

Buy ডেঞ্জারাস কনসেপ্ট্স Online in Bangladesh
লেখক: ফখরুল ইসলাম
- Author: ফখরুল ইসলাম
- Publisher: সাবাহ পাবলিকেশন
- Isbn: 9789849994824
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইসলাম সূচনা থেকেই বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে কুফফার শক্তি যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনন করে আসছে। কখনো তারা মঙ্গোল, ক্রুসেডার ও স্পেনের কাফিরদের মতো সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছে; কখনো নাস্তিক, মিশনারী ও প্রাচ্যবাদীরা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের নেতৃত্ব দিয়েছে। তাদের এ প্রচেষ্টা আজও অব্যাহত রয়েছে।মুসলমানদের মূল শক্তি তাদের আকিদা এবং এর থেকে উদ্ভূত চিন্তা। ফলে কুফরি পরাশক্তি, তাদের অফিসিয়াল সংস্থা, এজেন্ট ও চিন্তকেরা সবাই এ ব্যাপারে একমত, যে কোনোভাবে মুসলামনদের ইসলামি আকিদা তথা ধর্মবিশ্বাসকে ধ্বংস করতে হবে। এর জন্য তারা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, বহুত্ববাদ, মানবাধিকার, ব্যক্তিস্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতি মতবাদের মতো বিভিন্ন মতবাদ চালু করে এবং পৃথিবীব্যাপী এসব মতাদর্শ প্রচার করতে থাকে।তাই আমাদের আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে, পশ্চিমাদের এসব মতবাদ ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা, যাতে মুসলিমরা তাদের এবং ইসলামের বিরুদ্ধে কাফিরদের পরিকল্পনা ও কূটচাল সম্পর্কে অবগত হতে পারে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বই: ডেঞ্জারাস কনসেপ্টস লেখক: ফখরুল ইসলাম বইটি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আক্রমণের বিষয়টি বিশ্লেষণ করে। এটি দেখায় কিভাবে নানা দর্শন ও মতবাদ ইসলামের মৌলিক আকিদাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। লেখক বিভিন্ন মতাদর্শের কার্যপ্রণালী তুলে ধরে ব্যাখ্যা করেছেন, কেন এবং কীভাবে এগুলোর প্রভাব প্রতিহত করা যেতে পারে। বই সম্পর্কে: বিষয়বস্তু চিন্তাশীল ও গবেষণাধর্মী। ভাষা সহজবোধ্য, কিন্তু তাত্ত্বিক দিকও স্পষ্ট। যারা ইসলামি বুদ্ধিবৃত্তিক প্রসঙ্গ নিয়ে আগ্রহী, তাদের জন্য গুরুত্বপূর্ণ।
## **"বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইশতিহার: ডেঞ্জারাস কনসেপ্টস"** এই বইটি বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ধারণাকে কেন্দ্র করে লেখা হয়েছে, যা সমাজ, রাজনীতি, এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। লেখক বিপজ্জনক ধারণাগুলোকে বিশ্লেষণ করে দেখিয়েছেন কীভাবে এগুলো মানুষের চিন্তাভাবনা এবং সমাজের গতিপথ পরিবর্তন করে। বইটির ভাষা প্রাঞ্জল এবং তথ্যসমৃদ্ধ, যা পাঠককে চিন্তার নতুন দিগন্তে নিয়ে যায়। লেখকের গভীর গবেষণা এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি বইটিকে একটি গুরুত্বপূর্ণ রচনা করে তুলেছে। এটি শুধু একটি বই নয়, বরং সমাজের গতিপথ বোঝার একটি হাতিয়ার। বইটির শুরুতে লেখক বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের সংজ্ঞা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। তিনি বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সমাজে কীভাবে এই আগ্রাসন কাজ করেছে তা উদাহরণসহ ব্যাখ্যা করেছেন। বইয়ের মধ্যভাগে লেখক বিপজ্জনক ধারণাগুলোকে চিহ্নিত করে দেখিয়েছেন কীভাবে এগুলো মানুষের মনস্তত্ত্ব এবং সমাজের কাঠামোকে প্রভাবিত করে। তিনি এই ধারণাগুলোর পেছনের উদ্দেশ্য এবং প্রক্রিয়া নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। বইটির শেষ অংশে লেখক এই আগ্রাসন থেকে মুক্তির উপায় এবং সমাজে সচেতনতা সৃষ্টির জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তিনি পাঠককে চ্যালেঞ্জিং প্রশ্নের মুখোমুখি করে এবং সমাজে প্রচলিত কিছু ধারণার পুনর্মূল্যায়নের আহ্বান জানান। বইটির তথ্যসমৃদ্ধ উপস্থাপনা এবং গভীর গবেষণা পাঠককে সমাজের গতিপথ বোঝার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়।

মন্তব্য: বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইশতিহার ‘ডেঞ্জারাস কনসেপ্টস’ বইটি মূলত আমেরিকা ও পশ্চিমাদের পুরো বিশ্বে পুঁজিবাদী চিন্তা, পশ্চিমাদের পণ্যের সুবিশাল বাজার, পশ্চিমাদের আধিপত্য বিস্তার এবং ইসলামি উম্মাহর মাঝে বিভেদ তৈরি করার বিভিন্ন দিক ইত্যাদি বুদ্ধিবৃত্তিক বিভিন্ন বিষয় নিয়ে লেখা বই। আমেরিকা এবং পশ্চিমারা ইসলামি উম্মাহর পুনর্জাগরণ নিয়ে ভীত। এই বইটিতে তাদের উদ্দেশ্য এবং তাদের চিন্তা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি তরুণ, চিন্তক পাঠকদের পড়া উচিত।
"ডেঞ্জারাস কনসেপ্টস: বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইশতিহার" এটি এমন এক গ্রন্থ, যেখানে লেখক চিন্তা ও আদর্শের লড়াইয়ের মঞ্চে গভীরতর সত্য উন্মোচন করেন। বইটি এক আত্মবিশ্লেষণ, যেখানে পশ্চিমা সমাজের অন্ধকার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক মজবুত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। "ডেঞ্জারাস কনসেপ্টস" মানুষের মননে ক্রমশ প্রবাহিত ভুল ধারণাগুলোর বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ, যা আমাদের চিন্তার মুক্তির পথ দেখায়। এটি শুধু এক বুদ্ধিবৃত্তিক যুদ্ধের চিহ্ন নয়, বরং এক গভীর আত্মনিরীক্ষার আহ্বান, যা আধুনিক সমাজের বিকৃত ধারণা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে এক শক্তিশালী সতর্কবার্তা। 🖊️ মোহাম্মদ আব্দুল্লাহ
এখনকার উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই।ধন্যবাদ সাবাহ পাবলিকেশন এত উপকারী একটা বই আমাদের মাঝে আনার জন্য।























