

Buy দিওয়ান-ই-শামস্ তাবরিজ Online in Bangladesh
লেখক: মোস্তাক আহ্মাদ
- Author: মোস্তাক আহ্মাদ , মাওলানা জালাল উদ্দিন রূমী (রহঃ)
- Publisher: রোদেলা প্রকাশনী
- Isbn: 9789849108412
- Number Of Pages: 416
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"দিওয়ান-ই-শামস্ তাবরিজ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ এই গ্রন্থের মাঝে ভালােবাসার প্রেমিক মুর্শিদ শামস্ তাবরিজকে সম্বােধন করেছেন সুফিতত্ত্বের কলস্বরা বুলবুলি, প্রেমিক কুলের স্যাট মাওলানা জালালুদ্দীন রুমি (রা.)। প্রেমাস্পদের সাথে মহামিলনের অবিরাম আকিঞ্চন পুনর্ব্যক্ত হয়েছে তাঁর দিওয়ানের ছত্রে ছত্রে। মুলসত্তার সহিত পুনর্মিলনের প্রয়াস বা মিলনই হল প্রেম। তাই মহাপ্রেমিক রুমির উদাত্ত আহ্বান ও আন্তরিক ঘােষণা শামসে তাবরিজে কে নূরে মােতলাকাস্ত আফতাবাস্তো যে আনওয়ারে হকান্ত শামস্ তাবরিজ রহিমাহুল্লাহ্ যিনি কামেল নূর, তিনি একটি দীপ্তিমান সূর্য ও আল্লাহর নূর। আশেক-মাশুকের সমস্ত আকুতি নিবেদন ও মিলনের অযুত বাসনা-রসনার জীবন্ত প্রতিচ্ছবি মাওলানা রুমির এই গ্রন্থের সর্বত্রই ফুটে উঠেছে। রুমি বলেন হাদীস রােযে শামসুদ্দীন রসীদ শামসে চারম আসমা সার দর কাশীদ ঘটনাক্রমে আমার কথা যখন শামস্ তাবরিজ পর্যন্ত পৌঁছল, তখন চতুর্থ আসনের সূর্য লজ্জায় আত্মগােপন করল। ভাব-ভঙ্গিতে সূর্য বলছে, তার সামনে আমার কি মূল্যহু তঠ তাে শুধু দেহকে আলােকিত করে থাকি, আর শামস তাবরিজ কলবকে আলােকিত করেন। তাই আশেকের পরিচয় দিয়ে রুমি নীচের বয়েতে বর্ণনা করেনইল্লতে আশেক যে ইল্লহা জুদাস্ত এশক উত্তরলাবে আসরে খােদাস্ত অর্থাৎ আশেকের রােগ (প্রেম) অন্যান্য রােগ হতে পৃথক, ইশকে এলাহী আল্লাহর রহস্যসমূহ অনুধাবনের যন্ত্র। এ সমস্ত প্রেমিক মহাপুরুষগণ যেন স্রষ্টাপ্রেমের নিদর্শন নিয়ে পৃথিবীর নানা প্রান্তে প্রকাশমান। প্রত্যেক মহাপুরুষগণ একটি সময় পর্যন্ত এ ধরণীতে অবস্থান করেন এবং তাঁর অর্পিত কর্তব্য সম্পাদন করে স্রষ্টার সান্নিধ্যে গমন করেন। মুরশিদ প্রেমের বিশ্বপ্রসিদ্ধ সুফিতত্ত্ববিদ মাওলানা রুমি শামস্রে অমর গাঁথাকে সমগ্র বিশ্বে নজীর স্বরূপ উপস্থাপন করেছেন তাঁর রচিত দিওয়ানের মাধ্যমে। তাই তাঁর রচিত সমস্ত প্রেমতত্তমূলক দিওয়ান সমূহের তাত্ত্বিক ভেদমূলক গ্রন্থ দিওয়ানে শামস তাবরিজ অধ্যয়ন করে পাঠক-ভক্তগণ খুঁজে পাবেন সত্য পথের সন্ধান।
রিভিউ ও রেটিং (Review & Rating)
কি বলবো এক কথায় অসাধারণ একটি গ্রন্থ । বাংলা ভাষায় শামস তাবিজকে নিয়ে এ ধরনের গ্রন্থ গ্রন্থ বিরল । অসাধারণ উপস্থাপন জীবনী বিবরণ এবং জীবনদর্শন ।
Very satisfied

আল্লাহ্ সুবহানাহু তাআলার সাথে বান্দার প্রেম ই যে সর্বশ্রেষ্ঠ প্রেম সেটা প্রেমের কবি মাওলানা জালালুদ্দিন রুমির " দিওয়ানে শামস্ তাবরিয" গ্রন্থ থেকে জানতে পারবেন। মাওলানা জালালুদ্দিন রুমি একাধারে ইরান ও আফগানিস্তানের জাতীয় কবি । তিনি একজন ফার্সি কবি তার কবিতার মূল রস রয়েছে ফার্সি ভাষায় । তবে মোস্তাক আহমেদ এর এ অনুবাদ এবং ভাবানুবাদও অসাধারণ । সত্যিই বলতে বিশ্বাস করুন একটা সময় ইশক-ই- ইলাহী ( আল্লাহর প্রতি ভালবাসো ) ব্যতিত অন্য সব ভালোবাসা মিছে মনে হবে 🙂 ।
জালাল উদ্দিন রুমি আমাদের অনুকরণীয় আদর্শ নয়, বরং সর্বক্ষেত্রে আমাদের অনুকরণীয় ও অনুস্মরনীয় আদর্শ মুহাম্মাদ (সঃ)। ******* সূফীদের পথটি কি আল্লাহ প্রদত্ত ও রাসুল (সঃ) অনুসৃত পথ ??? আল্লাহ তায়ালা বলেন, اِتَّبِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ وَ لَا تَتَّبِعُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِیَآءَ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ "তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল হয়েছে (কুরআন ও সুন্নাহ)। আর তাকে (আল্লাহ্কে ) বাদ দিয়ে কোন আওলিয়া -বুজুর্গ ( সূফী / মাওলানা / মুরুব্বি / পীর ) এর কথা মেনে চলো না । " (সূরা আল আরাফ, আয়াত নং ৩) একজন মুমিনের জন্য সবচেয়ে সহজ, সরল এবং নিরাপদ পথ হল রাসুল (সঃ) অনুসৃত পথ, সাহাবীদের অনুসৃত পথ, সালফে সালেহীনদের অনুসৃত পথ । কারণ এ পথটি কুরআন এবং সুন্নাহ এর উপর সরাসরি নির্ভরশীল। কোনও যুক্তি, দর্শনের উপর নির্ভরশীল নয়। *** এ পথে হাঁটা মুমিনদের জন্য সবচেয়ে নিরাপদ । *** সূফীদের পথটি / দার্শনিক পথটি / মানবীয় যুক্তি ভিত্তিক পথটি কুরআন এবং সহিহ হাদিস দিয়ে ক্রসচেক না করে এ পথে পরিচালিত হলে ভুল পথে যাওয়ার আশংকা আছে । কুরআন হল আল্লাহ তায়ালার মুজেজা যেটা কিয়ামাত পর্যন্ত আল্লাহ দুনিয়ার বুকে রাখবেন মানুষ যাতে সঠিক পথ পায়। কুরআন, সহিহ হাদিস এর অনুসৃত পথ হল সঠিক পথ ।
একদম ভুয়া একটা অনুবাদ, মূল বইটি অত্যন্ত জনপ্রিয় ও প্রসিদ্ধ গ্রন্থ সে তুলনায় অনুবাদ খুবই বাজে। মোস্তাক আহমেদ এর বইয়ের মান খুবই বাজে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Abir Hossain@ ভাই, মূল বইটা কোনটা যদি বলতেন তাহলে সেটা পড়ে দেখতাম।
https://www.rokomari.com/book/author/13393/ আপনি এই লিংক এর বইগুলো পরে দেখতে পারেন। মুল বইটি ইরানি ভাষায় ছিলো।
Abir Hossain@ ভাই, মূল বইটা কোনটা যদি বলতেন তাহলে সেটা পড়ে দেখতাম।
https://www.rokomari.com/book/author/13393/ আপনি এই লিংক এর বইগুলো পরে দেখতে পারেন। মুল বইটি ইরানি ভাষায় ছিলো।























