

Buy কালার কোডেড সহজ কোরআন (৪৭ সূরা) উচ্চারণ ও অনুবাদ সহ Online in Bangladesh
লেখক: শায়েখ মুহাম্মদ নাসিরউদ্দিন খানী
- Publisher: ওয়ান পাবলিকেশন
- Isbn: 9798350717525
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: রমাদ্বান-2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
"কালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহ সহজ কোরআন" বইটি সম্পর্কে কিছু কথা:কুরআন মজিদ অথবা কুরআ-ন মাজী-দ বা কোরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী বলে মুসলমানরা বিশ্বাস করে থাকেন।[১] এটিকে আরবি শাস্ত্রীয় সাহিত্যের সর্বোৎকৃষ্ট রচনা বলে মনে করা হয়।[২][৩][৪][৫] কুরআনকে প্রথমে অধ্যায়ে (আরবিতে সূরা) ভাগ করা হয় এবং অধ্যায়গুলো (সূরা) আয়াতে বিভক্ত করা হয়েছে।এই কিতাব আল্লাহর ফেরেশতা জিবরাইল এর মাধ্যমে ইসলামের শেষ নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৌখিকভাবে ভাষণ আকারে কুরআনের আয়াতগুলো অবতীর্ণ করেন,[৬][৭] দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়। কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৪০ বছর[৮] এবং অবতরণ শেষ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের বছর অর্থাৎ ৬৩২ খ্রিষ্টাব্দে।[১][৯][১০] মুসলমানরা বিশ্বাস করে থাকেন কুরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা যা তার নবুয়তের প্রমাণস্বরূপ[১১] এবং ঐশ্বরিক বার্তা প্রেরণের ধারাবাহিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় যা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে শেষ হয়। তবে সুফিবাদের অনুসারীরা বিশ্বাস করে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকাণ্ড উম্মতের কাছে বোধগম্য করে তোলার জন্যই কুরআন অবতীর্ণ করা হয়। কুরআনের আয়াতসমূহে কুরআন শব্দটি ৭০ বার এসেছে।এই বইটিতে আমলের ১৩টি ফজিলতপূর্ণ সূরাসহ সহজ ৪৭টি সূরা যা কালার কোডেড উচ্চারণ ও অনুবাদসহ দেয়া হয়েছে। যা পাঠকদের কাছে অধিক গ্রহণযোগ্যতা পাবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা লেস্টেস্ট ভার্সন টা দেয়ার জন্য৷ একদিনে ডেলিভারি পেয়েছি৷ ইনশাআল্লাহ সামনে গিফট দেয়ার জন্য আরও অনেক অর্ডার করব। ছোট ছোট সূরাগুলি সহ গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সূরাসমূহ মুখস্থ করার জন্য কিংবা যেখানে সেখানে বহন করে নিয়ে তিলাওয়াত করার জন্য এই সংক্ষিপ্ত সহজ কুরআন খানা এককথায় অতুলনীয়৷
খুব সুন্দর, কালারফুল ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন। এত কম হাদিয়ায় এই মানের বই প্রকাশের জন্য ওয়ান পাবলিকেশনকে সাধুবাদ জানাই। ছোট্ট এই বইটি প্রত্যেক ঘরে থাকা উচিত।

বইটা নিঃসন্দেহে ভালো। তবে এই বইয়ের ভিতরে কয়েকটা হাদিস উল্লেখ করা আছে তার ভিতর দুর্বল হাদিসও রয়েছে। লেখক ও তার সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। সহি হাদিসের তো অভাব নাই কেন দুর্বল হাদিস বইটিতে সংযোজন করা হয়েছে?

আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বই। অন্য সূরা গুলো নিয়ে এরকম ছোট ছোট খণ্ডে সম্পূর্ণ কুরআন অর্থসহ প্রকাশ করলে অনেক উপকৃত হতে পারবেন পাঠকরা।



মাশাল্লা,হ মাশাল্লাহ ,খুবই সুন্দর এবং গোছানো। সহজ কোরআন বইটি পড়তেও যেমন সুবিধা তেমনি আরাম। আল্লাহ লেখক এবং প্রকাশক কে নেক হায়াত এবং এমন আরো কিছু আমলদার বই প্রকাশের তৌফিক দান করুক আমিন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কি ৩০ পারা???
দুঃখিত, না, এখানে শুধু ৪৭টি সূরা দেয়া আছে।
এটা কি পকেট সাইজ?
জি না, এটি পকেট সাইজ হয় না। স্ট্যান্ডার্ড সাইজের
এখন কি নতুন সংস্করণ পাওয়া যাবে?
জি, পাওয়া যাবে
it's now available?
Yes, it's available
















-Hakimul_ummat_Maolana_Ashraf_Ali_Thanvi_-7cc34-85211.jpg)






