কর্পোরেট লিডারশিপ
বই কালেকশন

Buy কর্পোরেট লিডারশিপ Online in Bangladesh

লেখক: তৌফিকুর রহমান

4.48
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তৌফিকুর রহমান
  • Publisher: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
  • Isbn: 9789849048244
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 240৳ 30020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

লিডারশীপ নিয়ে লেখা দেশি-বিদেশি বইয়ের সংখ্যাও হয়তো লাখখানেক ছাড়িয়ে যাবে। সবগুলো যদিও পড়ার উপযোগী নয় কেননা সেগুলোতে সারমর্ম কিছু থাকেনা, বরং একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার লেখা থাকে। তবে ভালো বইয়ের সংখ্যাও আছে প্রচুর। লিডারশীপ শেখার জন্য আমার নিজের পছন্দের কয়েকজন গুরু হলেন পিটার ড্রুকার, জ্যাক ওয়েলচ, জন ম্যাক্সওয়েল, জিম কলিন্স, ব্রায়ান ট্রেসি এবং গ্র্যান্ট হারবারট। এদের লেখা আমি প্রায় নিয়মিতই পড়ি অথবা ইউটিউওবের ভিডিওগুলো দেখি। অন্যদের লেখা যে পড়িনা তা একেবারেই না, বরঞ্চ চেষ্টা করি যত বেশি সংখ্যক লেখকের লেখা পড়তে কেননা তাতে একই জিনিসের ভিন্ন ভিন্ন দৃষ্টিভংগী জানা যায়। তাছাড়া সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনা, চাহিদা ইত্যাদিও খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে, সুতরাং গতবছরের বাস্তবতা এবছর বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি। মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন মানেই অনেকগুলো সংজ্ঞার পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন। তাই নিয়মিত পড়তে হবে। লিডারশীপের সংজ্ঞা আর গুণাবলী নিয়ে নানান গুনীজনের কয়েক হাজার বিখ্যাত উক্তিও আছে। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে এত হাজার হাজার সংজ্ঞা আর বইয়ের ভিড়ে আবার নতুন করে আরেকটি বই লেখার প্রয়োজন কি? বর্তমানে পৃথিবীর জনসংখ্যা সাড়ে সাতশ কোটিরও বেশি। সাড়ে সাতশ কোটি মানুষ মানে তাদের সাড়ে সাতশ কোটি ধরনের চিন্তা ভাবনা। অনেকটা আংগুলের ছাপের মত। দুইজনের মধ্যে খুব মিল থাকলেও কোন একটা জায়গায় তারা স্বকীয়, অনন্য। এটা পারিপার্শ্বিকতা, অভিজ্ঞতা, জীবনদর্শন, এরকম অনেকগুলো কারণে হয়ে থাকে। তাই আমি অনেকের লেখা পড়ি ঠিকই কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমার চিন্তাধারা হয়তো অন্যদের থেকে খুব সামান্য হলেও আলাদা। সেকারণেই আমি আমার দৃষ্টিকোণে লিডারশীপ বা নেতৃত্ব কি এবং তাদের কি কি গুণাবলি থাকা উচিৎ এবং আসলে কি করলে সেই গুনাবলি অর্জন করা যেতে পারে, সেগুলোর কিছু অংশ তুলে ধরার জন্য বইটি লিখতে উদ্দ্যোগী হয়েছি। জালালুদ্দিন রুমি বলেছেন, “কে শুনলো আর কে কি ভাবলো তা চিন্তা না করে আমি পাখির মতো গান গাইতে চাই”। আমিও নাহয় পাখি হলাম। -- লেখক

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.48
(15 টি কাস্টমার রিভিউ)
5
93%
4
7%
3
0%
2
0%
1
0%
Kamal
Kamal ভেরিফাইড
17 Sep 2025

মোটামুটি

Emran Hossen
Emran Hossen ভেরিফাইড
29 Jul 2023

চমৎকার এবং শক্তিশালী লেখনি। যারা জব করছে বা ভবিষ্যতে নিজের অফিস পরিচালনা করার স্বপ্ন দেখছেন বা নতুন শুরু করছেন এমনকি ইতিমধ্যে প্রতিষ্ঠিত তারা এই বইটি না পড়ে থাকলে অবশ্যই পড়তে পারেন। প্রতিটা লাইন উপভোগ করেছি।

Shamsuddoha
Shamsuddoha ভেরিফাইড
21 Jun 2023

good

Soniya Chowdhury
Soniya Chowdhury ভেরিফাইড
17 Nov 2022

কর্পোরেট জীবনে চলতে গেলে লিডারশীপ বিষয় টি খুবি গুরুত্বপূর্ণ। এই বই থেকে অনেক কিছুই জানতে পেরেছি।

Subhajit Mazumder
Subhajit Mazumder ভেরিফাইড
30 Jun 2022

Very Inspirational book to follow.

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)