

Buy কমিউনিকেশন হ্যাকস Online in Bangladesh
লেখক: আয়মান সাদিক
- Author: আয়মান সাদিক , সাদমান সাদিক
- Publisher: অধ্যয়ন প্রকাশনী
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
একবিংশ শতাব্দীর সবচেতে গুরুত্বপূর্ণ সফট স্কিল (Soft Skill) হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল (Effective Communication Skill)। অনলাইন এবং অফলাইনে আমাদের কথা-বার্তা পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় হল এই বইটি। এই বইটিতে সাইকোলজি, কমিউনিকেশন এবং প্র্যাক্টিকাল টিপস এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, টপিকগুলো আজ নিজের লাইফে প্রয়োগ করে দেখলে আপনার জীবনের সার্বিক মান উন্নত হয়ে যাবে। শিক্ষা-জীবন, ক্যারিয়ার এবং সামাজি সম্পর্ক - সব ক্ষেত্রেই কমিউনিকেশন হ্যাকসগুলি আপনার কাজে দিবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

জানিনা মানুষ এত রিভিউ দিল কিসের জন্য এই বইটিতে আসলে আমি মনে করি এগুলো সাধারণ বিষয় এবং এগুলো সবারই মাথায় আছে। এই বইটা পড়ে ভালো লাগছে কিন্তু এই বিষয়গুলা হচ্ছে আমরা অনলাইন থেকে পেয়ে থাকি বেশি। তার পরও কষ্ট করে বইটা লিখেছে তার জন্য ধন্যবাদ

কমিউনিকেশনের উপর বিচ্ছিন্ন ভাবে শ খানেক ছোট ছোট টিপস। এটাকে কি আসলে কোন বইয়ের আকারে লেখা উচিত হয়েছে বা বই বলা যায়? আরো গোছা্লো ও সিমিলারিটি অনুযায়ী কয়েকটা অধ্যায়ে সুবিন্যস্তভাবে লেখা হলে ভালো হত। টিপস গুলো ভালো, তবে যেহেতু অগোছালো ভাবে অনেকগুলো ছোট ছোট টিপস তাই আয়ত্তে আনা কঠিন। যে প্রত্যাশা ছিল পূরণ হয়নি।
জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের কিভাবে কথা বলতে হবে তার ধারণা দেওয়া হয়েছে এ বইয়ে। যেমন-কারো নাম্বার চাওয়া,অন্যের কথা মন দিয়ে শোনা, শিক্ষার্থীদের ,কাস্টমার/ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা,মেসেজ/ইমেইল করার নিয়ম ইত্যাদি। এমনকি কোনো কথা কোন পরিস্থিতিতে কিভাবে বলতে হয়,তার ধারণাও দেওয়া হয়েছে এ বইয়ে। এ বই আপনাকে কনভার্সেশনে এক্সপার্ট বানিয়ে দিবেনা বরং যেকোনো পরিস্থিতে কিভাবে কথা বলতে হয়,তার ধারণা দিবে।

খুব সিম্পল ভাষায় বেশ কিছু ইফেক্টিভ টিপস এন্ড ট্রিকস রয়েছে বইটিতে। বইটির যে কোন হ্যাকস আমরা যে কোন সময়ে এপ্লাই করতে পারি এক্সপার্ট কমিউনিকেশনের জন্য। একবার পড়েছি; আরও বহুবার পড়তে ইচ্ছুক। লেখকদের জন্য শুভ কামনা ❤️
আমাদের সবার প্রতিদিন বিভিন্ন সামাজিক মাধ্যমে নানাবিধ মানুষের সাথে যোগাযোগ করার সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই বইটি সে সকল সমস্যা সমাধানের জন্য আয়মান সাদিক ভাইয়ের একটা শ্রেষ্ঠ উপহার। খুব ভালো লেগেছে আমার কাছে বইটি❤️
প্রশ্ন ও উত্তর (Q/A)
Hardcover naki???
জি,বইটি হার্ডকভার।
Is this book available now?
Dear customer, The book is available in stock order before stock out. Thanks for your question.
বইটি কত পেইজ এর?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠার সংখ্যা ১৪৪। ধন্যবাদ।
Available ache?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।























