

Buy দাড়ি Online in Bangladesh
লেখক: ড. গওহর মুশতাক
- Author: ড. গওহর মুশতাক
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 978-984-96854-6-3
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: ১ম প্রকাশ, অক্টোবর ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
গ্রন্থটিতে লেখক তাফসির, হাদিস, ফকিহদের মতামত, ইতিহাস, সামাজিক মনোবিজ্ঞান, জীববিজ্ঞান, তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি বিভিন্ন উৎসের তথ্য ও তত্ত্বের চমৎকার সমন্বয় ঘটিয়েছেন। এ ছাড়া অতীতের বিভিন্ন জাতির দাড়ি রাখার ইতিহাস তুলে এনেছেন এবং বর্তমানের মুসলিমদের মধ্যে দাড়িবিহীন সংস্কৃতির যে জোয়ার দেখা যাচ্ছে, তার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি শক্তিশালী করতে সামাজিক মনোবিজ্ঞানীদের দ্বারা পরিচালিত বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণাও তুলে ধরেছেন, যেসব গবেষণায় দেখা গেছে পুরুষের মুখে দাড়ির উপস্থিতি তাকে আরও আকর্ষণীয়, বুদ্ধিমান, সৎ ও সাহসী হিসেবে নারীর চোখে তো তুলে ধরেই; পুরুষের ক্ষেত্রেও একই প্রভাব ফেলে। দাড়িতেই লুকিয়ে আছে পুরুষের জন্য অপরকে আকর্ষণ ও নিজের নিরাপত্তার মোক্ষম অস্ত্র।
রিভিউ ও রেটিং (Review & Rating)

দাড়ি কেন রাখতে হবে পুরুষদের?এ প্রয়োজনীয়তার কোথায়?ফ্যাশন ইন্ড্রাস্ট্রি অনেক কিছুই জানলাম এ বই পড়ে।ছোট কিন্ত উপকারী বই।
বইটিতে দাড়ির গুরুত্ব তুলে ধরা হয়েছে। কুরআন -সুন্নাহ আলোকের পাশাপাশি বিভিন্ন গবেষণায় যে দাড়ি প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলা হয়েছে।দাড়ি নিয়ে সালাফদের বক্তব্য তুলে ধরা হয়েছে। আশা করি বইটি পড়লে দাড়ি রাখার গুরুত্ব বুঝে আসবে
বইটা দাওয়ার জন্য খুব উপযুক্ত ওয়াল্লাহি দাড়ি কাটা/ছেঁটে ফেলা হারাম হারাম হারাম। ★...ফারাবী জবাব দিলেন যেখানে বাতাসে এক মুঠো ছাই ছুড়ে মারলে বাতাসের গতিবিধি সম্পর্কে টের পাওয়া যায়, তেমনি আমরা মুসলিমদের মুখের দাড়ির উপস্থিতি বা অনুপস্থিতি দেখে বুঝতে পারি যে সে ইসলামের প্রতি অনুরাগী না বিরানি। সাহেব ইসলাহী এমন জবাব শুনে নিরব হয়ে যান এরপর তিনি বলেন কোন মুসলিমের জন্য দাড়ির উপস্থিতি ইসলামের প্রতি তার অনুরাগ ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করে। ★ কিন্তু টেলিভিশন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মানুষের সহজাত স্বভাবকে পুরোপুরি পাল্টে দিতে পার। কেননা দর্শকরা টেলিভিশনের এমন বিজ্ঞাপন দেখার পর ভাববে, পুরুষেরা মুখ থেকে দাড়ি কে দূর করা উচিত। টিভির বিজ্ঞাপন গুলো এতটাই ক্ষমতা রাখে যে তারা চিন্তা চেতনাকেই পুরোপুরি বদলে দিতে পারে। সমস্যা হচ্ছে টেলিভিশনের পর্দায় এ ধরনের সেলিব্রেটিদের দ্বারা নির্মিত বিজ্ঞাপনে এমন গতিতে প্রতিটা ছবি দেখানো হয় যেন একটি ছবি স্ক্রিনের পর্দায় সেকেন্ডের এক অষ্টমাংশেরও কম সময় স্থায়ী হয়। এর অর্থ হচ্ছে যেভাবে টেলিভিশনের তথ্য কে উপস্থাপন করা হয, সেটার জন্য দর্শক তাদের বিশ্লেষণের ক্ষমতা হারায় এবং তাদের যা দেখানো হয় তারা সেটাকে বিশ্লেষণ বা প্রশ্নবিদ্ধ না করেই গ্রহণ করে। ★ মনে রাখতে হবে যে সংস্কৃতি দাড়ির কমানোর উপর গুরুত্বারোপ করে সেটার সবদিকে ইসলামী সংস্কৃতির তীব্র বিরোধী। সত্যিকারে ইসলামিক সমাজ সবচেয়ে সম্মান ও মর্যাদার যোগ্য সেই যার সবচেয়ে বেশি তাকওয়া আছ। কেবল যুবকরা একটি ইসলামী সমাজের অংশ নয়। এর জন্য যখন কোন নারীর বয়স বাড়তে থাকে তখন মুসলিম সমাজে তাকে আরো সম্মানের চোখে দেখা হয়। পশ্চিমা সমাজে নারীরা সবচেয়ে বেশি সম্মান তখনই পায় যখন সে তার তারুণ্য ও সৌন্দর্যের চূড়ান্ত অবস্থায় অবস্থান করে। ★ উপমহাদেশের বিখ্যাত আলিম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহ. তার "হুজ্জাতুল্লাহিল বালিগায়" দাড়ির ব্যাপারে লিখেছেন। দাড়ি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে পার্থক্য গড়ে তোলা। দাড়ি পুরুষের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে পূর্ণাঙ্গতা দেয়। এজন্য দাড়ি রাখা বাধ্যতামূলক ইসলামে এবং দাড়ি কামিয়ে ফেলা অগ্নি উপাসকদের কাজ। ★ ইমাম শাফি রহ. তার বিখ্যাত গ্রন্থ " কিতাবুল উম্ম" এর দাড়ি কামানো হারাম বলেছেন। ★ দাড়ি রাখার ব্যাপারে আলিমদের অবস্থান উল্লেখ করার জরুরী চার ঈমাম আবু হানিফা, শাফিয়ি, মালিক ও আহমদ ইবনে হাম্বল রাহ. ঐক্যমত পোষণ করেছেন, ইসলামে দাড়ি কামানো হারাম। বইয়ের নাম: দাড়ি - ড. গওহার মুশতাক
দাড়ি~ দাড়ি সম্পর্কে বর্তমান জামানার পুরষদের মধ্যে রয়েছে বিভিন্ন ভুল মানুষিকতা। যা মূলত আমাদের পরাজয়ের একটি লক্ষণ। পরাজিত জাতি হিসেবে তারা এখন পশ্চিমাদের অনুসরণ করা শুরু করেছে। অথচ দাড়ি মুসলিমজাতির গর্ব। পুরুষদের সৌন্দর্যের বহিঃপ্রকাশের অংশ। দাড়ি সম্পর্কে বিশদভাবে জানতে তাই এই বইটি গুরুত্বপূর্ণ।

ড. গওহার মুশতাক রহিমাহুল্লাহ এর বই মানে সেখানে বিধান ও বিজ্ঞানের সামঞ্জস্যতা থাকবে। আল্লাহ উনার কবর কে জান্নাতের বাগান বানিয়ে দিন, কালান্তর থেকে এযাবত প্রকাশিত প্রতিটি বইয়েই আমি এটি দেখেছি। এই বইটিতেও "দাড়ি" বিষয়ক ইতিহাস ও শরিয়াহ ভিত্তিক বর্ণনার পাশাপাশি দাড়ি রাখাটা যে একজন পুরুষের জন্য বিজ্ঞানের দৃষ্টিতেও কতটা প্রয়োজনীয় সেটা তিনি বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধের বিবৃতিতে বর্ণনা করেছেন। বইটি সুখপাঠ্য হোক, আমল করা সহজ হোক...























