

Buy ছুটি বিধি Online in Bangladesh
লেখক: Justic Siddiqur Rahman Miah
- Author: বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া
- Publisher: নিউ ওয়ার্সী বুক কর্পোরেশন
- Isbn: 9848466002
- Number Of Pages: 205
- Language: বাংলা
- Edition: Last Edition, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
“ছুটি বিধি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃসরকারী কর্মচারীদের কর্মপন্থা ও কর্মোদ্দীপনা বৃদ্ধির জন্য প্রয়ােজন তাহাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অধিকতর সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়ােজন চাকুরী সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা আহরণ করা। দক্ষ প্রশাসনের জন্যও চাকুরী সংক্রান্ত বিধি-বিধান মান্য করা অপরিহার্য। . ছুটির বিধি-বিধান চাকুরী সংক্রান্ত বিধি বিধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চাকুরীকালীন সময়ে প্রত্যেক কর্মচারীরই পারিবারিক, অসুস্থ্যতা বা অন্য কোন কারণে ছুটির প্রয়ােজন হয়। বাংলাদেশে অফিস-আদালত, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের বিভিন্ন প্রকার ছুটির বিধান রহিয়াছে। প্রত্যেক কর্মচারীকেই ছুটির এই সমস্ত বিধি বিধান অবশ্যই জানা দরকার। এই সকল বিধি-বিধান সরকার কর্তৃক বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে জারী হইয়া থাকে বিধায় এইগুলি সম্পর্কে সম্যক ধারণা অর্জন একজন কর্মচারীর পক্ষে কষ্টসাধ্য।, তাহা ছাড়া এই সমস্ত বিধি-বিধান প্রয়ােজনের তাগিদে মাঝে মাঝে সংশােধিত হইয়াছে যাহা একত্রে পাওয়া খুবই দূরূহ। জনাব ছিদ্দিকুর রহমান মিয়া তাহার এই “সরকারী অফিস-আদালত, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের ছুটি বিধি” নামক বইখানিতে সরকারী অফিস-আদালত, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকে প্রচলিত ছুটি সংক্রান্ত হালনাগাদ সংশােধিত আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধি, আদেশ নির্দেশ, পরিপত্র, সার্কুলার বিধি-বিধান ইত্যাদি বিষয়ভিত্তিক ও ধারাবাহিকভাবে সন্নিবেশিত করিয়াছেন। জনাব রহমান-এর এই উদ্যোগ। সময়ােপযােগী ও প্রশংসনীয়। তাহার এই বইখানি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত সহায়ক হইবে এবং তাহারা ব্যক্তিগতভাবে উপকৃত হইবে। | ছুটি এমন একটি গুরুত্বপূর্ণ ও প্রয়ােজনীয় বিষয় যাহা অফিস ব্যবস্থাপনা ও ব্যক্তিগত কাজে দৈনন্দিন ব্যবহৃত হইয়া থাকে। দৈনন্দিন কাজের ব্যবহারােপযােগী করিয়া বইখানিকে ফুটাইয়া তােলা হইয়াছে। আশা করি বইখানি নিঃসন্দেহে ছুটি সংক্রান্ত বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের খুবই উপকারে আসিবে এবং তাহাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হইবে। বইখানি বিভিন্ন পদোন্নতি, পরীক্ষা, বিভাগীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার পাঠ্যসূচী অনুসারে লিখিত হওয়ার ফলে এই সমস্ত পরীক্ষার পরীক্ষার্থীরাও বইখানি দ্বারা যথেষ্ট উপকৃত হইবে বলিয়া আমার বিশ্বাস। জনাব রহমানের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, বইখানিতে নিত্যনতুন সংশােধনে সংশােধিত হইয়া ইহার মান দিন দিন উন্নতি পাক এবং বইখানির প্রসারতা দিন দিন বৃদ্ধি পাইয়া কর্মচারীদের আরাে উপকারে আসুক এই কামনা করি।























