect book
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কখন available হবে? বইটি খুবই প্রয়োজন।
প্রিয় গ্রাহক, দুঃখিত! এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
এখন কি বইটি available হয়েছে ।
জি অ্যাভেলেবল রয়েছে, অর্ডার করতে পারেন।
এই বইটা নিতে চাচ্ছিলাম কিন্তু ব্যাক অর্ডার আসে কেন বইটির অর্ডার করবো আমি
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
বইটি আবার কবে available হবে???
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।























