

Buy সর্বজনীন বৌদ্ধ গ্রন্থ: বুদ্ধের দিকনির্দেশনা ও প্রজ্ঞা Online in Bangladesh
লেখক: ড. আশিন সুমনাচার
- Publisher: রঞ্জন প্রকাশন
- Isbn: 9781069202352
- Number Of Pages: 736
- Language: বাংলা
- Edition: 1st Published 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
“সর্বজনীন বৌদ্ধ গ্রন্থ: বুদ্ধের দিকনির্দেশনা ও প্রজ্ঞা” ইংরেজি Common Buddhist Text: Guidance and Insight from the Buddha গ্রন্থের বাংলা অনুবাদ। বৌদ্ধধর্ম বাংলার সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার ধারায় গভীর প্রভাব বিস্তার করলেও থেরবাদ, মহাযান ও বজ্রযান—এই তিন প্রধান ঐতিহ্যের সমন্বিত, পাঠভিত্তিক ও তুলনামূলক উপস্থাপনা বাংলায় এখনো বিরল। সেই অভাব পূরণের লক্ষ্যেই এই গ্রন্থ।বইটি বুদ্ধ, ধর্ম ও সংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা বৌদ্ধ জ্ঞানধারার এক বিস্তৃত, সমন্বিত ও নির্ভরযোগ্য পরিচয় তুলে ধরে। এই ঐতিহাসিক সংকলনের প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের অন্তর্নিহিত সাদৃশ্য অন্বেষণ করা এবং একই সঙ্গে তাদের বহুমাত্রিকতা, স্বাতন্ত্র্য ও সমৃদ্ধিকে মর্যাদার সঙ্গে উপস্থাপন করা। সে উদ্দেশ্যে মূল গ্রন্থ, পরবর্তী মতবাদ ও অট্ঠকথা-প্রভৃতি উৎস থেকে নির্বাচিত মোট ৪৯০টি অনুচ্ছেদ বিষয়ভিত্তিক বিন্যাসে সংকলিত হয়েছে।গ্রন্থটিতে ঐতিহাসিক বুদ্ধের জীবন, তাঁর গুণাবলি, বুদ্ধত্বের বিভিন্ন ব্যাখ্যা, ধর্মের প্রকৃতি, মানবজীবনের তাৎপর্য, কর্ম ও পুনর্জন্ম, সমাজ ও মানবিক সম্পর্ক, বৌদ্ধ সাধনার পথ, শীল, ধ্যান, প্রজ্ঞা, নির্বাণ, সংঘজীবন, গৃহী ও প্রব্রজিত শিষ্যদের আদর্শ জীবন এবং আধ্যাত্মিক অনুশীলনের নানা দিক সুবিন্যস্তভাবে উপস্থাপিত হয়েছে। বিষয়ভিত্তিক ভূমিকা, নির্বাচিত পাঠ, পরিশিষ্ট ও শব্দকোষ গ্রন্থটিকে আরও সমৃদ্ধ, ব্যবহারোপযোগী ও অনুসন্ধানবান্ধব করেছে।যাঁরা বৌদ্ধধর্মকে সামগ্রিকভাবে জানতে চান, বিভিন্ন ঐতিহ্যের আন্তঃসম্পর্ক বুঝতে আগ্রহী, এবং বাংলায় একটি প্রামাণ্য, প্রাঞ্জল ও সুসংগঠিত পাঠ খুঁজছেন—তাঁদের জন্য “সর্বজনীন বৌদ্ধ গ্রন্থ: বুদ্ধের দিকনির্দেশনা ও প্রজ্ঞা” একটি মূল্যবান সহচর।সংক্ষিপ্ত সূচীপত্র : ভূমিকাপ্রথম অংশ : বুদ্ধঅধ্যায় ১: ঐতিহাসিক বুদ্ধের জীবনঅধ্যায় ২: বুদ্ধ সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গিদ্বিতীয় অংশ : ধম্ম/ধর্মঅধ্যায় ৩: উপদেশসমূহের বৈশিষ্ট্যঅধ্যায় ৪: সমাজ এবং মানবিক সম্পর্কঅধ্যায় ৫: মানবজীবন সম্পর্কেঅধ্যায় ৬: বৌদ্ধ পথ ও তার অনুশীলনঅধ্যায় ৭: শীলঅধ্যায় ৮: ধ্যানঅধ্যায় ৯: প্রজ্ঞাঅধ্যায় ১০: বৌদ্ধধর্মের লক্ষ্যসমূহতৃতীয় অংশ : সংঘ বা আধ্যাত্মিক সম্প্রদায়অধ্যায় ১১: গৃহী ও প্রব্রজিত শিষ্য এবং আর্য ব্যক্তিঅধ্যায় ১২: আদর্শ জীবনপরিশিষ্টসমূহশব্দকোষ
রিভিউ ও রেটিং (Review & Rating)
বিশাল এই বইটি পড়তে আমার যে কত মাস লেগে যাবে, তা ভাবতেই পারছি না। শুধু ভূমিকাটুকু পড়েই বুঝতে পারলাম, এটি অত্যন্ত তথ্যবহুল ও শিক্ষণীয় একটি গ্রন্থ। যদিও বইটি বৌদ্ধধর্ম বিষয়ক, তবু এর প্রতিটি পৃষ্ঠায় এমন সব জীবনঘনিষ্ঠ শিক্ষা রয়েছে, যা যে কোনো ধর্মের পাঠকের জন্যই মূল্যবান। লেখকের ভাষাশৈলীও প্রাঞ্জল ও চমৎকার। পাশাপাশি কাগজ ও বাঁধাইয়ের মানও অত্যন্ত উন্নত।
একে বৌদ্ধধর্মের একপ্রকার বিশ্বকোষ বললেও অত্যুক্তি হয় না। বাংলায় এ ধরনের এত সমৃদ্ধ গ্রন্থ দ্বিতীয়টি আমার চোখে পড়েনি।






















