ছোটদের নবীজি ‎(সা:)
বই কালেকশন

Buy ছোটদের নবীজি ‎(সা:) Online in Bangladesh

লেখক: মাহমুদুল হক জালীস

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাহমুদুল হক জালীস
  • Publisher: আযান প্রকাশনী
  • Number Of Pages: 53
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 119৳ 17532% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ছোট্ট বন্ধুরা! আসসালামু আলাইকুম! কেমন আছো তোমরা? আল্লাহর ফজলে নিশ্চয়ই ভালো আছো? আমরা দুআ করি তোমরা আল্লাহর ফজলে সবসময় যেন ভালো থাকো। আমরা তোমাদের জন্য বিশেষ একটি আয়োজন করেছি। আর সেই আয়োজনটি হলো, একটি বই। বইটি যেনতেন বই নয়। খুবই সুন্দর একটি বই। যে বইটির নাম শুনলে তোমাদের এখনই ইচ্ছে করবে বগলদাবা করে নিতে। খুব ইচ্ছে করবে, বইটিতে কি কি আছে, তা খুঁটে খুঁটে দেখতে। মন চাইবে, সবকিছু ফেলে দিয়ে বইটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে। বলছি শোন! আমাদের প্রিয় নবী মুহাম্মদ ‎ﷺ এর নাম তোমরা সবাই শুনেছো। তোমাদের আব্বু- আম্মু, নানা-নানু, দীদা-দাদুর কাছে তাঁর সম্পর্কে অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছু জানতে চেয়েও ঠিকমত জানতে পারোনি। তোমাদের সেই সব প্রশ্নের উত্তর রয়েছে বইটিতে। বইটির নাম কি দিয়েছি, জানো? নাম দিয়েছি "ছোটদের নবীজি" (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। আর তোমাদের জন্য এই বইটি কে লিখেছেন জানো? লিখেছেন তোমাদের এক চাচ্চু। তাঁর নাম "মাহমুদুল হক জালীস।" তোমরা তোমাদের এই চাচ্চুর জন্য দুআ করবে। আর আব্বু-আম্মুকেও বলবে চাচ্চুর জন্য দুআ করতে। আমাদের জন্যও তোমরা সবাই প্রাণখুলে দুআ করবে, কেমন? আমরা দুআ করি তোমরা এই বইটি ভালোভাবে পড়বে। প্রিয় নবীজি ‎ﷺ সম্পর্কে অনেক কিছু জানবে। তাঁর আদর্শ বুকে নিয়ে গড়ে উঠবে। গোটা সমাজে তাঁর আদর্শকে ছড়িয়ে দিবে, ইন শা আল্লাহ! ওয়ামা তাউফীকি ইল্লা বিল্লাহ্!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Araf johar rafi
Araf johar rafi ভেরিফাইড
28 Aug 2025

এই বইটি এখনো পরিপূর্ণ পড়া হয় নাই। ইনশাআল্লাহ পুরা পড়ে বিস্তারিত রিভিউ দিব ❤️

Nafiul Islam
Nafiul Islam ভেরিফাইড
16 Dec 2023

ছোটদের সিরাত হিসেবে অসম্ভব সুন্দর এবং বেশ সমৃদ্ধ একটা বই। বইটা শিশু সুলভ কিনা তা নিয়ে সংশয় ছিলো প্রথম দিকে, আমাদের দেশে প্রায় বেশীরভাগ সিরাত গ্রন্থগুলোতে উর্দু আর ফারসী শব্দ ব্যবহার করা হয়, বাচ্চাদের সিরাতেও তার ব্যাতিক্রম হয়না। ফলে বাচ্চাদের সহজে বুঝতে অসুবিধা হয়। এই সিরাত টা অনেক বেশি সাবলীল ভাষায় লেখা এবং শুরুতে কিছু সংক্ষিপ্ত দিকনির্দেশনা দিয়ে বুঝিয়েও দেয়া আছে নবীজী (স) এর নাম পড়লে বা শুনলে দরুদ পড়তে হয়, সায়াবায়ে কেরাম এর নাম শুনলে বা পড়লে রাদিয়াল্লাহু আনহু পড়তে হয়। সবচেয়ে ভালো লেগেছে বইয়ের শেষে তথ্যসুত্র হিসেবে প্রসিদ্ধ কিছু সিরাতের রেফারেন্স দেয়া হয়েছে। প্রিন্ট খুবই সুন্দর, ফন্ট চয়েস খুবই পরিচ্ছন্ন। বাচ্চারা সহজে পড়তে পারবে বুঝতে পারবে। সবচেয়ে আকর্ষণীয় আরো যে বিষয়টি না উল্লেখ করলেই নয়, তা হলো বইয়ের প্রচ্ছদ সহ প্রতি পাতায় চিত্রগুলো। অসম্ভব সুন্দর। আমার ছোটবোনের জন্য নিয়েছিলাম। নির্ভরযোগ্য কিনা যাচাই করার জন্য নিজে একবার পড়েছি। ছোটবোনও বেশ পছন্দ করেছে। মহান রাব্বুল আলা-মিন লেখক এবং প্রকাশককে উত্তম মর্যাদা দান করুন। আমিন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)